admin
প্রকাশিত: 6:59 PM, December 1, 2020
অনলাইন ডেস্ক
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে গর্ভবতী অভিনেত্রী আনুশকা শর্মার মাথা নিচে, পা উপরে! দেয়ালে লেগে আছে পিঠ। তার দুই পা ধরে আছেন তার স্বামী ক্রিকেটার বিরাট কোহলি। অনাগত শিশুর যত্ন ও গর্ভবতী স্ত্রীর স্বাস্থ্যের প্রতি মনোযোগী কোহলি এভাবেই আনুশকাকে ব্যায়াম করাচ্ছেন।
যোগ ব্যায়ামে এটাকে বলে ‘শীর্ষাসন’। এ ব্যায়ামে আনুশকাকে সাহায্য করছেন বিরাট কোহলি। সেই ছবি অভিনেত্রী মঙ্গলবার পোস্ট করলেন তার ইনস্টগ্রাম পেজে। দেখা যাচ্ছে, কালো টি-শার্ট এবং হালকা আকাশি ট্র্যাক প্যান্টে আসনে মনোযোগী আনুশকা।
বরাবরই আনুশকা যোগব্যায়ামে আস্থা রেখেছেন। তাই গর্ভাবস্থায়ও তার অন্যথা হয়নি। শীর্ষাসন নাকি ‘সবচেয়ে’ কঠিন, ছবির ক্যাপশনেই আনুশকার অকপট স্বীকারোক্তি। অভিনেত্রী ছবি পোস্ট করে লিখেছেন, ‘যোগব্যায়াম যেহেতু আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ, তাই চিকিৎসক আমাকে সে সব ব্যায়াম করার অনুমতি দিয়েছেন যেগুলো আমি গর্ভাবস্থার আগে করতাম।
খুব ঘুরে বা সামনে ঝুঁকে পড়ে যেসব ব্যায়াম করতে হয়, সেগুলো বাদ রাখার উপদেশ দিয়েছেন। শীর্ষাসন আমি বহু বছর ধরে করছি। এ আসন করার সময় অবলম্বন হিসেবে আমি দেয়ালের সাহায্য নেই এবং আমার দক্ষ স্বামীও সাবধানতা অবলম্বনের জন্য আমাকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করছে।’
এদিকে আর মাত্র দিন কয়েকের অপেক্ষা। তারপরই দুই থেকে তিন হবেন বিরাট-আনুশকা। একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, ডেলিভারির পর মে মাস থেকে তিনি ফের কাজে ফিরবেন। আপাতত প্রথম ‘মা’ ডাক শোনার অপেক্ষায় তিনি।
সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধ একটি শান্তিপূর্ণ সমাজ গঠনের অন্যতম ভিত্তি। বাংলাদেশ সাম্প্রদায়িক
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে বৃক্ষরোপণ, বর্ণাঢ্য র্যালি
মালয়েশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করায় হাফেজ ইহতেশামুল হক হীরাকে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে
সিলেট বিভাগের শিক্ষা ও সমাজ উন্নয়নমূলক সংস্থা সাবাস এর আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। রোববার (২৫ অক্টোবর) সিলেট নগরীর একটি
খোঁজ নিয়ে জানা গেছে, তৎকালীন কমিটি এই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে ক্লাবের গঠনতন্ত্র অনুযায়ী যথাযথ তদন্ত কমিটির তদন্ত ও সুপারিশের ভিত্তিতে
বিশ্বনাথে গত ২০ অক্টোবর একটি চাঞ্চল্যকর হত্যা মামলার ৩ নম্বর এজাহারনামীয় আসামি মান্নান মিয়াকে আটক করতে গিয়ে স্থানীয় এক ইউপি
ফ্যান চালিয়ে, জানালার নেট আটকে কিংবা কয়েল ও স্প্রে জ্বালিয়েও রক্ষা মিলছে না। মশার উপদ্রবে সিলেট নগরজুড়ে তৈরি হয়েছে এক
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়