editor
প্রকাশিত: ৮:২৮ পূর্বাহ্ণ, অক্টোবর ১৩, ২০২০
ভারতের রাষ্ট্রীয় কামধেনু আয়োগের চেয়ারম্যান বল্লভভাই কাঠিরিয়া দাবি করেছেন, সব ধরনের দুরারোগ্য ব্যাধি থেকে বাঁচতে ভরসা গোবর। কেননা গোবর বিকিরণরোধী।
একটি চিপ প্রকাশ করে তিনি দাবি করেন, গোবর তথা ঘুঁটে থেকে নির্মিত এই চিপ মোবাইলের ভেতরে রাখলে তা বিকিরণের মাত্রা কমিয়ে দেবে। ফলে রোগের হাত খেকে রক্ষা মিলবে। দেশব্যাপী ‘কামধেনু দীপাবলী অভিযান’ শুরু করার পর তিনি এই ঘোষণা করেছেন। সারা ভারতে গোবরজাত পণ্যের প্রচার করা এই অভিযানের লক্ষ্য বলে জানানো হয়েছে।
বল্লভভাই কাঠিরিয়া বলেন, গোবর সবাইকে রক্ষা করবে। কারণ তা বিকিরণরোধী। এটা বিজ্ঞানসম্মত। এই ‘রেডিয়েশন চিপ’ মোবাইল ফোনে ব্যবহার করা হলে তা বিকিরণ রোধ করবে। এটা বিভিন্ন রোগের হাত থেকে আমাদের বাঁচাবে। আপনারা অসুখের হাত থেকে বাঁচতে চাইলে এটা ব্যবহার করে দেখতে পারেন।
ওই চিপের নাম ‘গৌসত্ব কবচ’ রাখা হয়েছে। জানা গেছে, ২০১৯ সালে স্থাপিত হয় রাষ্ট্রীয় কামধেনু আয়োগ। গরু সংরক্ষণ, সুরক্ষাই আয়োগের লক্ষ্য। এটি ভারতের মৎস্য, পশুপালন ও গবাদি পশু মন্ত্রণালয়ের অধীনে কাজ করে। উৎসবের মৌসুমে গোবরজাত পণ্য ব্যবহারে সবাইকে উৎসাহিত করার লক্ষ্যেই তারা শুরু করেছে প্রচার অভিযান।
অভিনেতা অক্ষয় কুমারের গোমূত্র পান করার প্রসঙ্গ টেনে বল্লভভাই বলেন, আপনারা নিশ্চয়ই কয়েক দিন আগে ওই অভিনেতার বক্তব্য শুনেছেন। উনি গোমূত্র পান করেছেন। আপনারাও খেতে পারেন। এটা ওষুধ। কিন্তু আমরা আমাদের বিজ্ঞান ভুলে গেছি।
দীপাবলীর সময় সবাইকে চীনের তৈরি বাজি না ফোটাতে অনুরোধ করেছেন কাঠিরিয়া। তিনি জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’-র আদলে দেশি পণ্যের ব্যবহারের প্রচার করার দিকে লক্ষ রয়েছে তাদের।
6 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
2 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
6 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
6 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। বুধবার (২৪ জুন)
2 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
3 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
8 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী