editor

প্রকাশিত: ১২:১৯ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২০

‘ক্লাসরুমে শিক্ষাদানের পাশাপাশি ‘ই-লার্নিং’ চালু রাখতে হবে’

‘ক্লাসরুমে শিক্ষাদানের পাশাপাশি ‘ই-লার্নিং’ চালু রাখতে হবে’

4

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, কভিড মাহমারি একটি বৈশ্বিক সংকট, যেটি আমাদের শিক্ষাব্যবস্থাকেও এক ধরনের সংকটে ফেলেছে। প্রতিটি সংকটই সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করে। করোনা মহামারি শিক্ষাব্যবস্থায় ‘ই-লার্নিং’ কার্যক্রম ব্যবহার বাড়ানোর জন্য নতুন একটি দিগন্ত উন্মোচিত করেছে। তিনি বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের বর্তমান সময়ে ‘ই-লার্নিং’ অত্যন্ত কার্যকর এবং সামনের দিনগুলোতে এটি আরো ব্যাপকভাবে ব্যবহৃত হবে।

আজ শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘ই-লার্নিং’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের বর্তমান শিক্ষানীতি ২০১০ সালে প্রণয়ন করা হয়েছে, সেটাকে যুগোপযোগীকরণ এবং সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষানীতিতে ই-লার্নিং-কে আরো বেশি গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরো জানান, এ দেশের মানুষ অত্যন্ত প্রযুক্তিবান্ধব। যার কারণে বিশেষ করে শিক্ষা কার্যক্রমে ই-লার্নিংয়ের ব্যবহার বৃদ্ধিতে আমাদের জন্য খুব বেশি চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে না। সামনের দিনগুলোতে ক্লাসরুমে সরাসরি শিক্ষাদান কার্যক্রম পরিচালনার পাশাপাশি অনলাইনের মাধ্যমে ‘ই-লার্নিং’ কার্যক্রম চালু রাখতে হবে এবং শিক্ষার্থীদের নতুন নতুন বিষয়ে দক্ষতা উন্নয়নে ‘ই-লার্নিং’ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভমিকা রাখবে।

শিক্ষামন্ত্রী বলেন, বাংলাদেশের মানুষ নানা প্রতিকূলতার মধ্য দিয়ে এ পর্যায়ে এসে পৌঁছেছে এবং কভিড মহামারি মোকাবেলায় এ দেশের মানুষ সাহসিকতার পরিচয় দেবে।

তিনি জানান, সামনের দিনগুলোতে কী ধরনের দক্ষ লোকবল প্রয়োজন হবে, তার একটি প্রাক-নির্বাচনের মাধ্যমে সে অনুযায়ী আমাদের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো এবং শিক্ষকবৃন্দের দক্ষতা উন্নয়ন করতে হবে। অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা আরো সম্প্রসারণে মানসিকতা একটি বড় বাধা বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

তিনি বলেন, মেধাবীদের শিক্ষাক্রমে নিয়ে আসার জন্য এ পেশাটিকে আরো আকর্ষণীয় করে তুলতে হবে এবং শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ করে তুলতে হবে। শিক্ষামন্ত্রী বিশেষ করে বিশ্ববিদ্যালয়গুলোতে আরো বেশি হারে গবেষণা পরিচালনার ওপর জোরালো সমর্থন আরোপ করেন।

তিনি জানান, বর্তমানে দেশের ১৭% শিক্ষার্থী কারিগরি শিক্ষা কার্যক্রমের আওতায় রয়েছে। তিনি পরীক্ষা এবং সনদসর্বস্ব শিক্ষার মাধ্যমে প্রকৃত মানুষ গড়ে তোলা সম্ভব নয় বলে মত প্রকাশ করেন এবং শিল্প খাত ও শিক্ষাব্যবস্থার মধ্যে সমন্বয় আরো বাড়ানো প্রয়োজন বলে অভিমত ব্যক্ত করেন।

8

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর রশিদ, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. কারম্যান জেড লামাংনা, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মুরাদ হোসেন মোল্লা, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. খাজা ইফতেখার উদ্দিন আহমদ, নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ফিন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইশতিয়াক আজিম প্রমুখ ওয়েবিনারে আলোচক হিসেবে যোগদান করেন।

7

স্বাগত বক্তব্যে ডিসিসিআই সভাপতি শামস মাহমুদ বলেন, ইউনেসকোর হিসাব অনুযায়ী কভিড-১৯ মহামারির কারণে সারা বিশ্বে ১.৩৭ বিলিয়ন শিক্ষার্থীর স্বাভাবিক শিক্ষাকার্যক্রম ব্যাহত হয়েছে।

ঢাকা চেম্বারের সভাপতি বলেন, সামাজিক দূরত্ব রক্ষার জন্য প্রথাগত শিক্ষাদান কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় নিউ নরমাল পরিস্থিতিতে ই-লার্নিং নতুন সম্ভাবনা নিয়ে আবির্ভূত হয়েছে এবং ই-লার্নিংকে আমাদের শিক্ষাব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে প্রতিষ্ঠা করার জন্য জাতীয় শিক্ষানীতিতে ‘ই-লার্নিং পলিসি’ অন্তর্ভুক্তকরণ, সারা দেশে নির্ভরযোগ্য হাই স্পিড ইন্টারনেট নিশ্চিত করতে প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন, ইন্টারনেট ব্যবহারের ওপর ভ্যাট ও ট্যাক্স হ্রাসকরণ, ই-লার্নিংয়ের বিকাশের সঙ্গে যুক্ত স্টার্টআপগুলোকে বিশেষ প্রণোদনা দেওয়া এবং ব্যাংক অর্থায়নের সুযোগ সৃষ্টি করা অত্যন্ত জরুরি।

1

তিনি উল্লেখ করেন, অবকাঠামো ও ইন্টারনেট সংযোগের ক্ষেত্রে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে পিছিয়ে রয়েছে। ঢাকা চেম্বারের সভাপতি বলেন, শিল্প খাতের চাহিদা অনুযায়ী তরুণ জনগোষ্ঠীকে প্রস্তুত করতে কারিগরি শিক্ষায় আরো বেশি হারে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

তিনি জানান, অর্গানাইজেশন ফর ইকোনোমিক কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্টের অন্তর্ভুক্ত দেশগুলোতে কারিগরি শিক্ষায় গড় অংশগ্রহণের হার ৪৫ শতাংশের ওপরে, সেখানে বাংলাদেশে ১৫ শতাংশেরও কম। এমতাবস্থায় কারিগরি শিক্ষায় অংশগ্রহণ এবং আগ্রহ বৃদ্ধি করতে একে সহজলভ্য করা প্রয়োজন বলে মনে করেন ডিসিসিআই সভাপতি এবং এ ক্ষেত্রে ই-লার্নিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাজ্যের ‘ইউনি ভার্সিটি অব সারে’-এর উপ-উপাচার্য প্রফেসর ওসামা খান। মূল প্রবন্ধে তিনি বলেন, ই-লার্নিংয়ের ক্ষেত্রে সেবা প্রদানের জন্য ইন্টারনেটের পাশাপাশি রেডিও-টেলিভিশন, মোবাইল ও পোস্টাল সার্ভিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, যেখানে এ ক্ষেত্রে পাঠ্যসূচির গুণগত মান নিশ্চিত করা এবং এ ধরনের শিক্ষা কার্যক্রমে শিক্ষক ও শিক্ষার্থীর কার্যকর মিথস্ক্রিয়া অতীব জরুরি। তিনি বলেন, এ জন্য ভার্চুয়াল লার্নিং এনভায়রনমেন্ট খুবই জরুরি।

2

তিনি আরো বলেন, কী শেখানো হবে এবং কিভাবে শেখানো হবে, সেটা যথাযথভবে নির্ধারণ করা গেলে তা যথার্য হবে।

নির্ধারিত আলোচনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ বলেন, আমাদের শিক্ষা কার্যক্রমে ই-লার্নিং পদ্ধতি অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখতে পারে এবং কভিড মাহামারি আমাদের জন্য একটি সুযোগ এনে দিয়েছে।

তিনি বলেন, বর্তমান অবস্থা মোকাবেলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৬০০০০ শিক্ষকের মধ্যে নির্বাচিত ১৫০০ জন শিক্ষকের মাধ্যমে অনলাইনে ১৭ হাজার ৫০০টি লেকচার প্রদান করার উদ্যোগ গ্রহণ করা হয়।

Sharing is caring!


আর্কাইভ

January 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

সর্বশেষ সংবাদ

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

তারেক রহমানের নেতৃত্বে সিলেটের উন্নয়নে ভূমিকা রাখবেন খন্দকার মুক্তাদির : কয়েস লোদী

7 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও সিসিকের সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মুন্সিপাড়ায় ৩নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিল

3 ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় ৩নং ওয়ার্ড মহিলা দলের উদ্যোগে এক

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর সফল করতে যুবদলের প্রস্তুতি সভা

3 বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র চেয়ারম্যান তারেক রহমানের সিলেট সফর ও নির্বাচনী জনসমাবেশ সফল করার লক্ষে সিলেট জেলা যুবদলের উদ্যোগে

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

6 সনাতনী ধর্মাম্বলীদের শ্রীশ্রী সরস্বতী পূজা উপলক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) নগরীর মির্জাজাঙ্গা শ্রীশ্রী নিম্বার্ক আশ্রমে শ্রীশ্রী সরস্বতী পূজার প্রতিমা শুভাযাত্রা

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন

2 বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার নির্বাচন পরিচালনা পর্ষদ গঠন উপলক্ষ্যে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকাল ৩টায় (১৭ জানুয়ারি) বাসদ

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

সিলেট নগরীর আখালিয়ায় ঢালাই স্পেশাল সিমেন্টের শুভযাত্রা

2 সিলেট নগরীর আখালিয়া এলাকায় আনুষ্ঠানিকভাবে ঢালাই স্পেশাল সিমেন্ট-এর শুভযাত্রা শুরু হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর একটি অভিজাত

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

সিলেট-৩ আসনে এম এ মালিকের পক্ষে মাঠে কাজের অঙ্গীকার জমিয়তে উলামায়ে ইসলামের

5 বিএনপির প্রয়াত চেয়ারপার্সন, সাবেক তিন বারের সফল প্রধানমন্ত্রী দেশমাতা মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় জমিয়তে উলামায়ে ইসলাম

শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

শীাতার্তদের মাঝে বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের শীতবস্ত্র বিতরণ

4 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের উদ্যোগে শীাতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর

1
2