admin

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০

কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্যদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান

কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্যদের মাঝে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান

1

কানাইঘাট প্রতিনিধি

4

ঐতিহ্যবাহী কানাইঘাট প্রেসক্লাবের আজীবন সদস্যদের মধ্যে সনদ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে। আজ শনিবার বেলা ১টায় প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত সনদ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান মিডিয়া ব্যক্তিত্ব আলহাজ¦ আব্দুল মোমিন চৌধুরী। ক্লাব সভাপতি রোটারিয়ান শাহজাহান সেলিম বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিনের পরিচালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল্লাহ শাকির, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ শামসুদ্দোহা পিপিএম, কানাইঘাট প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি সাংবাদিক এম.এ হান্নান, থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম।
আজীবন সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিলেট দয়ামীর ডিগ্রি কলেজের প্রভাষক ও উপজেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আফসর উদ্দিন আহেমদ চৌধুরী, বড়দেশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর উদ্দিন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ব্যবসায়ী খাজা শামীম আহমদ শাহীন, কবি সারোয়ার ফারুকী, যুক্তরাষ্ট্র প্রবাসী কমিউনিটি নেতা মুহিবুর রহমান মানিক, সাংবাদিকদের মধ্যে ক্লাবের সহ সভাপতি আব্দুন নুর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তাওহিদুল ইসলাম।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, স্থানীয় সংবাদকর্মীদের প্রতিষ্ঠান কানাইঘাট প্রেসক্লাব ২০০২ সালে প্রতিষ্ঠার পর থেকে এলাকার গুণীজনদের সব-সময় সম্মানের পাশাপাশি কানাইঘাটের আত্মসামাজিক উন্নয়নে বলিষ্ট ভূমিকা পালন করে আসছে। সার্বজনীন এ প্রতিষ্ঠানের নতুন দ্বিতল ভবনের চলমান নির্মাণ কাজ দ্রুত সম্পন্ন করতে ক্লাবের আজীবন সদস্যরা সহযোগিতার হাত প্রসারিত করায় তাদেরকে ক্লাবের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করায় কৃতজ্ঞতা প্রকাশ করেন অতিথিবৃন্দ। সেই সাথে ক্লাবের উন্নয়নে উপজেলা পরিষদ, স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে সব-ধরনের সহযোগিতা করা হবে বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান মুমিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ শাকির ও থানার ওসি শামসুদ্দোহা পিপিএম আশ^স্থ করেন। ক্লাব নেতৃবৃন্দ, রাজনৈতিক মহল, প্রশাসন, সূধীজন ও প্রবাসীরা ক্লাবের ভবন নির্মাণ কাজে সর্বাত্মক সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতাও জানান। অনুষ্ঠানের পর ২২জন আজীবন সদস্যদের মধ্যে সনদ ও সম্মাননা ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।
এ সময় আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কানাইঘাট পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ইয়াহইয়া, ব্যবসায়ী ও আওয়ামীলীগ নেতা ইকবাল হোসেন, সুইজারল্যান্ড প্রবাসী মোহাম্মদ আব্দুল্লাহ, প্রবাসী জাবের আহমদ, ব্যবসায়ী আব্দুল মান্নান, ফজলুল বাসিত।
সাংবাদিকদের মধ্যে সিলেট প্রেসক্লাবের সদস্য আব্দুল্লাহ আল নোমান, কানাইঘাট প্রেসক্লাবের সহ সম্পাদক মাহবুবুর রশিদ, দপ্তর সম্পাদক মুমিন রশিদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহীন আহমদ, কার্যনির্বাহী সদস্য আলা উদ্দিন, সুজন চন্দ অনুপ, সহযোগী সদস্য মাহফুজ সিদ্দিকী, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার বার্তা সম্পাদক জয়নাল আজাদ, সিলেটের দিনরাত পত্রিকার স্টাফ রিপোর্টার মামুন রশিদ চৌধুরী, দৈনিক পর্যবেক্ষণ পত্রিকার প্রতিনিধি আব্দুল কাহির প্রমুখ।

3

 

S/H(t-2)

3

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

লেখক ও গবেষক আব্দুল মালিকের কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত

3 বিশিষ্ট লেখক ও গবেষক অ্যাডভোকেট মো. আব্দুল মালিক সম্পাদিত কিশোর কবিতা সংকলন ‘হারানো দিনের কবিতা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠিত হয়েছে।

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

ফরিদপুর মেডিকেলে সফল কক্লিয়ার ইমপ্লান্ট সার্জারি সম্পন্ন করলেন সিলেট ওসমানী মেডিকেলের বিশেষজ্ঞ চিকিৎসকরা

7 ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কক্লিয়ার ইমপ্লান্ট কার্যক্রমে অতিথি সার্জন হিসেবে অংশ নিয়ে সফল অস্ত্রোপচার সম্পন্ন করেছেন সিলেট এমএজি ওসমানী

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

এনসিসি ব্যাংকের উদ্যোগে নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি ও টেকসই অর্থায়ন বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন

4 নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধি এবং পরিবেশবান্ধব ও টেকসই অর্থায়ন সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি-এর লালদিঘিরপাড় শাখা,

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

হিউম্যান কেয়ারের আয়োজনে সিলেটে স্পেশাল এবিলিটি সামিট অনুষ্ঠিত

3 বিশেষ ক্ষমতাসম্পন্ন ব্যক্তি ও শিশুদের মেধা, প্রতিভা এবং অধিকার সুরক্ষার মাধ্যমে একটি বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের লক্ষ্যে সিলেটে

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

শিক্ষার্থীদের মেধা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই: কয়েস লোদী

8 আম্বরখানা সরকারি কলোনি প্রাথমিক বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে বিদ্যালয় পর্যায়ের ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান’ সম্পন্ন

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

হাম-রুবেলা প্রতিরোধে ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের সচেতনতামূলক লিফলেট বিতরণ

7 শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ওমর মাহবুবের উদ্যোগে হাম ও

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের ‘Waves That Never End’ মেগা কনসার্ট শুক্রবার

2 মেট্রোপলিটন ইউনিভার্সিটির ফ্লেইমস্ মিউজিক্যাল ক্লাবের আয়োজনে “Waves That Never End” শিরোনামে এক মেগা কনসার্ট আগামী শুক্রবার (২২ মে) অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1 হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সিলেট জেলার আওতাধীন ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও পৌর কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

1
5