editor
প্রকাশিত: 10:47 AM, September 16, 2020
ডেস্ক রিপোর্ট
গরীব মানুষকে হাত ধোয়া শেখানোর উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। এজন্য ব্যয় হবে ৪০ কোটি টাকা। এছাড়া পাঁচ বছরে ৯ জনের বেতন ভাতা ধ’রা হয়েছে তিন কোটি টাকা। থাকবে বিদেশ ভ্রমণ, তাতেও প্রয়োজন হবে পাঁচ কোটি টাকার।
এমন আয়োজন ‘গ্রামীণ পানি সরবরাহ, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি’ প্রকল্পের। প্রকল্পের এক হাজার ৮৮৩ কোটি টাকার সিংহভাগই অর্থায়ন করবে বিশ্বব্যাংক। অর্থনীতিবিদরা মনে করছেন, এ অনিয়মে শুধু আর্থিক নয়, সুনামেরও ক্ষতি হয়। আর পরিকল্পনামন্ত্রী মনে করেন, প্রচলিত আইনি কাঠামোর ফাঁক গলে রক্ষা পাচ্ছেন অ’ভিযু’ক্তরা।
বেসরকারি সময় টেলিভিশনের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাজারে ভালো মানের হাত ধোয়ার বেসিনের সর্বোচ্চ মূল্য ছয় থেকে ১২ হাজার টাকা, পানির পাম্পসহ সর্বোচ্চ খরচ ৩৫ হাজার টাকা। অথচ সাড়ে তিন ফুট লম্বা একটি স্টেশন তৈরিতে দুই লাখ টাকার বেশি অর্থের প্রস্তাব করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
এরকম এক হাজার ৪২৫টি স্টেশন তৈরিতে খরচ হবে সাড়ে ২৮ কোটি টাকা। ডিপিপিতে আচরণ পরিবর্তন ও হাত ধোয়া শেখাতে চাওয়া হয়েছে ৪০ কোটি টাকা। আর পরাম’র্শকদের পেছনে ২৭ কোটি টাকা ধ’রা হয়েছে। নিজেদের সক্ষমতা বাড়াতে অধিদপ্তর ব্যয় করবে সাত কোটি টাকা।
এ বিষয়ে প্রকল্প পরিচালক আনোয়ার ইউসুফ বলেন, ‘প্ল্যানিং কমিশন আছে, একনেক আছে। যেটা দিলাম সেটাই তো পাস হবে না। অনেক কিছু মিলিয়েই টাকা’টা।’ তবে বিদেশি অর্থায়ন হওয়ায় এমন প্রকল্পে অনিয়মে আর্থিক ক্ষতির সঙ্গে রাষ্ট্রের সম্মানও ঝুঁ’কিতে পড়ে বলে মত অর্থনীতিবিদদের।
বিশ্বব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, ‘নিয়ন্ত্রণে ঘাটতি থাকলে বিশ্বব্যাংক এগুলো ঠিক করে দেবে। এটা আসলে বাস্তবসম্মত না।’যদিও গত ১৯ আগস্ট অনুষ্ঠিত পিইসি প্রস্তাবনা নিয়ে আ’পত্তি তুলে ফেরত পাঠিয়ে সব খাতের খরচ অর্ধেকে নামাতে বলেছে পরিকল্পনা কমিশন।
এছাড়া এ ধরনের প্রকল্পে দু’র্নীতি বন্ধে আইনী জটিলতার কারণে হতাশা প্রকাশ করেছেন পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, বিধি-বিধান আছে। আপ্লিকেশন প্রায় হয়ই না, এড়িয়ে যায়। স্বীকার করি এগুলো সহ’জে হবে না। আরও সময় লাগবে।
1 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
3 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
4 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
7 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
4 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
4 স্টাফ রিপোর্টার: 5 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
5 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের