editor
প্রকাশিত: 12:35 PM, October 7, 2020
কুড়িগ্রামের উলিপুরে এক কলেজপড়ুয়া শিক্ষার্থীকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আসিফ ইকবাল (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভিকটিম নিজেই বাদি হয়ে ওই যুবককে আসামি করে থানায় মামলা করেছেন। সোমবার রাতে তাকে গ্রেপ্তারের পর মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়েছে।
সংশ্লিষ্ট আদালতের জেনারেল রেজিষ্ট্র্রেশন অফিসার (জিআরও) এএসআই মো. হাফিজুর রহমান জানান, মঙ্গলবার বিকেলের দিকে আসামি আসিফ ইকবালকে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলি আদালতে হাজির করা হলে তাকে জেলহাজতে প্রেরণের আদেশ দেন।
এছাড়া মঙ্গলবার জেলা সদরের জেনারেল হাসপাতালে ভিকটিমের ডাক্তারী পরীক্ষা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. জয়নাল আবেদীন জানান, উলিপুর উপজেলা বুড়াবুড়ি ইউনিয়নের বোতলা বুড়াবুড়ি গ্রামের অধিবাসী এবং পাঁচপীর কলেজের এইচএসসিতে পড়ুয়া এক শিক্ষার্থীর সাথে একই গ্রামের অধিবাসী সাইফুল ইসলামের পুত্র আসিফ ইকবাল-এর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই সুযোগে বিয়ের প্রলোভন দেখিয়ে গত সোমবার সকালে ওই শিক্ষার্থীকে বাড়ি থেকে নিয়ে আসে। এরপর বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করার পর সন্ধ্যা ৬ টার দিকে উলিপুর পৌরসভার ডারারপাড় এলাকার আমিনুল ইসলামের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
এ অবস্থায় এলাকাবাসীর সন্দেহ হলে তারা গিয়ে ওই শিক্ষার্থী ও যুবককে আটক করে। এরপর ঘটনা শুনে যুবককে ওই শিক্ষার্থীকে বিয়ে করার কথা বললে তাতে সে অস্বীকৃতি জানায়। রাত ১১ টার দিকে তাদের দু’জনকে থানায় সোপর্দ করে এলাকাবাসী।
এ প্রসঙ্গে উলিপুর থানার অফিসার ইনচার্জ মো. মোয়াজ্জেম হোসেন জানান, ভিকটিমের দায়েরকৃত মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়া ভিকটিমের ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। তদন্ত চলছে।
7 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির
2 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল
5 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ
3 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন
6 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় প্রতিষ্ঠানটি
3 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে
1 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন
2 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন