editor
প্রকাশিত: ৩:১৫ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২৬
সিলেটের কোম্পানীগঞ্জে কথিত সাংবাদিক ও পুলিশের মাঝে পাথরবাহী ট্রাক্টর থেকে চাঁদা আদায় এবং মামলা বাণিজ্য সংক্রান্ত অনৈতিক লেনদেনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এই ‘অপসাংবাদিকতা’ ও দুর্নীতির প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে উপজেলা।
এর প্রতিবাদে বুধবার বিকেল ৪টায় উপজেলার টুকের বাজার পয়েন্টে বিক্ষোভ ও প্রতিবাদ সভা করেছেন সচেতন নাগরিকবৃন্দ।
সম্প্রতি উপজেলার নারাইনপুর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে আব্দুল জলিল নামের এক সংবাদকর্মীর সাথে পুলিশ কর্মকর্তার একাধিক অডিও ক্লিপ ফাঁস হয়। অডিওতে দেখা যায়, শাহ্ আরফিন টিলা থেকে লুট হওয়া পাথরের গাড়ি থেকে রাতের আঁধারে টাকা তোলার বিষয়ে পরামর্শ দিচ্ছেন ওই সংবাদকর্মী।
ফাঁস হওয়া একটি ক্লিপে আব্দুল জলিলকে সিলেটের আঞ্চলিক ভাষায় এসআই কামরুল আলমকে বলতে শোনা যায়, “আফনে এক খাম খরুইন, ওউ রাত্রে হেরা যিখানো তুলের অখানের মাঝে টেখা তুলইন। হেরা টেখা তুলিয়া আফনারে দেউক।” এর জবাবে এসআই কামরুল নিজের ‘বঞ্চনার’ কথা উল্লেখ করে বলেন, আগে সুযোগ বুঝে লাইন দিলে তিনিও আজ ৫০ লাখ টাকার মালিক হতেন। অন্য একটি ক্লিপে টাকা লেনদেন ও ‘শান্তনা’ দেওয়ার বিষয়েও আলাপ করতে শোনা যায় তাদের।
এই ঘটনা জানাজানি হওয়ার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিষয়টি এখন ‘টক অব দ্য টাউন’-এ পরিণত হয়েছে। বুধবারের প্রতিবাদ সভায় বক্তারা বলেন, “সাংবাদিকরা জাতির দর্পণ। তাদের কলম চলবে অন্যায়ের বিরুদ্ধে। কিন্তু সাংবাদিক নামধারী কেউ যদি চাঁদাবাজিতে জড়িয়ে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়, তবে জাতির বিবেকে পচন ধরবে।”
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মইন উদ্দিন মিলন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এমরান আলী, উপজেলা ট্রাক-পিকআপ-কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি কবির আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ মিয়া, যুবদল নেতা আনসার উদ্দিন জিলানী। বক্তারা অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযুক্ত সংবাদকর্মী ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
6 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
5 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
4 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
5 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 7 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
8 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
2 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
5 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত
6 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 1