editor
প্রকাশিত: ২:২৬ অপরাহ্ণ, নভেম্বর ৫, ২০২০
অনলাইন ডেস্ক
প্রাণঘাতী ভাইরাস করোনা এখনো তাণ্ডব চালাচ্ছে গোটা বিশ্বে। প্রতিনিয়ত অজানা এই ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মৃতের সংখ্যা বেড়েই চলছে। সংক্রমণের সারিও দীর্ঘ হচ্ছে প্রতিনিয়ত। তবে সুস্থ হয়ে ঘরে ফেরার সংখ্যাও বাড়ছে উল্লেখযোগ্যহারে।
করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিশ্বে করোনায় মোট সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৪ লাখ ১৯ হাজার ৭২১ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ লাখ ৩০ হাজার ৭৫৩ জনে। সংক্রমণ থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ কোটি ৪৬ লাখ ৭০ হাজার ২১৬ জন।
পরিসংখ্যান অনুযায়ী করোনায় এখন পর্যন্ত সবচেয়ে সংক্রমণ ও মৃত্যু বেশি হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৯৮ লাখ ১ হাজার ৩৫৫ জন। মৃত্যু হয়েছে ২ লাখ ৩৯ হাজার ৮২৯ জনের।
দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ৮৩ লাখ ৬৩ হাজার ৪১২ জন এবং মারা গেছে ১ লাখ ২৪ হাজার ৩৫৪ জন।
তৃতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৫৫ লাখ ৯০ হাজার ৯৪১ জনের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৭০ জনের।
চতুর্থ অবস্থানে থাকা রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ১৬ লাখ ৯৩ হাজার ৪৫৪ জন। এর মধ্যে মারা গেছেন ২৯ হাজার ২১৭ জন।
পঞ্চম স্থানে উঠে আসা ইউরোপের দেশ ফ্রান্সে করোনায় সংক্রমণের সংখ্যা ১৫ লাখ ৪৩ হাজার ৩২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৮ হাজার ৬৭৪ জনের।
প্রাণঘাতী ভাইরাসটির সংক্রমণ বাড়ছে বাংলাদেশেও। ২২ নম্বর অবস্থানে থাকা বাংলাদেশে এখন পর্যন্ত ৪ লাখ ১৪ হাজার ১৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশে করোনায় মৃত্যু হয়েছে ৬ হাজার ৪ জনের। আর সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩১ হাজার ৬৯৭ জন।
2 “টেকনোলজি, জাস্টিস এবং ইনস্টিটিউশনাল রেজিলিয়েন্স” এই প্রতিপাদ্যকে কেন্দ্র করে টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনের অঙ্গীকার নিয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি
3 সিলেট চেম্বার ও কমার্সের সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের সাবেক সভাপতি
3 সিলেটের অন্যতম সামাজিক সংগঠন ‘রাজারগলি সমাজকল্যাণ সংঘ’-এর ২০২৬-২০-২৮ মেয়াদের নবনির্বাচিত ৪৫ সদস্য বিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
6 সিলেটসহ দেশব্যাপী কন্যা শিশু ফাহিমা, রামিসার মতো ধর্ষণ, খুন এবং হাম রোগে আক্রান্ত শিশু মৃত্যুর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে
8 সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ফুলসাইন্দ দ্বি-পাক্ষিক উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি মনোনীত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের
2 সিলেট-৫ (জকিগঞ্জ-কানাইঘাট) এর সংসদ সদস্য মুফতি আবুল হাসান এমপি বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের
8 রামিসা, ফাহিমা ধর্ষণ, র্যাব সদস্য ইমন আচার্য খুন, প্রাতিষ্ঠানিক দূর্নীতির দমন সন্ত্রাস নৈরাজ্য ও আইনশৃংখলার অবনতির প্রেক্ষিতে রোববার (২৪
4 কে. এম. মিনহাজ উদ্দিন: মানবজাতি আল্লাহ তা’য়ালার সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ জীব। এই মানবজাতি বিভিন্ন জাতি ও ধর্মে বিভক্ত। প্রত্যেক