editor
প্রকাশিত: 4:24 PM, October 1, 2020
দক্ষিণ সুরমা প্রতিনিধি:-
সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকার মৃত আব্দুল মতিন ও মৃত আনোয়ারা বেগমের কন্যা মোছা. কুলসুমা খানম (রিপা) তার ভাই আল আমিনের বিরুদ্ধে পিতার সম্পত্তি আত্মসাতের অভিযোগ এনে এসএমপির উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) এর কাছে গত ৩০ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ দাখিল করেছে।
অভিযোগে তিনি উল্লেখ করেন, আমার পিতার ওরষজাত তিন মেয়ে ও দুই ছেলে মোট ৫ ভাই-বোন। আমার পিতার মৃত্যুর পর আমাদের মৌরসী স্থাবর অস্থাবর সম্পত্তি রক্ষণা-বেক্ষণ ও দেখাশুনা করার জন্য আমাদের সহোদর ভাই আল আমিন পিতা মৃত- হাজী আব্দুল মতিন, মাতা-মৃত আনোয়ারা বেগম, সাং-দক্ষিণ খোজারখলা, পোষ্ট সিলেট-৩১০০ থানা দক্ষিণ সুরমা, জেলা- সিলেককে অনুমতি প্রদান করি। কিন্তু অতি সম্প্রতি আমাদের ভাই আল আমিন আমাদের অগুচরে আমাদের পিতার রেখে যাওয়া অস্থাবর স্থাবর সম্পত্তি আত্মসাৎ করার পায়তারায় লিপ্ত রহিয়াছে। আমি সহ আমার অপরাপর শরিকানগণ বিশ্বস্থ সূত্রে জানিতে পারিয়াছি যে, আমাদেরকে অবগত না করিয়া আমাদের মৌরসী ভূমি বিক্রয়ের পায়তারা করিতেছে এবং অন্যত্র বিক্রয় চুক্তিতে আবদ্ব সহ আমার পিতা রেখে যাওয়া সমস্থ সম্পত্তির মালিকানা বৈধ দলিয়াত ও অস্থাবর সম্পত্তি হইতে কাগজাদি নিজ দখলে রাখিয়া আমাদের পিতার অস্থাবর স্থাবর সম্পত্তি হইতে বঞ্চিত করার পায়তারায় লিপ্ত রহিয়াছে। আমরা পর্দানশীল মহিলা ও আমাদের অপর ভাই জায়গা জমি সংক্রান্ত ব্যাপারে অনবিজ্ঞ থাকার সুযোগকে কাজে লাগিয়ে আমাদের প্রাপ্ত অধিকার থেকে বঞ্চিত করার পায়তারায় লিপ্ত রহিয়াছে।
তিনি তার পিতার অস্থাবর স্থাবর সম্পত্তি কাগজাত উদ্বারের যথাযথ আইনী পদক্ষেপ গ্রহণ জন্য সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন।
2 সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্য একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। আগামী
3 জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় জাতীয় পার্টিকে আরও শক্তিশালী ও
4 সিলেট সিটি করপোরেশন (সিসিক) কর্তৃক সিলেট কল্যাণ সংস্থার সভাপতি এহছানুল হক তাহেরসহ সংশ্লিষ্ট সকলের বিরুদ্ধে দায়েরকৃত ‘মিথ্যা মামলা’ অবিলম্ব
7 বটেশ্বরস্থ চুয়াবহর ইকরা মডেল মাদরাসার একাডেমিক শিক্ষার পাশাপাশি হিফজুল কুরআন বিভাগের আনুষ্ঠানিক উদ্ভোধন উপলক্ষে শনিবার (১২ সেপ্টেম্বর) ইকরা মডেল
6 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর প্রধান “মির্জা ফখরুল ইসলাম আলমগীর” এর সিলেট সফর উপলক্ষে
7 বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে চেয়ারম্যান পদে মো. আব্দুল
8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট অঞ্চলের আঞ্চলিক কমিশনার বাবলী পুরকায়স্থ বলেছেন, গার্ল গাইডস্-এর ভাবমূর্তি আরও উজ্জ্বল করার পাশাপাশি সমাজ
7 আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বলেছেন, মানুষের জীবনে আত্মশুদ্ধি ও নৈতিক চরিত্র