editor
প্রকাশিত: ৭:১০ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০
সিলেট বিভাগে গতকাল একদিনে করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫১ জন। এর মধ্যে সিলেট জেলার ৩৩, সুনামগঞ্জের ৭, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ১০ জন। অপরদিকে বিভাগে করোনা থেকে সেরে উঠেছেন ৪৬ জন। এর মধ্যে সিলেট জেলার ২৩, সুনামগঞ্জের ১৩, হবিগঞ্জের ১ ও মৌলভীবাজারের ৯ জন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয় সূত্রে জানা গেছে, সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে মোট করোনা রোগী শনাক্ত হয়েছেন ১২৫৮৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ৬৮২০, সুনামগঞ্জে ২৩৩০, হবিগঞ্জে ১৭৪০ ও মৌলভীবাজার জেলায় ১৬৯২ জন।
সিলেট অঞ্চলে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে আজ ভর্তি আছেন ৭২ জন। এর মধ্যে সিলেটে ৫৫, সুনামগঞ্জে ৬, হবিগঞ্জে ৬ ও মৌলভীবাজারে ৫ জন।
এদিকে, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত ৪৬ জনকে নিয়ে এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১০৩১৪ জন। এর মধ্যে সিলেটে ৫৩৬৮ সুনামগঞ্জে ২০৭৭, হবিগঞ্জে ১২৯৮ ও মৌলভীবাজারে ১৫৭১ জন। সিলেট বিভাগে গতকাল কেউ মারা যাননি করোনাভাইরাসে। তাই সিলেটে আগের দিনের মতো মোট মৃতের সংখ্যা ২১৬ জন। এর মধ্যে সিলেট জেলার ১৫৫, সুনামগঞ্জে ২৫, হবিগঞ্জে ১৫ ও মৌলভীবাজারে ২১ জন।
7 বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শাহপরান থানা শাখার সভাপতি বিরেশ দেবনাথ দেবু ও পূজা পরিষদ ৩৩নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ধনঞ্জয়
2 সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় অসহায় ছিন্নমূল পথচারীদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি
8 বাংলাদেশ সিএনজি ফিলিং ষ্টেশন এন্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স এসোসিয়েশনের ১৮তম বার্ষিক সাধারণ সভা ও ফ্যামেলি ডে অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার
1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের গভর্নিং বডির সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, ক্রীড়াঙ্গনে
1 নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির
7 বৃহত্তর সিলেটের ঐতিহ্যবাহী সংসদীয় এলাকা সিলেট-০১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা খন্দকার আব্দুল
6 প্রতি বৎসরের ন্যায় সিলেট মহানগরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পাড়া ও মহল্লায় শ্রী শ্রী সরস্বতী পূজা আগামী ২৩ জানুয়ারি (শুক্রবার)
4 শহিদ ওয়াসিম বিগ্রেড কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন শহিদ ওয়াসিম বিগ্রেড কাতার শাখার সভাপতি হাসান আহমদ। গত ৯