editor

প্রকাশিত: 11:06 AM, September 29, 2020

কুলাউড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় গাছের চারা বিতরণ

কুলাউড়ায় শিক্ষার্থীদের টিফিনের টাকায় গাছের চারা বিতরণ

4

 নিজস্ব প্রতিনিধি:-
জাতীয় পর্যায়ে সুনাম অর্জনকারী স্বেচ্ছাসেবী সংগঠন লাল সবুজ উন্নয়ন সংঘের উদ্যোগে টিফিনের টাকায় এক লাখ চারা বিতরণের লক্ষ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল সোমবার মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলা চত্বরে সকালে গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।
কর্মসূচিতে দ্বিতীয় পর্বে শিক্ষার্থী ও পথচারীদের মধ্যে গাছের চারা বিতরণের মধ্য দিয়ে কার্যক্রমের সূচনা করেন লাল সবুজ উন্নয়ন সংঘের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল,মৌলভীবাজার শাখার উপদেষ্টা সাংবাদিক শরীফ আহমেদ।
এদিকে বেলা ২ ঘটিকায় কুলাউড়া উপজেলা থেকে ভ্রাম্যমাণ ভ্যানে জুড়ি উপজেলা পর্যন্ত গাছের চারা বিতরণ করা হয়। সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে কার্যক্রমটি আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করেন জুড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সঞ্জয় চক্রবর্তী,প্রথম আলো জুড়ী প্রতিনিধি কল্যাণ প্রসুন চম্পু, সমাজসেবক আজিজুর রহমান প্রমুখ।
কর্মসূচিতে আরো উপস্থিত ছিলেন লাল সবুজ উন্নয়ন সংঘ কুলাউড়া শাখার সভাপতি আজহার মুনিম শাফিন, সাধারণ সম্পাদক ফাহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় কাওসার আলম সোহেল এর আগে গত ৫ জুলাই থেকে ৩৭টি জেলায় ভ্রাম্যমাণ ৭৪ হাজার ৪০০ গাছের চারা বিতরণ সম্পন্ন করেছে। লাল সবুজ উন্নয়ন সংঘের সদস্যদের জমানো টিফিনের টাকায় কেনা গাছের চারা গ্রামের বিভিন্ন বাড়ি ও রাস্তায় পথচারীদের উপহার দেওয়া হচ্ছে। প্রতিবছরের মত এবছরও ১ লাখ চারা বিতরণ করা হবে বলে জানান তিনি।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

সাবেক জাকারিয়া সিটি নিয়ে রাহাত চৌধুরী মুন্নার বিরুদ্ধে অপপ্রচারের তীব্র নিন্দা

2 সিলেটের ঐতিহ্যবাহী এক্সেলসিয়র সিলেট হোটেল অ্যান্ড রিসোর্ট (সাবেক জাকারিয়া সিটি)-এর পরিচালনা ও মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে সিলেট জেলা বিএনপির

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

সদর উপজেলার কালাগুলে ‘ভূমিখেকো’ সমরু মিয়ার বিরুদ্ধে কৃষকদের প্রতিবাদ সভা

6 সিলেট সদর উপজেলার কালাগুল মৌজার নিরীহ কৃষকদের ওপর কথিত ভূমিখেকো সমরু মিয়া কর্তৃক দায়েরকৃত বিভিন্ন মিথ্যা মামলার প্রতিবাদে বিশাল

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ মুহিবুর রহমান একাডেমির অনবদ্য সাফল্য

2 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করেছে সিলেটের মুহিবুর রহমান একাডেমি। এ বছর প্রতিষ্ঠানটির শিক্ষার্থীরা ২টি গোল্ডেন এ+সহ

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

সিলেটে অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোটের নির্বাচন সম্পন্ন

2 সিলেট জেলা অটোটেম্পু-অটোরিকশা চালক-শ্রমিক জোট বাংলাদেশের সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের (রেজিস্ট্রেশন নং-চট্ট-২০৯৭) হযরত শাহজালাল (রহ.) মাজার উপ-পরিষদের ত্রিবার্ষিক নির্বাচন

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

এসএসসি-২০২৬-এ স্কলার্সহোম মেজরটিলা কলেজের অনবদ্য সাফল্য

3 এসএসসি পরীক্ষায় সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে সিলেটের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান স্কলার্সহোম মেজরটিলা কলেজ। 4 ২০২৬ সালের এসএসসি পরীক্ষায়

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে এসএসসিতে জিপিএ-৫ পেয়েছে ৪৫ জন

1 সিলেটের মীরবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জিত হয়েছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

চিকিৎসক হয়ে মানুষের সেবা করতে চায় মাজেদা

6 এবারের এসএসসি পরীক্ষায় সাফল্য অর্জন করেছে দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী বরইকান্দি ২৫নং ওয়ার্ডের বাসিন্দা মরিয়ম আক্তার মাজেদা। সে পুলিশ লাইন

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

তারাপুরে ডিবি পুলিশের অভিযান: চিহ্নিত মাদক কারবারি সুনীল মুদি গ্রেপ্তার

2 সিলেট নগরীর উপকণ্ঠ তারাপুর চা বাগান এলাকায় গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা জোরদার হয়েছে। সিলেট মেট্রোপলিটন

1
3