admin

প্রকাশিত: ১২:৩১ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২৫

কানাইঘাটে বেপরোয়া চোরাচালান

নিয়মিত বখরা পায় পুলিশ

কানাইঘাটে বেপরোয়া চোরাচালান

1

খলিলুর রহমান
সিলেটের সীমান্তঘেষা উপজেলা কানাইঘাট চোরাচালানীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। চোরাই পণ্য আনতে গিয়ে গত ৭মাসে বিএসএফ’ ও খাসিয়ার গুলিতে ৩ জন খুন হয়েছেন। তবুও থেমে নেই ভারতী চোরাই পণ্যের চালান। চোরাই পণ্যে থানা পুলিশের বখরা গ্রহন এখন যেনো নিয়মে পরিণত হয়ে গেছে। আর থানার ওসি আব্দুল আউয়ালের পক্ষে দৈনিক ও সাপ্তাহিক এ বখরস গ্রহনের দায়িত্ব পালন করছেন থানার দুই পুলিশ কর্মকর্তা। এ টাই এ দুইজনের দৈনিক কাজের রুটিন।
সূত্রে প্রকাশ, কানাইঘাট উপজেলা জুড়ে রয়েছে প্রায় অর্ধশত সদস্যের পৃথক দুটি চোরাচালানী সিন্ডিকেট। পাশাপাশি রয়েছে বখরা ও লাইনম্যান সিন্ডিকেটও।

চোরাচালান সিন্ডিকেট দুটির মধ্য একটি হচ্ছে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়ন থেকে রাজাগঞ্জ ইউনিয়ন পর্যন্ত। এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সিলেট জেলা পরিষদে সাবেক সদস্য জৈন্তাপুরের বালিদাড়া গ্রামের সিরাজুল ইসলামের পুত্র বুঙ্গাড়ী শাহজাহান।
অপর সিন্ডিকেট হচ্ছে উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন, দিঘীরপার পূর্ব ইউনিয়ন ও সাতবাক ইউনিয়ন সমন্বয়ে। এ সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন-লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের ভাটি বারাপৈত গ্রামের আওয়ামিলীগ নেতা রঞ্জন।
উভয় সিন্ডিকেটের অন্যান্য চোরাচালানীরা হলেন- কানাইঘাট বড়বন্দ এলাকার হারুন, ফয়ছল, রুবেল, খাজই, নাজরান, আলঙ্গীর, লোকমান, হেলাল, ফয়াজ, সুনাতনপুঞ্জি এলাকার নজরুল ইসলাম, সাবেক ইউপি সদস্য আহমদ হোসেন, সাতবাঁক ইউপি সদস্য মইনুল হক, লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সোনারখেড় গ্রামের কুটি মিয়ার পুত্র বোরহান উদ্দিন, এই গ্রামের আতাউর রাহমানের পুত্র বিলাল আহমদ, আব্দুল মন্নানের পুত্র শফিক আহমদ, নারাইনপুর গ্রামের শামীম আহমেদের পুত্র আব্দুল করিম, তাহির আলীর পুত্র সফির আহমদ। পূর্ব কাড়াবাল্লা গ্রামের আব্দুর রহমান কুটু মিয়ার পুত্র শাব্বির আহমদ, ডোনা ৯ নং এর আজির উদ্দিনের পুত্র কয়ছর আহমদ, সুরমা বাজারের ব্যবসায়ী আহমদ আজির ও বাঙালি পাড়া গ্রামের কামাল আহমদের পুত্র সালমান আহমদ। দিঘিরপার পূর্ব ইউনিয়নে জয়ফৌদ গ্রামের আব্দুস সালাম, ইউপি সদস্য শাহাব উদ্দিন, আব্দুস শুক্কুর সহ বেশ কয়েকজন।
উভয় সিন্ডিকেট সদস্যরা দিন-রাত কানাইঘাট পৌর শহরের মেইন সড়ক তথা কানাইঘাট থানা ও উপজেলা প্রশাসনের সামনের রাস্তা দিয়ে ভারতীয় চা-পাতা, কসমেটিকস ও মাদক সামগ্রী নিয়ে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছে। দিঘীরপার পূর্ব ইউনিয়নের দীঘিরপার ও আন্দুমুখ বাজার এলাকা দিয়ে ভারতীয় চিনি, কসমেটিক্স ও চা পাতা চোরাচালানের সমাহার ঘটাচ্ছে।
লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের পূর্ব সীমান্ত ডোনা ও কারাবাল্লা এলাকা দিয়ে চোরাই পথে ব্যাপক হারে আমদানী হচ্ছে ভারতীয় মহিষ ও গরু। এগুলো স্থলপথে সড়কেরবাজার নিয়ে এসে বাজারে রসিদ করে পাচার করা হয়।
পশু চোরাচালানের নেপথ্যে রয়েছেন পূর্বকাড়াবাল্লা গ্রামের শাব্বির আহমদ, ডোনা ৯ নং এর কয়ছর আহমদ, সুরমা বাজারের ব্যবসায়ী আহমদ আজির ও বাঙালি পাড়া গ্রামের সালমান আহমদ।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে জানিয়েছেন এসব চোরাকারবারিরা থানা পুলিশকে দৈনিক ও সাপ্তাহিক বখরা দিয়ে দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকায় চোরাচালান ব্যবসা চালিয়ে আসছে। আর পুলিশের মাসোহার গ্রহনকারী লাইনম্যানদের পরিচালা করে থাকেন পালাক্রমে কানাইঘাট থানার দুই পুলিশ কর্মকর্তা। তাদের হাত হয়ে বখরার লাখ লাখ টাকা জমা হয় থানার ওসি আব্দুল আউয়ালের কাছে।
স্থানীয়দের অভিযোগ ওসি আব্দুল আউয়াল থানায় যোগদানের পর থেকে কানাইঘাটে বেপরোয়া হয়ে উঠেছে চোরাচালানী খুনী ও সন্ত্রাসীরা। কানাইঘাট উপজেলা এখন চোরাচালানের স্বর্গ রাজ্য হয়ে উঠেছে বলে অনকে মন্তব্য করেছেন।

5

উল্লখ্য, চোরাই সুপারী আনতে গিয়ে গত ২৬ অক্টোনর ডোনা সীমান্ত ভারতীয় খাসিয়ার গুলিতে নিহত হয় শাকিল আহমদ (২৬) নামের এক যবক। সে ডোনা পাতিছড়া গ্রামের আব্দুর রউফের পুত্র। এর আগে ভারতীয় চোরাই মহিষ আনতে গিয়ে গত ২৯ আগস্ট ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফ’র গুলিতে নিহত হন উপজেলার বড়চাতল পূর্ব গ্রামের মৃত খলিলুর রহমানের পুত্র আব্দুর রহমান। এর আগে গত ৬ মার্চ বৃহস্পতিবার কানাইঘাট উপজেলার লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়নের সীমান্তবর্তী মঙ্গলপুর আলুবাড়ি এলাকায় শাহেদ আহমদ (২৫) নামের এক বাংলাদেশী যুবকের গুলিবিদ্ধ লাশ ভারতের অভ্যন্তরে পাওয়া যায়।
এ বিষয়ে জানতে কানাইঘাট থানার ওসি আব্দুল আউয়ালের সরকারি সেলফোনে শুক্রবার দুপুরে কল দিলে তিনি তার থানা পুলিশের বখরা গ্রহনের অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন- চোরচালান দমনে থানা পুলিশ সব সময় তৎপর। কিন্তু থানার ভৌগলিক অবস্থান ও যোগাযোগ ব্যবস্থা অনুকুলে না থাকায় অনেক সময় পুলিশের অভিযান সফল হয় না। তারপরও প্রতিমাসে চেরাই পণ্যের দুএকটি চালান আটকে সক্ষম হয় পুলিশ।

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

সিলেটে তালুকদার ফাউন্ডেশনের উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস ও ইফতার মাহফিল রোববার

7 ঐতিহাসিক বদর দিবস ও পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের ৩৪ নং ওয়ার্ডের শান্তিবাগ এলাকায় বিশাল আলোচনা সভা

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

সিলেটে ছাত্রদল নেতা রুবেল আহমেদের উদ্যোগে ১১৫ পরিবারে রমজানের উপহার বিতরণ

6 পবিত্র মাহে রমজান উপলক্ষে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন সিলেট এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রুবেল আহমেদ। তার ব্যক্তিগত

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

সিলেটে ২য় ধাপে অসহায়দের মধ্যে ক্লিন সিটির ‘৪ টেখায় ইফতার’ বিতরণ

6 সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিতদের মধ্যে চার টেখায় ইফতার বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি সিলেট’। শুক্রবার (৬ মার্চ) নগরীর

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

সিলেটস্থ চাঁদপুর জেলা কল্যাণ সমিতির নতুন সভাপতি মহসিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক আজিম পাটোয়ারী

5 সিলেটের স্বনামধন্য একাধিক বিদ্যাপীঠ, ব্যাংকসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ও সিলেটে বিভিন্ন পেশার সাথে যুক্ত চাঁদপুরের কৃতি সন্তানদের বৃহৎ

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

আগামী শুক্রবার মহানগর বিএনপির ইফতার মাহফিল

7 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর বিএনপির উদ্যোগে আগামী গতকাল শুক্রবার দুস্থ ও এতিমদের সম্মানে এক ইফতার মাহফিল সিলেট কেন্দ্রীয় শহীদ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

সামাজিক উন্নয়ন ও সম্প্রীতি রক্ষায় প্রেস মালিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ

6 স্টাফ রিপোর্টার: সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার নগরীর মিরবক্সটুলাস্থ একটি

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

হাউজিং এস্টেটে ইয়াং এসোসিয়েশনের উদ্যোগে ইফতার বিতরণ

1 সিলেট নগরীর হাউজিং এস্টেট ইয়ুথ এসোসিয়েশনের উদ্যোগে এবং এসোসিয়েশনের সভাপতি ও ৪নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সার্বিক ব্যবস্থাপনায়

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

চিকিৎসাধীন নজমুলকে দেখতে হাসপাতালে কয়েস লোদী

7 সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সদস্য ও ২৫ নং ওয়ার্ড বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক নজমুল ইসলামের চিকিৎসার খোঁজখবর নিয়েছেন সিলেট

1
8