editor

প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০

করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর হস্তান্তর যুক্তরাষ্ট্রের

করোনা মোকাবেলায় বাংলাদেশকে ১০০ ভেন্টিলেটর হস্তান্তর যুক্তরাষ্ট্রের

1

অনলাইন ডেস্ক

ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস ও ইউ.এস. এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ইউএসএআইডি)-এর মাধ্যমে কোভিড-১৯ মোকাবেলায় সহায়তা করার জন্য বাংলাদেশ সরকারকে প্রতিশ্রুত অত্যাধুনিক ১০০ ভেন্টিলেটর হস্তান্তর করেছে যুক্তরাষ্ট্র।

2

যুক্তরাষ্ট্রের এই ভেন্টিলেটরগুলো আমেরিকার অত্যাধুনিক ও সেরা প্রযুক্তির তৈরি। এগুলো আকারে ছোট ও পরিচালনা করা সহজ হওয়ায় ভাইরাস আক্রান্ত রোগীদের চিকিত্‌সা করার ক্ষেত্রে বাংলাদেশী চিকিত্‌সা পেশাজীবিদের অনেক বেশি সুবিধা দেবে। ভেন্টিলেটারগুলো শ্বাসকষ্টজনিত সমস্যায় গুরুতরভাবে অসুস্থ রোগীদের জীবন রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ইউএসএআইডি অনুদান হিসেবে শুধু যে ভেন্টিলেটরগুলো দিচ্ছে তা নয়, ভেন্টিলেটারগুলো স্থাপনে প্রযুক্তিগত সহায়তা দেয়ার পাশাপাশি এগুলোর রক্ষণাবেক্ষণে সরঞ্জামসহ সহায়তা করা ও পরিচালনার জন্য প্রশিক্ষণও প্রদান করবে বলে ঢাকাস্থ মার্কিন দূতাবাস জানিয়েছে।

6

যুক্তরাষ্ট্রের এই অনুদান করোনা মোকাবেলায় জরুরিভাবে সাড়া দেয়ার ব্যাপারে বাংলাদেশ সরকারকে সহায়তা করার পাশাপাশি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের অর্থনৈতিক অংশীদারিত্বকে এগিয়ে নেয়ার লক্ষ্যে গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের পরামর্শ সভায় অধিকতর নিরাপদ অর্থনীতির জন্য জনস্বাস্থ্য বিষয়ক সহযোগিতা জোরদার করার (স্ট্রেন্থদেনিং পাবলিক হেলথ কো-অপারেশন ফর এ সেফার ইকোনোমি) রূপরেখা বাস্তবায়নে অবদান রাখবে।

7

ভেন্টিলেটর হস্তান্তর অনুষ্ঠানে দেয়া বক্তব্যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলার বলেছেন: “কোভিড-১৯ অতিমারি বিশ্বব্যাপী নজিরবিহীন স্বাস্থ্য হুমকি তৈরি করেছে। শুধুমাত্র অংশীদারিত্ব এবং সহযোগিতার মাধ্যমেই আমরা মানুষের সুস্থ ভবিষ্যত নিশ্চিত করতে পারব। এই অনুদান কোভিড-১৯ মোকাবেলায় বাংলাদেশের চলমান প্রচেষ্টার পরিপূরক এবং সঙ্কটের মধ্যে থাকা বাংলাদেশের জনগণকে সহায়তা করার ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের চলমান প্রতিশ্রুতির বাস্তবায়নকে তুলে ধরেছে।”

এই অনুদান অতিমারি মোকাবেলায় বাংলাদেশ সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের ইতোমধ্যে দেয়া ৬৮.৭ মিলিয়ন ডলারেরও বেশি সহায়তার সাথে যুক্ত হলো। এর মাধ্যমে ইতোমধ্যে বাংলাদেশী ল্যাবরেটরিগুলোর কোভিড-১৯ পরীক্ষা করার সামর্থ্য জোরদার করা হয়েছে; কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যযত্ন ব্যবস্থা উন্নত করা হয়েছে; সংক্রমণের বিস্তার নিয়ন্ত্রণ করা হয়েছে; এবং এই রোগ সম্পর্কে ভ্রান্ত ধারণা দূর করার ব্যবস্থা নেওয়া হয়েছে।

6

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

সর্বশেষ সংবাদ

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর শাখার কমিটি গঠন

7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচিত নেতৃবৃন্দকে প্রধানমন্ত্রীর উপদেষ্ঠা ও বিএনপির যুগ্ম মহাসচিবের অভিনন্দন

7 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

আনজুমানে হেফাজতে ইসলাম সিলেট মহানগরের মতবিনিময় সভা অনুষ্ঠিত

5 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

সিলেটে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির: বিমানবন্দরে বিএনপি নেতৃবৃন্দের সংবর্ধনা

8 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

সিলেট উইমেন চেম্বার: আওয়ামী দোসর লুবানা ইয়াসমিন শম্পার ‘একচ্ছত্র দাপট’

6 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

নতুন কুঁড়ি স্পোর্টসে নানা অনিয়ম

2 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাই ঘটনায় সুনামগঞ্জ সমিতির মানববন্ধন

5 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেয়ার দাবিতে ট্রেড ইউনিয়ন ফেডারেশন সিলেট জেলা শাখার সমাবেশ

3 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ

1
2