editor

প্রকাশিত: ১:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৩, ২০২০

ক্লাব ছাড়তে চাওয়া মেসিতেই ভরসা বার্সেলোনার খেলা ডেস্ক খেলা ডেস্ক

ক্লাব ছাড়তে চাওয়া মেসিতেই ভরসা বার্সেলোনার খেলা ডেস্ক খেলা ডেস্ক

2

অথচ একটু এদিক-সেদিক হলে আজ বার্সা নয়, অন্য কোনো ক্লাবের জার্সি গায়ে দেখা যেত লিওনেল মেসিকে।

হাজারো চড়াই-উতরাই, অসন্তুষ্টি-সমালোচনা-বিষেদ্গার শেষে মেসি ঘোষণা দিয়েছেন, এই মৌসুমটা বার্সাতেই থাকবেন তিনি। বার্সাও তাঁকে পুরস্কৃত করল পরিচিত উপায়ে। শোনা যাচ্ছিল, ক্লাব ছাড়তে চাওয়া মেসির ওপর রুষ্ট হয়ে তাঁর কাছ থেকে অধিনায়কত্ব কেড়ে নিতে পারেন নতুন কোচ রোনাল্ড কোম্যান। সেটা হচ্ছে না। আসন্ন মৌসুমের জন্য মেসিকেই মূল অধিনায়ক নির্বাচন করেছে বার্সেলোনা।

2

অথচ বার্সেলোনার ওপর দিয়ে কী একটা ঝড়ই না বয়ে গেল গত কয়েক সপ্তাহ ধরে!

মেসি জানালেন তিনি চলে যাবেন। বার্সা জানাল তাঁকে ছাড়বে না। মেসির বাবা এলেন দৃশ্যপটে। এরপর কোথায় মেসির বার্সা ছাড়ার ইচ্ছাটা গতি পাবে মনে হচ্ছিল, উল্টো আইনি ঝামেলার সম্ভাবনা দেখে পিছু হটলেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। প্রিয় ক্লাব ছাড়তে চাওয়া ক্লাবের অব্যবস্থাপনার প্রতি ক্ষোভে ঠিকই, কিন্তু তাই বলে ক্লাবটাকে আদালতের দোরগোড়ায় মেসি নিতে চান না।

3

গত ২৫ আগস্ট ক্লাব সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউকে বুরোফ্যাক্স দিয়ে লিওনেল মেসি জানিয়ে দিলেন ক্লাব ছাড়তে চাওয়ার কথা। কারণ, মেসির দাবি, এর আগে সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ মৌখিকভাবে অনেকবার বলেছেন, মেসি চাইলেই মৌসুম শেষে কোনো ট্রান্সফার ফি ছাড়াই ক্লাব ছাড়তে পারবেন। মেসির ব্যুরো ফ্যাক্সের পর পালটে গেল দৃশ্যপট, বার্তোমেউ আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিলেন, ৭০ কোটি ইউরো ছাড়া মেসিকে ছাড়া হবে না। লিগের সবচেয়ে বড় আকর্ষণের সম্ভাব্য প্রস্থানের খবরে ভীত হয়ে বার্তোমেউর সঙ্গে গলা মেলাল লা লিগা কর্তৃপক্ষও।

8

অবস্থা সামলাতে মেসির বাবা হোর্হে এলেন বার্তোমেউর সঙ্গে কথা বলতে। বিমানবন্দরে নেমেই জানালেন, মেসির বার্সায় থাকা ‘অসম্ভব।’ নিজেদের আইনজীবীদের সঙ্গে কথা বললেন। সংবাদমাধ্যমকে জানালেন, মেসির চুক্তির এই বছরে ৭০ কোটি রিলিজ ক্লজ নেই। বার্তোমেউ যা বলেছেন, তাঁর মধ্যে সত্যতা নেই।

কিন্তু বার্তোমেউর সঙ্গে মেসির বাবার মিটিংয়ের পর কী হলো কে জানে, ভোজবাজির মতো বদলে গেল সবকিছু। জানা গেল, বার্সা ছাড়ছেন না মেসি। পরে গোল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিষ্কার করেন এই আর্জেন্টাইন তারকা। ক্লাব সভাপতিকে ছিলেন প্রতারণার দায়ে, জানিয়ে দেন, প্রিয় ক্লাবের সঙ্গে আদালতপাড়ায় লড়াই করার ইচ্ছে নেই, তাই এ বছর ক্লাব ছাড়বেন না।

সাধারণত কোনো খেলোয়াড় ক্লাব ছাড়তে চাইলে তাঁর প্রতি অসন্তুষ্ট হয় ক্লাব। ক্লাবের অধিনায়ক ক্লাব ছাড়তে চাইলে তো কথাই নেই, অধিনায়কত্বই কেড়ে নেওয়া হয়। সাউদাম্পটন থেকে সম্প্রতি টটেনহামে যোগ দেওয়া ড্যানিশ মিডফিল্ডার পিয়েরে এমিল হোবইয়ার্গের কথাই দেখুন। সাউদাম্পটনের অধিনায়ক ছিলেন তিনি, ছিলেন দলের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এককালে বায়ার্ন মিউনিখে পেপ গার্দিওলার অন্যতম প্রিয় এই শিষ্য সাউদাম্পটন ছাড়ার ইচ্ছের কথা জানিয়ে দিয়েছিলেন প্রকাশ্যে। ব্যস, অধিনায়কত্ব কেড়ে নেওয়া তো হলোই, মূল একাদশ থেকেও বের করে দেওয়া হয়েছিল তাঁকে।

5

Sharing is caring!


আর্কাইভ

May 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

ইজারার ৫৫ লাখ টাকা ছিনতাই করলেন ডেভিল চেয়ারম্যান মামুন পারভেজ

2 সিলেটের গোয়াইনঘাটের পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের আওতাধীন বালি পরিবহনকারী গাড়িও পশ্চিম জাফলং ইউনিয়নের সীমানার মধ্যে বালি পরিবহনকারী ইঞ্জিন নৌকার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

প্রধানমন্ত্রী তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে তাঁতীদলের আনন্দ মিছিল

1 প্রধানমন্ত্রী ও বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমানের পুণ্যভূমি সিলেটে আগমনকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী তাঁতীদল সিলেট

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

শ্রমজীবী মানুষের অধিকার রক্ষা ও মানবাধিকার বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রফেসর ড. মো. মোজাম্মেল হক

4 শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং এন্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. মো. মোজাম্মেল হক বলেছেন, শ্রমিকরাই অর্থনীতির

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের মেধা বিকাশে সেগুপ্তা কানিজ আক্তার’র ভূমিকা অনবদ্য ছিল: সাখাওয়াত এরশেদ

4 সিলেট জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদ বলেছেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত ভারাক্রান্ত মনের। আজ আমরা এমন একজন

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ: আবুল কাহের চৌধুরী শামীম

4 সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, সিলেট সবসময়ই সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য উদাহরণ। এদেশে হিন্দু, বৌদ্ধ,

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

প্রধানমন্ত্রীর সিলেট সফরকে স্বাগত জানিয়ে আইনজীবী ফোরামের মিছিল

4 প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফরকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট ইউনিটের স্বাগত মিছিল ও

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত

7 সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) নগরীর পূর্ব জিন্দাবাজারস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

সিলেটে কার্পেট ব্যবসায়ীর ‘ভয়াবহ’ জালিয়াতি: জুয়েলের বিরুদ্ধে জেলা প্রশাসক ও দুদকে ব্যবসায়ীদের অভিযোগ

1 স্টাফ রিপোর্টার: সিলেটের কার্পেট ব্যবসায়ী জুয়েল আহমদের বিরুদ্ধে জালিয়াতি, প্রতারণা এবং দুর্নীতির মাধ্যমে বিপুল অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।

1
5