editor

প্রকাশিত: 8:13 AM, September 3, 2020

কানাইঘাটে সরকারি ৪০ একর জায়গা দখলের অভিযোগ

কানাইঘাটে সরকারি ৪০ একর জায়গা দখলের অভিযোগ

3

কানাইঘাট প্রতিনিধি
করোনার কারনে সরকারি অফিসের কার্যক্রম বন্ধ থাকায় এই সুযোগে কানাইঘাট লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির হালাবাদী মৌজার কনেছউরা বিলে অবস্থিত অনেক ভূমিহীন লোকজনের বন্দোবস্ত ভূমি ও সরকারি খতিয়ানের জায়গা জবর দখল করে সেখানে স্কেভেটর দিয়ে মাটি বাধ দিয়ে মৎস্য খামার করার অভিযোগ পাওয়া গেছে। গত ৫ এপ্রিল স্থানীয় কালিনগর গ্রামের মৃত মনোফর আলীর পুত্র হালাবাদী মৌজায় ৫২ দাগে সরকারি ভূমি বন্দোবস্ত পাওয়া আব্দুল খালিক প্রভাবশালী ফরিদ হাজী কর্তৃক তাদের এবং সরকারি খাস খতিয়ানের ভূমি জবর দখল করে সেখানে মৎস্য খামারে মাটির বাধ তৈরী বন্ধ করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেন। কিন্তু অদ্যাবধি পর্যন্ত প্রশাসনের কোন লোকজন এলাকায় না যাওয়ার কারনে ফরিদ হাজী স্কেভেটর দিয়ে সেখানে মাটির বাধ তৈরী করে মৎস্য খামার কাজ করে যাচ্ছে। তারা এব্যাপারে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। হালাবাদী মৌজায় বন্দোবস্ত পাওয়া ভূমিহীন পরিবারের লোকজন জানান স্থানীয় বাউরভাগ নয়াগ্রামের মৃত আব্দুল মছুব্বিরের পুত্র এলাকার প্রভাবশালী ও দাঙ্গাবাজ প্রকৃতির লোক হাজী ফরিদ আহমদ হালাবাদী মৌজার কনেছউরা বিলের পাশে ৫বিঘা জমি দলিল মূলে খরিদ করে সেখানে অবস্থিত সরকারি খাস খতিয়ানের কনেছউরা বিল ও তার আশপাশের অনেক ভূমিহীন পরিবারের বন্দোবস্তকৃত জায়গা ও খাস খতিয়ানের প্রায় ৪০ একর ভূমি জালজালিয়াতির মাধ্যমে ভূয়া কাগজপত্র, দলিল তৈরী করে লাঠিয়াল বাহিনীর সহযোগিতায় গত ৩ বছর থেকে জোর পূর্বক ভাবে দখল করে সেখানে মৎস্য খামার দিয়ে লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করে আসছে। এসব সরকারি ভূমির ভোগ দখলকারী ও বন্দোবস্তকৃত জমির নিরীহ ভূমিহীন মালিকদের জায়গায় জবর দখল করতে হাজী ফরিদ আহমদ নামে বেনামে একাধিক মিথ্যা মামলা দিয়ে ইতি মধ্যে ভূমিহীন পরিবারের লোকজন ও যারা সরকারি জায়গা দীর্ঘদিন ধরে দখল করে বোরো ধান, শষ্যক্ষেত করে আসছেন তাদের নানা ভাবে হয়রানী করে যাচ্ছে বলে ভূক্তভোগীরা জানিয়েছেন। গত রবিবার সরেজমিনে হালাবাদী মৌজায় গিয়ে দেখা যায় ফরিদ হাজীর লোকজন স্কেভেটর দিয়ে সরকারি খাস খতিয়ানের বিভিন্ন দাগে প্রায় ৪০ একর পতিত ভূমি দখল করার লক্ষ্যে সেখানে মৎস্য খামার দেওয়ার জন্য সরকারি জায়গার উপর চারিদিকে মাটির বাধের কাজ করে যাচ্ছে। ফরিদ হাজী গং কর্তৃক অবৈধ ভাবে সরকারি খাস খতিয়ানের প্রায় ১৫ একর ভূমির বন্দোবস্ত পাওয়া ভূমিহীন পরিবারের লোকজন কান্না জড়িত কণ্ঠে বলেন, সরকার কর্তৃক আমাদের দেওয়া দীর্ঘদিনের দখলীয় জায়গা ফরিদ হাজী এলাকার কিছু মাতব্বরদের সহযোগিতায় এবং বড়চতুল ইউনিয়ন তহশিল অফিসের কতিপয় অসাধু কর্মকর্তাদের যোগসাজসে ভূয়া কাগজপত্র সৃষ্টি ও জাল দলিলের মাধ্যমে তাদের জায়গা জবর দখল করার জন্য শ’খানেক লোকজনের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে যাচ্ছে। অনেকের বন্দোবস্ত পাওয়া জমি জোরপূর্বক দখল করে নিয়েছে। হালাবাদী মৌজার কনেছউরা হাওরে সরকারি ভাবে বন্দোবস্ত পাওয়া ভূমিহীন কালিনগর গ্রামের আব্দুল কালিক, আব্দুর রহিম, মখরম আলী, একরাম আলী, আব্দুল কাদির, ছমর আলী, ছাত্তার, বরকত উল্লাহ, হায়াত উল্লাহ ও নয়াগ্রামের ওয়াজিদ আলী, আগফৌদ গ্রামের ফয়াজ আলী, নয়াখেলের তৈয়ব আলী, লতাই, মৌলভী হোসন, কুটিহুনা, কালাই সহ আরো অনেকে জানিয়েছেন ফরিদ হাজী অত্যন্ত প্রভাবশালী ও ভূমি খেকো প্রকৃতির লোক। সে আমাদের দখলীয় ভূমি জবর দখল করে সেখানে মৎস্য খামার করার জন্য সরকারি খাস খতিয়ানের প্রায় আরো ৩০ একর ভূমি জাল দলিল ও কাগজপত্র সৃষ্টি করে দখল করে বর্তমানে সেখানে মৎস্য খামার করার জন্য সরকারি জায়গার উপর মাটির বাধ দিচ্ছে। অনেকবার এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সামাজিক ভাবে সালিশ বিচারে ডাক দিলেও ভূমি খেকো ফরিদ হাজী সেখানে উপস্থিত হয়নি এমনকি ইউনিয়ন পরিষদের বার বার তাকে নোটিশ দেওয়ার পর উপস্থিত হয়নি। এলাকার মুখ চেনা মাতব্বর ও চতুল ভূমি অফিসের দূর্নীতিবাজ কিছু কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ফরিদ হাজী আমাদের বন্দোবস্তকৃত জায়গা জাল দলিল সৃষ্টি করে এবং সরকারি জায়গা দখল করে হাওর এলাকায় গো-চরন ভূমির চারিদিকে মাটির বাধ দিয়ে মৎস্য খামার করে যাচ্ছে। কেউ কাজে বাধা প্রদান করলে তার লাঠিয়াল বাহিনীর লোকজন নিরীহ লোকজনদের নানা ভাবে প্রাননাশের হুমকি দেওয়ায় কেউ ভয়ে কথা বলতে পারছেন না। স্থানীয় এলাকাবাসী ফরিদ হাজীর কবল থেকে বন্দোবস্তকৃত ভূমিহীনদের এবং সরকারি খাস খতিয়ানের জায়গা উদ্ধার এবং সেখানে স্কেভটর দিয়ে মাটির বাধ বন্ধ করা সহ তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য স্থানীয় প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। এব্যাপারে হাজী ফরিদ আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন এসব জায়গার মালিক আমি বিধায় সেখানে মৎস্য খামার করছি। কি ভাবে এসব সরকারি খতিয়ানের ভূমির মালিক হলেন জানতে চাইলে তিনি কোন সদোত্তর দিতে পারেননি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

আমরা জুলাই যোদ্ধা সিলেট জেলার আহ্বায়ক কমিটি গঠন

6 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

শান্তিগঞ্জে শান্তিকামী মানুষের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলা

7 ‎সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

এবার জমি জালিয়াতির অভিযোগ মনোয়ার আলীকে ঘিরে প্রশ্নের পর প্রশ্ন

7 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

সিলেটে যুবলীগ নেতা জুনেদের জুয়া ও মাদকের সাম্রাজ্য, ধ্বংসের মুখে যুবসমাজ

7 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

সিলেট বক্সিং একাডেমীর যাত্রা শুরু

6 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 3 শুক্রবার (১০

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

‎’সার্কের কার্যক্রম জোরদার ও আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধিতে গুরুত্বারোপ’

4 ‎‎‎‎দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

আল-কাওসার ট্রেডিং এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠিত

5 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

সিলেটে বিদেশে পাঠানোর নামে কোটি টাকা আত্মসাৎ, ভূয়া ডিজিএফআই নাহিদুজ্জামান রানা কারাগারে

6 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট

1
7