editor

প্রকাশিত: 2:30 PM, October 15, 2020

করোনা চিকিৎসায় ১০০ অত্যাধুনিক ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র

করোনা চিকিৎসায় ১০০ অত্যাধুনিক ভেন্টিলেটর দেবে যুক্তরাষ্ট্র

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেকবলেছেন, ‘আমেরিকা বাংলাদেশের পরীক্ষিত বন্ধু রাষ্ট্র। দেশের যেকোনো দুর্যোগে আমেরিকা বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে।এবারের কোভিড মোকাবেলা করতেও আমেরিকা বাংলাদেশের সার্বিকভাবে নানাখাতে সহায়তা করে যাচ্ছে।এরই ধারাবাহিকতায় আগামী কয়েকদিনের মধ্যেই আমেরিকা বাংলাদেশের কোভিডসহ অন্যান্য চিকিৎসা সেবা দিতে নতুন ও অত্যাধুনিক অন্তত একশ’টি ভেন্টিলেটর বুঝিয়ে দেবে।’

বৃহস্পতিবার বিকাল ৩টায় রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভ্যান্টিলেটর মেশিন ও গ্যাস এনালাইজার মেশিন হস্তান্তর বিষয়ক এক বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

বৈঠকে বাংলাদেশের পক্ষে আরো উপস্থিত ছিলেন আইসিটি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশিদ আলমসহ অন্যান্য কর্মকর্তারা ।বৈঠকে যুক্তরাষ্ট্রের পক্ষে সেদেশের ডিপার্টমেন্ট অব স্টেটের ডেপুটি সেক্রেটারি স্টেফেন এডওয়ার্ড বাইগান, বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলারসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

বৈঠকে করোনাকালীন বাংলাদেশের নানা উদ্যোগসমূহ তুলে ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিভাবে করোনা মোকাবেলায় দিক নির্দেশনা দিয়েছেন তার বর্ণনা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা করোনা মোকাবেলায় বাংলাদেশের উদ্যোগসমূহের ভূয়সী প্রশংসা করে প্রধানমন্ত্রীর বিচক্ষণ নেতৃত্বের কথা উল্লেখ করেন।বৈঠকে আগামীতে ভ্যাক্সিন উৎপাদন শুরু হলে আমেরিকার পক্ষ থেকে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন ডেপুটি সেক্রেটারি বাইগান।বাংলাদেশ দ্রুত ভ্যাক্সিন পেতে আমেরিকা সরকার সব ধরনের সহায়তা করবেন বলেও জানান তিনি।

অনুষ্ঠানের শেষ দিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছেদুইটি অত্যাধুনিক গ্যাস আনালাইজার মেশিন হস্তান্তর করেন ইউএসএ ডেপুটি সেক্রেটারি মি. স্টেফেন এডওয়ার্ড বাইগান ও বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন

কবি হাসান মোছাদ্দিক রচিত ‘নারীর অন্তরালোকে জীবন’ (প্রবন্ধ) এবং ‘হৃদয় নিকেতন’ (কাব্য)-এর প্রকাশনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে