editor

প্রকাশিত: 9:55 AM, September 27, 2020

কার নির্দেশে খোলা ছিলো এমসি কলেজের ছাত্রাবাস?

কার নির্দেশে খোলা ছিলো এমসি কলেজের ছাত্রাবাস?

8

নিজস্ব প্রতিবেদক:-
প্রাণঘাতী করোনা ভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে সকল শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সিলেট এমসি কলেজ বন্ধ রাখা হয়। তবে কলেজ বন্ধ থাকলেও খোলা ছিল ছাত্রাবাস।
এ নিয়ে প্রশ্ন এখন সব মহলে। অভিযোগ উঠেছে, জনৈক আওয়ামী লীগ নেতার দাপটে এমসি কলেজের ছাত্রাবাসে বহিরাগত ছাত্ররা থাকতেন। এ ব্যাপারে অবগত ছিল কলেজ কর্তৃপক্ষও। অবশ্য কলেজ অধ্যক্ষ বলছেন, বন্যার কারণে অতিদরিদ্র ছাত্রদের থাকার জায়গা দিয়েছেন ছাত্রাবাসে।
খোঁজ নিয়ে জানা গেছে, করোনাকালে ক্যাম্পাস বন্ধ হয়ে গেলেও কলেজ ছাত্রলীগের সঙ্গে জড়িত কতিপয় বখাটে ছাত্র ছাত্রাবাসে অবস্থান করছিলেন। টিলাগড় কেন্দ্রিক আওয়ামী লীগের দুই নেতায় দ্বিধাবিভক্ত ছাত্রলীগ ক্যাডাররা ছাত্রাবাসে অবস্থান করে এলাকায় ছিনতাইসহ বিভিন্ন অপরাধ কর্ম করতেন। আর প্রশাসনের হাত থেকে তাদের বাঁচাতে শেল্টার দিতেন বলয় ভারী করা আওয়ামী লীগ নেতারা।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর ছাত্রাবাসে অবস্থানকারী ছাত্রলীগ নামধারী বখাটেরা রাস্তা থেকে লোকজনকে তুলে ছাত্রাবাস কিংবা এমসি’র মাঠে নিয়ে মোবাইল ও টাকা পয়সা রেখে ছেড়ে দিতেন।
সূত্র জানায়, করোনাকালে সরকারি নির্দেশনা অমান্য করেই এমসি কলেজের কর্তৃপক্ষ ছাত্রাবাসে বহিরাগতসহ কলেজ শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করে দিতেন। অবশ্য কিছুদিন আগেও ছাত্রাবাস থেকে বহিরাগত এসব ছাত্রদের বের করে দিতে চাইলেও টিলাগড় কেন্দ্রিক আওয়ামী লীগের এক নেতা হোস্টেল সুপারকে ধমক দিয়ে তাদের থাকার ব্যবস্থা পাকাপোক্ত করে দেন।
সরকারের নির্দেশনা থাকার পরেও এমসি কলেজের ছাত্রাবাসে প্রভাব খাটিয়ে অস্ত্রশস্ত্র নিয়ে থাকতেন ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা। আর সবকিছু জানার পরেই মুখ বন্ধ করে থাকতে হতো কলেজ কর্তৃপক্ষকে। আওয়ামী লীগের অ্যাডভোকেট রনজিত গ্রুপের সাইফুর রহমান ও রানা তাদের নেতৃত্বে ছিলেন বলে জানা গেছে। গণধর্ষণের ঘটনার পর অভিযান চালাতে গিয়ে সাইফুর রহমানের কক্ষ থেকেই অস্ত্র উদ্ধার করে পুলিশ।
বহিরাগত ছাত্রলীগের নেতাকর্মীদের পাশাপাশি কলেজের বিভিন্ন বিভাগের সাধারণ শিক্ষার্থীরাও ছাত্রাবাসে বসবাস করে আসছিলেন। বিষয়টি কলেজ কর্তৃপক্ষের জানা থাকলেও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি।
এ বিষয়ে সিলেট এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সালেহ আহমদ বলেন, করোনা পরিস্থিতিতে ১৮ মার্চ কলেজ ও ছাত্রাবাস বন্ধ করে দেওয়া হয়। অবশ্য বন্যাকবলিত সুনামগঞ্জ এলাকার অনেক শিক্ষার্থী চাকরি ও টিউশনি করে থাকার জন্য ছাত্রাবাসে আশ্রয় নেয়। কলেজ কর্তৃপক্ষও মানবিক কারণে তাদের স্থান দিয়েছিল। তবে তাদের থাকার জন্য কোনো নেতা আমাকে হুমকি দেননি। হোস্টেল সুপারকে হুমকি দিলেও দিতে পারেন।
তিনি বলেন, ঈদের সময় থেকে ৪/৫ জন ছাত্র হোস্টেলে আসছে, যাচ্ছে। কিন্তু ছাত্রাবাসে যাতে থাকতে না পারে সে জন্য ছাত্রাবাসের ডাইনিং বন্ধ রাখার পাশাপাশি গ্যাস সংযোগও বন্ধ করে রেখেছিলাম।
অধ্যক্ষ আরো বলেন, ছাত্রাবাসের ৬টি ব্লক ও পূর্ব দিকে একটি ৪তলা ভবন রয়েছে। সেখানে প্রায় ৩শ’ শিক্ষার্থী থাকত। কলেজ ও ছাত্রাবাস বন্ধ হওয়ার পর মানবিক দিক বিবেচনা করে ছাত্রাবাসে প্রায় ২০-৩০ জনকে থাকতে মৌখিকভাবে বলা হয়। বহিরাগত কেউ থাকছে কিনা বা কলেজের শিক্ষার্থীরা নির্দেশনা মানছে কিনা সে বিষয় দেখতেন হোস্টেল সুপার। শুক্রবার আইন-শৃঙ্খলা বাহিনীর সাথে ছাত্রাবাসের কয়েকটি কক্ষ তল্লাশি করে বন্ধ করা হয়।
ছাত্রাবাসের কক্ষে অস্ত্র নিয়ে অবস্থান করার বিষয়ে কলেজ অধ্যক্ষ বলেন, বিষয়টি খতিয়ে দেখছি। এ জন্য ৩ সদস্যের কমিটি করা হয়েছে। এ ক্ষেত্রে কারো গাফিলতি পেলে ব্যবস্থা নেওয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

নগরীর মেন্দিবাগে পূবালী ব্যাংকের ক্যাশলেস প্রোগ্রাম

7 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

সরকার আধুনিক শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে: মন্ত্রী খন্দকার মুক্তাদির

4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

সিলেট জেলা ও মহানগর যুবদলের নবগঠিত কমিটিকে মহানগর স্বেচ্ছাসেবক দলের অভিনন্দন

6 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন

7 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 8 সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

টুকেরগাঁওয়ে ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নোমান আহমদের মতবিনিময়

4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

সিএনজি-অটোরিকশার ভাড়া দৌরাত্ম্যে জিম্মি যাত্রীরা

2 আব্দুর রহমান: 7 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

সিসিকের সামনে অবৈধ সিএনজি স্ট্যান্ডে চাঁদা আদায়ের অভিযোগ

8 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

জুলাইয়ে ছাত্র-জনতার ওপর হামলাকারী শ্রমিক লীগ নেতা ইয়াসিন সুমন অধরা

6 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক

1
4