editor
প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, নভেম্বর ৬, ২০২০
কুলাউড়া প্রতিনিধি
কুলাউড়ায় ব্যাডমিন্টন খেলার কথা বলে ১৬ বছরের এক কিশোরকে বলাৎকার করেছে সংঘবদ্ধ একটি দল। উপজেলার হাজীপুর ইউনিয়নে এ ঘটনাটি ঘটে। গত বুধবার এ ঘটনায় কিশোরটির পিতা বাদি হয়ে ৭ জনের নামসহ অজ্ঞাত আরো ২/৩ জনের নামে কুলাউড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ব্যাডমিন্টন খেলার কথা বলে ওই কিশোরকে বাজারের পাশে একটি খেলার মাঠে নিয়ে যায় আতিক মিয়া (১৮) নামে এক কিশোর। সেখানে উপস্থিত আতিকের সহযোগী আনছার মিয়া, সামাদ মিয়া, মো. শফিক, সুমন মিয়া, পাপ্পু হোসেন ও আলাউদ্দিন মিলে কিশোরকে জোরপূর্বক নির্জন অন্ধকারে নিয়ে যায় এবং সেখানে সবাই উপর্যুপরি বলাৎকার করে।
এ সময় কিশোরে আর্ত চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং অভিযুক্তরা সেখান থেকে পালিয়ে যায়। আহতবস্থায় কিশোরকে উদ্ধার করে প্রথমে কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে মৌলভীবাজার সদর হাসপাতাল চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
কুলাউড়া থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান জানান, কিশোরকে বলাৎকারের ঘটনায় থানায় অভিযোগ হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
7 বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলা, কানাইঘাট উপজেলা ও
1 ঐতিহ্যবাহী দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্ঠা (প্রতিমন্ত্রী মর্যাদায়) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন
2 প্রাচীন অরাজনৈতিক ইসলাহী সংগঠন আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর শাখা আয়োজিত মতবিনিময় সভা ও ইসলাহী মাহফিল গতকাল ১০
2 প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী মর্যাদা) ও বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির সংক্ষিপ্ত সফরে আজ সোমবার সিলেটে পৌঁছেছেন। তিনি সিলেট ওসমানী
8 স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পার একক আধিপত্য, অনিয়ম ও ‘দাপুটে’ কার্যকলাপে
5 * ফুটবল ও ক্রিকেট ইভেন্টে প্রতিটি টিম ১২ হাজার টাকা করে পাওয়ার কথা * ইভেন্ট শেষ হলেও অংশগ্রহণকারীরা এখনও
1 সুনামগঞ্জ সমিতি, সিলেট-এর সাবেক সভাপতি ও মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইনের অর্ধকোটি টাকা ছিনতাইয়ের ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের
4 সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জের হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ৬ মাসের খাদ্য সহায়তা এবং কৃষি ঋণ