editor

প্রকাশিত: 2:37 PM, December 8, 2020

কৃষক বিক্ষোভে মুসলিমদের নামাজ আদায়, শিখদের সংহতির ভিডিও ভাইরাল

কৃষক বিক্ষোভে মুসলিমদের নামাজ আদায়, শিখদের সংহতির ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে ভারতজুড়ে তীব্র আন্দোলন গড়ে তুলেছেন দেশটির কৃষকরা। তাদের আন্দোলনে সমর্থন জানিয়ে কিছু মুসলিম সংগঠনও যোগ দিয়েছে। কৃষকদের চলমান এই বিক্ষোভের মধ্যেই রাস্তায় একদল মুসলিমের নামাজ আদায় করতে দেখা গেছে, আর তাতে সংহতি প্রকাশ করেছে শিখ সম্প্রদায়ের লোকজন। তাদের সংহতির একটি ভিডিও এরই মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দ্য লজিক্যাল ইন্ডিয়ান’ নামের একটি ইউটিউব চ্যানেল থেকে গতকাল সোমবার এই ভিডিওটি আপলোড করা হয়। ভিডিওর ক্যাপশনে তারা লিখেছেন, এটাই হলো প্রকৃত ইন্ডিয়া। চলমান কৃষক বিক্ষোভের মধ্যে মুসলিমদের নামাজ আদায়ের সময় শিখরা দাঁড়িয়ে সংহতি প্রকাশ করছেন।ওই ভিডিওতে দেখা গেছে, কৃষকদের আন্দোলনে যোগ দেয়া মুসলিমরা সড়কে নামাজ আদায় করছেন। ভিড়ের মধ্যে তাদের নামাজে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্য শিখ সম্প্রদায়ের লোকজন চারদিকে দাঁড়িয়ে বেস্টনী তৈরি করে রেখেছেন। ভারতজুড়ে কৃষকদের বিক্ষোভ এবং বিরোধী দলগুলোর অনুরোধ উপেক্ষা করে গত ২৭ সেপ্টেম্বর কৃষি সংস্কারসংক্রান্ত বিতর্কিত তিনটি বিল পাস হয়। এর পর থেকে কৃষি আইনটি বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন দেশটির কৃষকরা। সম্প্রতি দাবি আদায়ে ‘দিল্লি চলো’ আন্দোলন শুরু করেছেন দেশটির কৃষকরা। বিতর্কিত কৃষি আইন বাতিলের দাবিতে মঙ্গলবার ভারতজুড়ে বন্‌ধে্‌র ডাক দিয়েছেন দেশটির কৃষকরা।বিজেপিবিরোধী দলগুলো ইতিমধ্যে কৃষকদের সমর্থনে এগিয়ে এসেছে। কিন্তু বনধ চলাকালীন কোনো রাজনৈতিক দলকেই মঞ্চে ওঠার অনুমতি দেয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন কৃষকরা।

S/H-(Ripa-5)

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়শন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সদস্য আহ্বান। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামীকাল শনিবার (১৭

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

সিলেটে স্বাস্থ্যসেবার নামে চরম নৈরাজ্য : লাইসেন্সহীন মহানগর হাসপাতালকে জরিমানা

‎‎আক্তার হোসেন: ‎‎নগরবাসীর জীবন ও স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলার সুযোগ আর দেওয়া হবে না। স্বাস্থ্য খাতের চরম বিশৃঙ্খলা, লাইসেন্সবিহীন ব্যবসা

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

কুমিল্লা পট্টি ও সুইপার কলোনিতে কিশোর গ্যাংয়ের উপদ্রব, বাড়ছে অপরাধ

স্টাফ রিপোর্টার: সিলেটের ঐতিহাসিক দক্ষিণ সুরমার ভাবমূর্তি এখন এক চরম সংকটের মুখে। স্থানীয় সচেতন মহলের চরম ক্ষোভ আর উদ্বেগের কারণ

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

কাউন্টারে টিকিট নেই: ডাবিং করে কালোবাজারি করছে কুলাউড়ার নাছির সিন্ডিকেট

স্টাফ রিপোর্টার: সিলেট, শ্রীমঙ্গল ও শায়েস্তাগঞ্জ রুটের ট্রেনের টিকিট সাধারণ যাত্রীদের কাছে এখন সোনার হরিণ। কাউন্টারে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

আবাসিক হোটেলের আড়ালে মাদকের স্বর্গরাজ্য :দক্ষিণ সুরমায় ‘সায়মন হোটেল’ যেন ইয়াবা সেবনের নিরাপদ আস্তানা

স্টাফ রিপোর্টার: সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনি সংলগ্ন ‘খান বোর্ডিং’ নিয়ে চাঞ্চল্যকর খবর প্রকাশের পর এবার একই এলাকার আরেকটি হোটেলের

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহসভাপতি সালেহা কবির শেপি

স্টাফ রিপোর্টার: সিলেট জেলা মহিলা ক্রীড়া সংস্থার নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। অনুমোদিত এই কমিটিতে সহসভাপতি হিসেবে

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

ব্যবসার প্রসারে আরএফএল সাধারণ মানুষের আস্থা অর্জন করেছে: পিপি অ্যাডভোকেট মোমিন

সিলেট নগরীর বালুচর এলাকায় মেসার্স সুমন এন্টারপ্রাইজের আয়োজনে আরএফএল এক্সক্লুসিভ শোরুমের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৫টায়

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই  সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

প্রতিদানের আশা না করে মানুষের পাশে দাঁড়ানোর প্রস্তুতিই সবচেয়ে বড় পাওয়া: ব্যারিষ্টার এম. এ. সালাম

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার এম. এ. সালাম বলেছেন, আপনারা যারা রেড ক্রিসেন্টের পতাকাতলে এসেছেন, আপনারা কখনো মনে করবেন