editor
প্রকাশিত: 10:58 AM, September 3, 2026
সিলেটের দক্ষিণ সুরমার ২৫ নম্বর ওয়ার্ডের খোজারখলা এলাকায় প্রভাব ও অর্থের জোরে অপরাধের বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন মজনু নামে এক ব্যক্তি। খোজারখলাসহ দক্ষিণ সুরমার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে মাদক, জুয়া ও অসামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে প্রতিদিন লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
একাধিক অভিযোগ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশের পরও অদৃশ্য কারণে ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছেন এই চক্রের মূল হোতা।
স্থানীয় সূত্রের তথ্য মতে, খোজারখলা এলাকার দাপট দেখিয়ে মজনু দক্ষিণ সুরমার ক্রীন ব্রিজ, ভার্থখলার বেজবাড়ি, কুমিল্লা পট্টি, জিঞ্জর শাহ মাজার এলাকা, কাশবন, তেতলী বাইপাস এবং হুমায়ুন রশীদ চৌধুরী চত্বর থেকে চণ্ডীপুল বাইপাস পর্যন্ত অপরাধমূলক কর্মকাণ্ড বিস্তার করেছেন। এই অঞ্চলের মাদক ব্যবসা, জুয়ার আসর ও অসামাজিক কার্যকলাপ সরাসরি তাঁর নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে বলে স্থানীয়দের দাবি।
অভিযোগ রয়েছে, অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালাতে মজনু ‘ম্যানেজ’ নীতি প্রয়োগে বেশ পারদর্শী। খোজারখলা এলাকার প্রভাব নিশ্চিত করতে তিনি স্থানীয় ক্ষমতাসীন রাজনৈতিক দলের সাতজনকে মোটরসাইকেল এবং একজনকে একটি ব্যক্তিগত গাড়ি (কার) প্রদান করেছেন। এর পাশাপাশি তাঁদের প্রতি সপ্তাহে নির্দিষ্ট অঙ্কের মোটা টাকা মাসোহারা দেওয়া হয়, যার বিনিময়ে এলাকায় তাঁকে প্রকাশ্যে অপরাধ পরিচালনার সুরক্ষা দেওয়া হচ্ছে।
রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে গত ৫ আগস্টের পর থেকে অবৈধ উপায়ে কয়েক কোটি টাকা আয় করেছেন মজনু। বিপুল অর্থ উপার্জনের পর তিনি কানাডায় চলে গিয়েছিলেন। তবে অনুসন্ধানে জানা যায়, দেশে প্রতিদিন প্রায় ২ লাখ টাকার অবৈধ আয়ের সুযোগ হাতছাড়া না করতেই তিনি সম্প্রতি কানাডা ছেড়ে পুনরায় সিলেটে ফিরে আসেন এবং পুরোনো সিন্ডিকেট সক্রিয় করেন।
খোজারখলার পরিচয় ব্যবহার করে পুরো দক্ষিণ সুরমার জুয়াড়ি, মাদক ব্যবসায়ী ও অসামাজিক সিন্ডিকেট নিয়ন্ত্রণ করায় ক্ষুব্ধ এলাকার সাধারণ বাসিন্দারা। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে স্থানীয় এক যুবক ভিডিও প্রকাশ করে মজনুর অবৈধ অর্থ লেনদেন এবং স্থানীয়দের মাঝে যানবাহন বিতরণের বিষদ বিবরণ তুলে ধরেন।
একাধিক অভিযোগ থাকার পরও পুলিশ বা প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ না থাকায় দক্ষিণ সুরমাজুড়ে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। অবিলম্বে মজনুর অপরাধ সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়ে তাকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন এলাকার সচেতন নাগরিক সমাজ।
নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
সিলেট সদর উপজেলার ১নং জালালাবাদ ইউনিয়ন জিয়া মঞ্চের ২৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত শনিবার (১৪ নভেম্বর)
বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা এবং সিনিয়র অ্যাডভোকেট ড. দিলীপ কুমার দাস চৌধুরীর সোনালী ব্যাংক পিএলসি কোর্ট
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালের আয়োজনে এবং রোটারি ক্লাব অব সিলেট সেন্ট্রালের সহযোগিতায় ফ্রি ডায়াবেটিস পরীক্ষা
নবগঠিত জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ মতিউর রহমান ডিজেল, সাধারণ সম্পাদক নুরুজ্জামান এবং সহ-সাংগঠনিক সম্পাদক মো. শামীম
পরিবেশ সংরক্ষণ আইন ও প্রাকৃতিক ভারসাম্যের কোনো তোয়াক্কা না করে নির্বিচারে টিলা কেটে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নেওয়ার অভিযোগ উঠেছে গৌতম
২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর সিলেট আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতা সীমান্ত পেরিয়ে ভারতে আত্মগোপন করেন।
আধ্যাত্মিক নগরী সিলেটের রাজনীতিতে এক পরিচিত ও ত্যাগী নাম ড. নুরুল ইসলাম বাবুল। আসন্ন সিলেট সিটি কর্পোরেশন (সিসিক) নির্বাচনে বাংলাদেশ