editor

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ১৫, ২০২০

করোনায় সিলেটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

করোনায় সিলেটে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু

6

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে তিনজন সিলেট জেলার এবং একজন মৌলভীবাজার জেলার বাসিন্দা।

এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ২০৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৫০ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ২১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

1

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) সিলেটের কার্যালয় থেকে পাঠানো কোভিড-১৯ কোয়ারেন্টাইন ও আইসোলেশন প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের আরও ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এরমধ্যে সিলেট জেলায় ৩৮ জন এবং সুনামগঞ্জে ৮ জন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১২ হাজার ২৪ জন। এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ৪৭১, সুনামগঞ্জে ২ হাজার ২৫৯, হবিগঞ্জে ১ হাজার ৬৭০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৬২৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

5

অন্যদিকে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ১৭৯ জন। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলায় ৮২, সুনামগঞ্জ ১৪, হবিগঞ্জ ৩২ এবং মৌলভীবাজারে ৫১ জন।

নতুন সুস্থদের নিয়ে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) পর্যন্ত সিলেট বিভাগে ৯ হাজার ৩৪৯ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ৮৩০, সুনামগঞ্জে ১ হাজার ৯২৮, হবিগঞ্জে ১২১১, মৌলভীবাজারে ১৩৮০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

4

আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৬৩৬ জন। এরমধ্যে ২০৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।

6

অন্যদিকে গত ১০ মার্চ থেকে মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ৫৮৫ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৬৮০ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৯০৫ জন।

Sharing is caring!

আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

বুদ্ধের মৈত্রী ভাবনাই হতে পারে আমাদের পথপ্রদর্শক: অধ্যক্ষ ড. ধর্মকীর্তি মহাথের

8 চট্টগ্রামের মীরসরাইস্থ দমদমা নবাবপুর ধর্মকীর্তি বৌদ্ধ বিহারের অধ্যক্ষ বিশ্বনাগরিক ও বিচিত্র ধর্মকথিক ড. ধর্মকীর্তি মহাথের বলেছেন, গৌতম বুদ্ধের জন্ম,

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

মে দিবসে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার আলোচনা সভা

5 মহান মে দিবস উপলক্ষে সিলেটে জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

দেশের অর্থনীতির চাকা সচল রাখতে শ্রমিকদের অবদান অনস্বীকার্য: কয়েস লোদী

8 সিলেট মহানগর বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বর্তমান সরকার শ্রমিকবান্ধব সরকার। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

মহান মে দিবস উপলক্ষ্যে নগরীতে জেলা গৃহ নির্মাণ শ্রমিক ইউনিয়নের র‌্যালী

8 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

6 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

7 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

4 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

1
5