editor
প্রকাশিত: 1:47 PM, August 31, 2020
সিলেটের সময়::
সিলেট দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের ৬টি মৌজা সিলেট সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির দাবিতে পররাষ্ট্রমন্ত্রী, সিলেট সিটি মেয়র, ও সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করেছে এলাকাবাসী।
রবিবার সকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী,পররাষ্ট্রমন্ত্রী’র ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন ও সিলেটের জেলা প্রশাসকের কার্য্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে কুচাই ইউনিয়নের পালপুর, কুচাই, পশ্চিমভাগ, শ্রীরামপুর,সুলতানপুর ও তৈয়বসুলতান মৌজাকে সিটি করপোরেশনের অন্তর্ভুক্তির আহবান জানিয়ে সিলেটের জেলা প্রশাসকের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন- শাহ নিজাম উদ্দিন, মো. আক্তার হোসেন, মো. নিজাম উদ্দিন ইরান, মোর্শেদ আহমদ মুকুল, সামরান সাবের, মো. খসরুজ্জামান, সরওয়ার খান মাজেদ, মো. সাহাব উদ্দিন সাবুল, জুলফিকার আহমদ জলফু, মো. ছাদ উদ্দিন, মো. আব্দুল বাছিত, সাবুল আহমদ, মালেক মিয়া ও মো. তাজ উদ্দিন প্রমুখ।
স্মারকলিপিতে উলেখ করা হয়, কুচাই ইউনিয়নের পালপুর, কুচাই, পশ্চিমভাগ, শ্রীরামপুর,সুলতানপুর ও তৈয়বসুলতান মৌজাকে বাদ দিয়ে সিলেট সিটি করপোরেশনের সীমানা বৃদ্ধির খসড়া গেজেট প্রকাশ করা হয়েছে। আমরা চাই পালপুর, কুচাই, পশ্চিমভাগ, শ্রীরামপুর,সুলতানপুর ও তৈয়বসুলতান মৌজাকেও সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত করা হোক। কুচাই ইউনিয়নটি সিলেট শহরের প্রাণকেন্দ্র বন্দরবাজার অর্থাৎ শূণ্য কিলোমিটার হতে মাত্র ৩/৪ কিলোমিটার দূরত্বে অবস্থিত। এছাড়া শূণ্য কিলোমিটার হতে কুচাই ইউনিয়নের সীমানা মাত্র ৮কিলোমিটার। মহানগরের শূণ্য কিলোমিটার হতে এত নিকটবর্তী একটি ইউনিয়ন সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত না করায় আমরা কুচাই ইউনিয়নবাসী হতাশ হয়েছি। কুচাই ইউনিয়নকে সিটি কর্পোরেশনভুক্তির সকল উপাদান বিদ্যমান থাকার পরও সম্প্রসারণের জন্য নিয়োজিত কর্মকর্তাগণ দায়সারা ভাবে সিলেট সিটি কর্পোরেশন সম্প্রসারণের অবাস্তব প্রস্তাব করেছেন। কেননা কুচাই ইউনিয়নের মধ্যে বিভাগীয় কমিশনারের এর কার্যালয়, ডিআইজিকার্যালয়, সিলেট, সিলেট পলী বিদ্যুৎ সমিতি-১ এর সদর দপ্তর, বিসিকশিল্পনগরী, ফায়ার সার্ভিস স্টেশন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, শেখ হাসিনা শিশুপার্ক, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর আঞ্চলিক কার্যালয়, বিভাগীয় পর্যায়ে প্রধানদের অফিস (যেমন- আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়, পরিবেশ অধিদপ্তর, জোনাল সেটেলেমন্ট অফিস ইত্যাদি), আঞ্চলিক পাসপোর্ট অফিস, বিআরটিএর ডিপো, সরকারিপাইলট উচ্চ বিদ্যালয়, উপ-পুলিশ কমিশনারের কার্যালয় (প্রটোকল),আলমপুর পুলিশফাঁড়ি, বিটিসিএল এর কার্যালয় রয়েছে। উলেখিত কার্যালয়গুলোতে সকল মৌজায় অবস্থিত সে সকল মৌজা ইতোপূর্বে ৪নং কুচাই ইউনিয়নভুক্ত ছিল। গুরত্বপূর্ণ যোগাযোগ অবকাঠামো বিদ্যমান থাকায় যাপরবর্তীতে সিলেটসিটি কর্পোরেশনভুক্ত করা হয়।এছাড়া কুচাই ইউনিয়নেই ছরাব আলী স্কুল ও কলেজ (যামাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র), সিরাজউদ্দীন আহমদ একাডেমী, কিন্ডার গার্টেনসহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। উলেখ্য যে, বর্তমান কুচাই ইউনিয়ন পরিষদ কার্যালয়টিও সিটি কর্পোরেশন এলাকার অভ্যন্তের অবস্থিত। এত জনগুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও যোগাযোগ অবকাঠামো বিদ্যমান থাকার পরও তা সিটি কর্পোরেশনভুক্ত না করা বাস্তবতা বিবর্জিত। কুচাই ইউনিয়ন সিলেটের প্রশাসনিক এলাকার সাথে অনেকদিন থেকে সম্পর্কযুক্ত যার দরুন এই এলাকার মানুষের জীবন মান উন্নয়নের জন্য এই ২ গ্রামকে অন্তর্ভুক্ত করা জরুরী প্রয়োজন।
দৈনিক সিলেটের সময় / ডি.সি. এফ-০০৯/২০
7 সিলেটে বানিজ্য মেলা বন্ধের দাবি জানিয়ে জেলা প্রশাসক ও মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কাছে ‘ইন্ডাস্ট্রিয়ালিস অ্যান্ড বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এবং
8 দুই দিনব্যাপী ‘আশিয়ান গ্রুপ সিলেট উশু চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে দায়িত্ব পালনের বিশেষ স্বীকৃতি ও সম্মানস্বরূপ ক্রীড়া সমন্বয়ক মো. আরিফ
1 মাদক ও কিশোর গ্যাংয়ের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সিলেটে মানবাধিকার সংগঠন সেইভ দ্যা
4 সিলেট জেলা বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় থাকা সাবেক ছাত্রদল নেতা ও বর্তমান যুবদল নেতা লিটন আহমদ দলের কঠিন সময়ে
6 রাজনীতি শুধু রাজপথের স্লোগান কিংবা ক্ষমতার লড়াই নয়; রাজপথের সহযোদ্ধাদের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোই নেতৃত্বের আসল পরিচয়। সিলেট মহানগর বিএনপির
7 সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় এক প্রবাসীর বসতবাড়ি দখল, হামলা ও গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টা চালানোর গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন আওয়ামী
6 আব্দুর রহমান: 4 দেশ-বিদেশের ধর্মপ্রাণ মানুষের দান ও মানতে প্রতিদিন সমৃদ্ধ হচ্ছে সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজার। নগদ অর্থ,
7 দেশজুড়ে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে সিলেটের সর্বত্র বইতে শুরু করেছে আগাম নির্বাচনি হাওয়া। হাট-বাজার, চায়ের দোকান