editor
প্রকাশিত: 4:32 PM, September 21, 2020
কানাইঘাট প্রতিনিধি
কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন খাতের টাকা, ভূয়া বিল-ভাউচার দিয়ে উত্তোলনের ঘটনায় সম্প্রতি বেশ কয়েকজন বাদী হয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খানের বরাবরে লিখিত অভিযোগের প্রেক্ষিতে বিষয়টি খতিয়ে দেখার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় হাসপাতালের বিভিন্ন খাতের টাকা আত্মসাতের বিষয়ে যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তা তদন্ত করে দেখার জন্য কমিটির অধিকাংশ সদস্যরা বিষয়টি সভায় উত্থাপন করেন। সভায় সর্বসম্মতিক্রমে অভিযোগগুলো তদন্ত করে পরবর্তী সভায় উত্থাপন করার জন্য ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটিকে দায়িত্ব দেয়া হয়। কমিটির সদস্যরা হলেন, হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য যথাক্রমে, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আবুল হারিছ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ জিলানী, দক্ষিণ বাণীগ্রাম ইউপি চেয়ারম্যান মাসুদ আহমদ, দিঘীরপাড় ইউপি চেয়ারম্যান আলী হোসেন কাজল ও বীরমুক্তিযোদ্ধা সুবেদার আফতাব উদ্দিন। উপজেলা চেয়ারম্যান আব্দুল মোমিন চৌধুরী ও নির্বাহী কর্মকর্তা বারিউল করিম খান জানান, হাসপাতালের টাকা আত্মসাত সংক্রান্ত যেসব অভিযোগ দায়ের করা হয়েছে তা তদন্ত করে বিষয়টি দেখার প্রয়োজন রয়েছে। এ লক্ষ্যে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা অভিযোগের বিষয়বস্তু তদন্ত করে যে প্রতিবেদন আমাদের কাছে দাখিল করবেন, এতে যদি সত্যতা তারা পান সেই তদন্তে রিপোর্টটি হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংসদ আলহাজ¦ হাফিজ আহমদ মজুমদার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রেরণ করা হবে এবং সেই আলোকে ব্যবস্থা নিবেন কর্তৃপক্ষ।
6 জুলাই গণঅভ্যুত্থানের চেতনা বাস্তবায়ন ও যোদ্ধাদের অধিকার আদায়ের লক্ষ্যে “আমরা জুলাই যোদ্ধা” কেন্দ্রীয় নির্বাহী কমিটি সিলেট জেলা শাখার ৬৯
3 সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নে সমাজ ও আইনের তোয়াক্কা না করে এক বৃদ্ধ ও তার পরিবারের ওপর বর্বরোচিত
7 একসময় যুক্তরাজ্যের বাংলাদেশি কমিউনিটিতে আলোচিত ‘বেঙ্গলি ফেয়ারপ্যাক’ মানি ট্রান্সফার সংকটের ঘটনায় ক্ষতিগ্রস্ত শত শত প্রবাসীকে আশ্বস্ত করা হয়েছিল, আটকে
6 সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় দীর্ঘদিন ধরে প্রশাসনকে ‘ম্যানেজ’ করে বেপরোয়া অনলাইন জুয়া, তীর খেলা ও মাদক
6 সিলেট জেলা ক্রীড়া সংস্থা’র সার্বিক সহযোগিতায় সিলেট বক্সিং একাডেমীর উদ্যোগে ‘সিলেট বক্সিং একাডেমি’ যাত্রা শুরু হয়েছে। 7 শুক্রবার (১০
8 দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর কার্যক্রম জোরদার এবং সদস্য দেশগুলোর মধ্যে ব্যবসা-বাণিজ্য, সংস্কৃতি ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়ন শীর্ষক
6 সেভেন সার্কেল বাংলাদেশ লিমিটেড এর সেভেন রিংস্ সিমেন্ট এর বর্ণিল শুভ হালখাতা ও পার্টনার মিট অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার
1 সিলেটে নিজেকে ডিজিএফআই-এর ভুয়া মেজর পরিচয় দিয়ে এবং কানাডা, ইউকে, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশের ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ভিসা, ভিজিট