editor
প্রকাশিত: 7:00 PM, December 4, 2020
কানাইঘাট প্রতিনিধি
অপরাধ জগতের নতুন এক মাত্রা হচ্ছে ধর্ম ব্যবসা। বিনাপুজিঁতে সবচেয়ে লাভজনক ধর্ম ব্যাবসা হচ্ছে পীরত্ব। বেশিরভাগ ক্ষেত্রেই প্রমাণিত হয়েছে এরা ভন্ড। বর্তমান সময়ে দেখা যায় সিলেটে অলি গলিতে ভন্ড পীরের অভাব নেই। মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে ঐ সমস্ত পীর নামধারী ভন্ডরা মানুষকে নিঃস্ব করেছে। যার ভুরি ভুরি প্রমান পত্র পত্রিকায় ছাপা হচ্ছে বা ইউটিউবেও রয়েছে এর অজস্র প্রমান। বিভিন্ন ধরনের বিকৃত রুচির ভন্ড পীরের উপদ্রব্যে সিলেটের জনসাধারণ অতিষ্ঠ । কেউ কেউ বাড়ী বাড়ী গিয়ে তেল,পানি পড়া ব্যাবসা করে। সুযোগ বুঝে চুরি ডাকাতিও করে।পাড়ায় পাড়ায় আরেক ধরনের ভন্ড পীর ব্যবসায়ীদের দেখা যায় শরীরে লাল কাপড় পেচিয়ে তাবিজ বিক্রির ব্যবসা করে। বেশরি ভাগ ভন্ড পীরদের দেখা যায় হুজরায় বসে সংঘবদ্ধ ভন্ড পীর দ্বারা মানুষদের ঘায়েল করছে। শুধু তাই নয়, এ ধরনের ভন্ড পীর পিপাষুরা বিভিন্ন জায়গায় বিয়ের প্রলোভন দিয়ে ধর্ষণের মতো ঘটনা ঘটিয়ে যাচ্ছে। এদিকে কানাইঘাটের বিভিন্ন অঞ্চলে রয়েছে এসব ভন্ড পীরদের আস্থানা। তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে ধোকা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। বিশেষ করে উপজেলার সড়কের বাজার, চতুল, গাছবাড়ী এলাকায় এসব ভন্ডপীররা প্রকাশ্য আস্থানা খুলে বসে আছে। আর এসব আস্থানার সামনে দিয়েই যাতায়াত করছে কানাইঘাট প্রশাসন।
এসব ভন্ডদের মধ্যে অনেক মহিলাও রয়েছে। যারা বাড়িতে বসে তাবিজ কবজের নাম করে মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে লক্ষ লক্ষ টাকা ও স্বর্ণালঙ্কার। এসব বিষয় নিয়ে কানাইঘাট সার্কেলের সিনিয়র পুলিশ সহকারীর সাথে কথা হলে তিনি বলেন, আমার এ বিষয়ে কিছু জানা নেই ।আমি খোঁজ খবর নিয়ে আমি ব্যবস্থা নিব। এরপর কথা হয় কানাইঘাট উপজেলার নির্বাহী অফিসারের সাথে তিনি বলেন, আমি নতুন এসেছি খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নিব।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা
বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে
সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর
সুনামগঞ্জের দোয়ারাবাজারে পূবালী ব্যাংক পিএলসির এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে বুথটির উদ্বোধন
রাজনীতি মানুষের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য এবং সমাজ পরিবর্তনের এক মহৎ মাধ্যম। সিলেট মহানগরীর ৩৩ নং ওয়ার্ডের মাটি ও
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় যুক্তরাজ্যপ্রবাসী এক পরিবারের জোরপূর্বক দখল হওয়া বাসা, মোটরসাইকেল ও লুট হওয়া আসবাবপত্র উদ্ধার করেছে পুলিশ।
সিলেট নগরীর রায়নগরের আলোচিত ট্রিপল মার্ডার নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে নিহত এমএ সাত্তারের পরিবার। হত্যাকাণ্ডে গ্রেপ্তার বাবুল মিয়ার ১৬৪ ধারায়
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বলেছেন, সিলেটকে একটি আধুনিক, বাসযোগ্য ও উন্নত নগরী হিসেবে গড়ে