editor
প্রকাশিত: 6:41 PM, February 24, 2022

৭নং জালালপুর ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত
সিলেট জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন বলেছেন, বর্তমান স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে গণআন্দোলন গড়ে তুলতে জাতীয়তাবাদী যুবদলকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারের কারাগার থেকে মুক্ত এবং তারেক রহমানকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে তুমুল আন্দোলন গড়ে তুলতে হবে। তাই জাতীয়তাবাদী শক্তিশালী করতে ৭নং জালালপুর ইউনিয়ন যুবদলকেও রাজপথে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টায় জালালপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের আওতাধীন ৭নং জালালপুর ইউনিয়ন যুবদলের প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি।
দক্ষিন সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনির সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মকসুদুল করিম নুহেলের পরিচালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা যুবদলের সদস্য সচিব মকসুদ আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমদ, কাওছার আহমদ নামর, আনহার আহমদ মারনুছ, রায়হান আলম, শাহেল আহমদ, আতাউর রহমান, নাজির আহমদ, মো. মিছবাহ উদ্দিন, হুমায়ুন রশীদ, নুরুল হোসেন সুজন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য আশরাফ আহমদ, সাইদুর রহমান সাহেদ, আশফাক আহমদ রাজবীর, রাজু আহমদ, জালালপুর ইউনিয়ন যুবদল নেতা সেলিম আহমদ, ময়নুল ইসলাম, লিটন আহমদ, মিছবাহ আহমদ, মখন আহমদ, মোস্তাক আহমদ, শাহীন আহমদ, পারভেজ আহমদ, ইয়াকুব আহমদ, আলাল আহমদ, রাসেল আহমদ। প্রতিনিধি সভায় পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন ক্বারী সাইফুল ইসলাম। বিজ্ঞপ্তি
8 স্টাফ রিপোর্টার: জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) সেবা নিতে আসা এক প্রবাসীকে চড় মারার অভিযোগ উঠেছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো.
5 দেশের উন্নয়নে প্রবাসীদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান রাষ্ট্রপতির স্টাফ রিপোর্টার: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদেশে বসবাসরত বাংলাদেশি
5 স্টাফ রিপোর্টার: সিলেট সিটি করপোরেশনে হামলা ও ভাঙচুরের ঘটনায় মূল নেতৃত্ব দান কারীদের বাদ দিয়ে নিরপরাধ শ্রমজীবী মানুষকে গ্রেপ্তারের
6 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, শ্রীকৃষ্ণের জীবন ও দর্শন সত্য, ন্যায়, মানবতা ও কল্যাণের পথে চলার
2 নিউইয়র্ক প্রতিনিধি: যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি অ্যাক্টিভিস্ট, মূলধারার রাজনীতিবিদ, বিসিএ ইউকের সাবেক প্রেসিডেন্ট ও প্রখ্যাত ব্যবসায়ী পাশা খন্দকার এমবিই-এর যুক্তরাষ্ট্রে
2 * কোটি টাকার মেলা বাণিজ্য ও নাম ভাঙানোর গুরুতর অভিযোগ স্টাফ রিপোর্টার: সিলেট উইমেন্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির
5 সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকের আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, একে অপরের ধর্মীয় উৎসব ও আনন্দে অংশগ্রহণের মধ্য দিয়েই আমাদের পারস্পরিক
8 উৎসাহ-উদ্দীপনা ও আনন্দমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল প্রিমিয়ার সিমেন্ট মিলস্ পিএলসি-এর আয়োজনে ‘প্রিমিয়ার সিমেন্ট বিশ্বকাপ মাতোয়ারা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬’।