editor
প্রকাশিত: 12:13 PM, September 8, 2020
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৭৩ জন সুস্থ হয়েছে। নতুন সুস্থদের মধ্যে সিলেট জেলার ৩২ জন, সুনামগঞ্জে ২৩ জন, হবিগঞ্জে ৬ জন এবং মৌলভীবাজারের ১২ জন রয়েছেন।
আর সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৪৮৫ জন। এরমধ্যে সিলেট জেলার ৪ হাজার ৩৪৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ৮৩২ জন, হবিগঞ্জে ১০৭৯ জন এবং মৌলভীবাজারের ১২২৬ জন সুস্থ হয়েছেন।
এদিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে আরও দুজন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। এ নিয়ে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯৯ জন। এরমধ্যে সিলেট জেলার ১৪৩ জন, সুনামগঞ্জে ২২ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারের ২০ জন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, সিলেট বিভাগে হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৮০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ৫০২ জন।
এরমধ্যে সিলেট জেলায় ৬ হাজার ১৫১ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৬০, হবিগঞ্জে ১ হাজার ৬১৪ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর করোনাভাইরাসের উপসর্গ ও করোনায় আক্রান্ত হয়ে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ১ হাজার ৫৭২ জন। এরমধ্যে ১৪৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আর বাকিরা উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন।
অন্যদিকে গত ১০ মার্চ থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে ১৮ হাজার ২২৮ জনকে। এর মধ্যে কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র দেয়া হয়েছে ১৭ হাজার ৪৫২ জনকে। বর্তমানে সিলেট বিভাগে হোম কোয়ারেন্টাইনে আছেন ৭৭৬ জন।
শারদীয় পূজার রেশকে সাথে নিয়ে মুক্তাক্ষর ছাতক শাখা আয়োজন করে বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর ১২টায় ছাতক মন্ডলীভোগ
সিলেট মহানগর বিএনপির অন্তর্গত ৩৫নং ওয়ার্ড বিএনপির কাউন্সিল ও সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাতে ৩৫নং ওয়ার্ডের জাহানপুর
সিলেটের গোয়াইনঘাট উপজেলা জিয়া মঞ্চের উদ্যোগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও পরিচিতি অনুষ্ঠিত হয়েছে।
অলি-কূলের শিরোমণি হযরত শাহজালাল (রহ.) মাজারের একতরফা কমিটি বাতিল, তথাকথিত ৬৫% ও ৩৫% অর্থ ভাগ-বাটোয়ারা প্রথা বিলোপ, স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট মহানগর যুবদলের উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফ্রান্সে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও প্যারিস মহানগর যুবদলের অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে
আগামী ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সিলেট জেলা যুবদলের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি একটি মহল সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নির্বাহী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য্য রাকুর ব্যক্তিগত ও পেশাগত সম্মান ক্ষুণ্ন করার অপচেষ্টায় সম্পূর্ণ