editor
প্রকাশিত: ৯:৪৮ পূর্বাহ্ণ, অক্টোবর ৫, ২০২০
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রভাব মোকাবেলায় রাজধানীতে বসবাসরত জনসাধারণের মাঝে জনসচেতনতা বৃদ্ধিতে নিয়মিতভাবে নানা কার্যক্রম অব্যাহত রেখেছে।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ, মাস্ক ব্যবহারের পরামর্শ প্রদান ও রাস্তার মোড়ে মোড়ে জনসচেতনতামূলক মাইকিং করা হয়েছে এর অংশ হিসেবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ও জার্মান রেড ক্রসের সহযোগিতায় “জরুরী কোভিড-১৯” প্রজেক্টের আওতায় এই কার্যক্রমটি বাস্তবায়িত হচ্ছে বলে রেড ক্রিসেন্ট সোসাইটি এক প্রেস রিলিজে জানিয়েছে।
সোসাইটির যুব ও স্বেচ্ছাসেবক বিভাগ জানায়, রাজধানীর ৫০টি ট্রাফিক পয়েন্টে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা ১০ দিনব্যাপী (গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত) এই জনকল্যাণমূলক কার্যক্রমটি বাস্তবায়ন করে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে ঢাকায় বসবাসকারী জনসাধারণকে কোভিড-১৯ এর প্রভাব থেকে থেকে মুক্ত ও নিরাপদ রাখতে উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ৫০টি ট্রাফিক পয়েন্ট বা জনবহুল স্থানে প্রতিদিন (গত ২০ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর ২০২০ পর্যন্ত) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত একটানা বিনামূল্যে মাস্ক বিতরণসহ জনসচেতনতামূলক প্রচারণা চালায় রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত স্বেচ্ছাসেবকরা।
প্রজেক্ট সংশ্লিষ্টরা জানান, “জরুরী কোভিড-১৯” প্রজেক্টের আওতায় দক্ষিণ সিটি কর্পোরেশনের ১৮ টি ওয়ার্ডে কোভিড-১৯ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিমূলক মাইকিং করা হবে। এছাড়াও এই প্রজেক্টের আওতায় দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত ৬৫০ জন ও ৬টি হাসপাতালে কর্মরত ৩৫০জনসহ ১০০০ জন পরিচ্ছন্নতা কর্মীর মাঝে কোভিড কিট বিতরণ ও প্রত্যোক পরিচ্ছন্নতা কর্মীকে প্রশিক্ষণ দেওয়া হবে।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহকারী পরিচালক ও প্রকল্প কর্মকর্তা মো: সামসুল ইসলাম জানান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের পর থেকেই বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে । তিনি বলেন, কোভিড-১৯ এর প্রভাব থেকে নিজেকে নিরাপদ রাখতে আমাদের সকলকে মাস্ক ব্যবহার করতে হবে। তাই, আমরা সকলে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের এই কার্যক্রমে উদ্ধুদ্ধ হয়ে নিজে নিয়মিত মাস্ক ব্যবহার করার অভ্যাস গড়ি এবং অন্যদেরকে উদ্ধুদ্ধ করি।
4 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
5 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
4 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
6 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
2 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
2 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
2 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। 1 গত