editor
প্রকাশিত: ৯:৩৮ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
ঢাকার সাভারে ভাইয়ের সঙ্গে রিকশায় করে যাওয়ার পথে ছিনিয়ে নিয়ে স্কুলছাত্রী নীলা রায়কে (১৪) ছুরিকাঘাতে হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে (২০) ঘটনার তিন দিন পরও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। বৃহস্পতিবার বেলা সোয়া একটা পর্যন্ত গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি। রোববার রাত আটটার দিকে ওই কিশোরীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটে।
এদিকে ওই ঘটনায় জড়িত সন্দেহে মঙ্গলবার রাতে সাভার পৌরসভার ব্যাংক কলোনি মহল্লা থেকে সেলিম পালোয়ান (২৮) নামের যুবককে আটক করা হয়। তবে ওই হত্যাকাণ্ডের মূল হোতা মিজানুর রহমানের (২০) কোনো হদিস পায়নি পুলিশ।
এ বিষয়ে সাভার থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, নীলা হত্যার সঙ্গে জড়িত থাকতে পারে এমন সন্দেহে সেলিম পালোয়ানকে আটক করা হয়েছে। মিজানসহ অন্য আসামিদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক দল কাজ করছে। খুব দ্রুতই তাঁদের আইনের আওতায় আনা হবে।
নীলার পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় নীলাকে হত্যা করেন মিজান। তিনি একই এলাকার ব্যবসায়ী আবদুর রহমানের ছেলে। স্থানীয় একটি কলেজের এইচএসসি পরীক্ষার্থী তিনি। এর আগে একবার টেস্ট পরীক্ষায় অকৃতকার্য হওয়া তিনি এইচএসসি পরীক্ষা দিতে পারেননি।
রোববার রাত আটটার দিকে ভাইয়ের সঙ্গে রিকশায় করে হাসপাতালে যাওয়ার পথে নীলাকে ছিনিয়ে নিয়ে বখাটে মিজানুর ছুরিকাঘাতে হত্যা করেন বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নীলার বাবা নারায়ণ রায় সোমবার রাতে সাভার থানায় মিজান, তাঁর বাবা আবদুর রহমান ও মা নাজমুন্নাহার সিদ্দিকাসহ অজ্ঞাতনামা আরও চারজনকে আসামি করে মামলা করেন। তবে হত্যাকাণ্ডের তিন দিন পার হয়ে গেলেও মামলার মূল আসামি মিজানুর রহমানকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


4 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট
1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
7 সিলেটে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়েরকৃত একাধিক মামলার আসামি ও আওয়ামী লীগ নেতা বিল্লাল উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার
8 সিলেটে বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঐতিহাসিক আগমন উপলক্ষ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বর্ণাঢ্য প্রচার মিছিল ও
3 সিলেট নগরীর জিন্দাবাজারে অবস্থিত বাংলাদেশ ওভারসীজ সেন্টার ভবন ভাঙা ও লিজগ্রহীতা ব্যবসায়ীদের উচ্ছেদে জেলা প্রশাসনের সিদ্ধান্তের ওপর মহামান্য হাইকোর্ট
5 গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর ভারতে পালিয়ে যাওয়া সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি এখন ইউরোপের দেশ
5 ফ্যামিলি কার্ডের মাধ্যমে প্রান্তিক ও নিম্ন আয়ের ৩৭ হাজার ৮১৪টি পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও
4 মৌলভীবাজারে টানা ৩ দিনের ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে বন্যা পরিস্থিতির সৃষ্টি