editor
প্রকাশিত: 7:27 PM, April 17, 2026
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে শিক্ষার্থীদের সৃজনশীলতা প্রদর্শন এবং দেশীয় ও আন্তর্জাতিক খাবারের সাথে পরিচিতি ঘটানোর লক্ষ্যে এই উৎসবের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী এবং সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের চেয়ারম্যান আরিফুল হক চৌধুরী বলেন, নার্সিং পেশার পাশাপাশি এ ধরনের সহ-শিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি তাদের দলগতভাবে কাজ করার সক্ষমতা ও সৃজনশীলতাকে বৃদ্ধি করবে। পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের অধ্যক্ষ রেনোয়ারা আক্তারের সভাপতিত্বে ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের আজীবন সদস্য রেজাউল হাসান কয়েস লোদী, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান মো: বদরুজ্জামান সেলিম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সামা হক চৌধুরী।
আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নির্বাহী সদস্য আব্দুল্লাহ আল মামুন সামান, নির্ঝর রায়, আবু সাঈদ মো. ইব্রাহিম, মোঃ কামরুজ্জামান দিপু, পারভেজ আহমেদ, তাহমিনা হাসান চৌধুরী, সহকারী পরিচালক মোঃ মিজানুর রহমান জীবন, যুব প্রধান চৌধুরী ইয়াসির লাবিব, শিক্ষকের মধ্যে বক্তব্য রাখেন পূজা আর্য্য ও শিক্ষার্থীদের মধ্যে দেলোয়ারা বেগম।
ফুড ফেয়ারে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা একাধিক স্টল সাজিয়ে বাহারি পদের খাবারের প্রদর্শনী করেন। দেশীয় পিঠা-পুলি থেকে শুরু করে আধুনিক নানা পদের খাবারের সমাহারে মুখরিত হয়ে ওঠে কলেজ প্রাঙ্গণ। অতিথিবৃন্দ প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের রান্নার গুণমান ও পরিবেশনার প্রশংসা করেন। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ, শিক্ষক মন্ডলী, রেড ক্রিসেন্টের কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়
মহান মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান ও অসামান্য আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উপলক্ষ্যে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন