editor
প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৩, ২০২০
কানাইঘাট প্রতিনিধিঃ
বুলেট বোমা বুকে নেব – নৌকা মোদের ছেড়ে দিব, আমাদের দাবী আমাদের দাবী – মানতে হবে মানতে হবে…..। ইত্যাদি স্লোগানে মুখরিত হয়ে উঠে কানাইঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মুখ। গতকাল বুধবার দুপুর ১২ টা হতে সুরমা নদীতে আটকে পড়া শত শত নৌ-শ্রমিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খানের কার্যলয়ের সম্মুখে অবস্থান কর্মসূচী পালন করেন। এ সময় পুলিশ তাদের শান্ত করে সেখান থেকে সরে যাওয়ার কথা বলে। কিন্তু শ্রমিকরা ভারী বৃষ্টি উপেক্ষা করে তাদের কর্মসূচী পালনে অনড় থাকে। এক পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষ থেকে লক্ষীপ্রসাদ পূর্ব ইউপি’র চেয়ারম্যান ডাঃ ফয়াজ উদ্দিন শ্রমিকদের প্রতিনিধি হিসাবে আজিম উদ্দিন ও ফরিদুল আলমকে নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যান। সেখানে শ্রমিকরা তাদের মনের আকুতি জানালে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বারিউল করিম খান তাদের শান্তনা দিয়ে বলেন তিনি বিষয়টি তার উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। পরে শ্রমিকদের পক্ষ থেকে মোঃ টিটু মিয়া স্থানীয় সাংবাদিকদের জানান তারা প্রায় দেড় মাস পূর্বে লোভাছড়ায় ভাড়ায় কাটা জাহাজ ও বলগেট নিয়ে এসেছেন। এ সময় কানাইঘাট সীমান্তের কোথাও প্রশাসন তাদের কোন ধরনের সংকেত দেয়নি। এমনকি তাদের একেকটি নৌকায় পাথর লোড করতে ৩ থেকে ৪ দিন সময় লেগেছে, সে সময়ও তাদের কোন ধরনের বাধাঁ দেওয়া হয়নি। পরে তারা পাথর বোঝাই জাহাজ ও বলগেট লোভাছড়া থেকে ছেড়ে দিয়ে প্রায় ১২ কিলোমিটার দুরে কানাইঘাট সদরে আসলে পুলিশ আইনী জটিলতার দোহাই দিয়ে তাদের জাহাজ ও বলগেট গুলো আটক করে দেয়। এমতাবস্থায় আজ দেড় থেকে দু’মাস ধরে তাদের খবর কেউ নিচ্ছে না। এমনকি যে সব ব্যবসায়ীদের পাথর, তারাও লা-পাত্তা হয়েছে। শ্রমিকরা পাথর মালিকদের ফোন দিলে তারা ফোন রিসিভ করছে না। যার কারনে তারা চরম বিপাকে পড়েছেন। বর্তমানে তাদের নৌকায় যে সব খাবার ছিল তা শেষ হয়ে গেছে। তাদের সাথে যে পরিমান টাকা ছিল তাও দীর্ঘ দেড় মাসে খরচ করা হয়েছে। বর্তমানে তারা নিরুপায় হয়ে আন্দোলনে যেতে বাধ্য হচ্ছে। তারা পুলিশের বুলেট বুকে নিয়ে মরতে চান, নতুবা সেচ্ছায় গ্রেফতার হতে চান, অবস্থান কর্মসূচী থেকে এমনটাই কথা বলছেন তারা। তা না হলে প্রশাসন পাথর রেখে তাদের নৌকা নিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে। সেই দাবীতে তারা এসব কর্মসূচী পালন করছেন।
5 ‘সুস্থ শ্রমিক কর্মঠ হাত-আসবে এবার নব প্রভাত’-এই স্লোগানকে সামনে রেখে সিলেটে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস উপলক্ষে সিলেট জেলা
8 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার
2 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট
5 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির
1 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন
4 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,
5 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও
3 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট