editor
প্রকাশিত: 9:49 AM, September 27, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি:-
গোলাপগঞ্জে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব মো. দিলওয়ার হোসেন ও মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল এর উদ্যোগে অসহায় ৩ পরিবারকে অটোরিক্সা ও নগদ আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় লরিফর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সার্বিক সহযোগিতা করেন যুক্তরাজ্য প্রবাসী তমিজুর রহমান রঞ্জু, মারুফ আহমদ, মাসুদ আহমদ, ফজলুর রহমান, সাজারুল ইসলাম সাজন, সালাউদ্দিন।
বিশিষ্ট সমাজসেবী ও শিক্ষানুরাগী মো. আজির উদ্দিনের সভাপতিত্বে ও সমাজসেবী নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বারের সাবেক যুগ্ম আহবায়ক ও দৈনিক জালালাবাদের সাবেক সহ-সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন দিলু।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের দুর্দীনে সব সময় পাশে দাঁড়ান। করোনা মহামারীর কারণে তারাও বেপাকে রয়েছেন। তারপরও দেশের মানুষের বিপদে তারা যেভাবে প্রসাহায্যের হাত প্রসারিত করেছেন তা ভুলার নয়। এরই ধারবাহিকতায় যুক্তরাজ্য প্রবাসী মো. দিলওয়ার হোসেন ও মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল গোলাপগঞ্জের ৩টি অসহায় পরিবারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। তিনি এমন মহত ও মানবিক উদ্যোগের প্রশংসা করেন।
হাফিজ আব্দুল আজিজের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী সিলেট বারের সাবেক প্রধান নির্বাচন কর্মকর্তা এডভোকেট কবির আহমদ বাবর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের পোস্টমাস্টার ও বিশিষ্ট সমাজসেবী মো. আব্দুল মালিক, হিলালপুর শাপলা সমাজ কল্যান সংঘের সভাপতি সুলেমান আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মো. আব্দুল কাহির, মো. নুরুল হক।
বক্তব্য রাখেন সিলেট গোলাপগঞ্জ যাত্রী কল্যাণ পরিষদের আহবায়ক সুজন খাঁন, গোলাপগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজ আহমদ চৌধুরী, সাবেক সভাপতি অজামিল চন্দ্র নাথ, আবিয়া খানম ব্রিলিয়ান্স কেয়ারের প্রিন্সিপাল কাবিল আহমদ ইমন, হিলালপুর শাপলা সমাজ কল্যাণ সংঘের সাবেক সভাপতি সাকির ইসলাম, সেক্রেটারিআজহার আহমদ, সাবেক সভাপতি সাহেদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বাছিত, আব্দুল মুকিত, সমাজসেবী কবির আহমদ, আবুল কাশেম, ইউপি সদস্য আবুল কাশেম।
উল্লেখ্য, সম্প্রতি গোলাপগঞ্জের সিলেট-জকিগঞ্জ সড়কের ওয়াসিমা সেন্টারের সম্মূখে সড়ক দূর্ঘটনায় যে ৫জন লোক নিহত হয়েছেন তার মধ্যে ২জনই ছিলেন ফুলবাড়ি ইউনিয়নের হাজিপুরের। এই গ্রামের আরেকজন ব্যক্তি মারাত্মকভাবে আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। এই অসহায় ৩টা পরিবারের সাহায্যে এগিয়ে এসেছেন মো. দিলওয়ার হোসেন ও মো. আব্দুল মুনিম জাহেদী ক্যারল। এছাড়াও তারা এই অসহায় পরিবারের জন্য একটি বড় আর্থিক ফান্ডের ব্যবস্থা করে দিবেন বলেও জানান তারা।
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর ৯ নম্বর ওয়ার্ডের সাগরদিঘীরপাড় ও ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আওয়ামী লীগের এক নারী নেত্রীর অবাধ
8 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর শিবগঞ্জ সেনপাড়া পুষ্পায়ন এলাকার একটি কোটি টাকার পারিবারিক বাড়ি আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে স্বেচ্ছাসেবী সংস্থা
7 * সুরমা নদীতে ইজারার নামে কোটি কোটি টাকার বালুদস্যুতা * প্রতিবাদী জনতার ওপর মিথ্যা মামলা ও হয়রানি * ২.৪৫
3 গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প, বাণিজ্য, পাট ও বস্ত্র মন্ত্রী এবং সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে সৌজন্য
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির (এমপি) বলেছেন, বাংলাদেশের সর্বস্তরের মানুষের আশা-আকাঙ্ক্ষার প্রতীক
8 সিলেট শহরতলীর ধোপাগুল এলাকায় ফেলুডা ব্যবসায়ীদের হয়রানী করার প্রতিবাদে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ধোপাগুল
4 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা