admin
প্রকাশিত: ১২:৩৭ অপরাহ্ণ, নভেম্বর ২৪, ২০২০
গোলাপগঞ্জে ৭নং লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলার চৌধুরী বাজারের আনন্দ কমিউনিটি সেন্টারে লক্ষণাবন্দ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি কফিল উদ্দিন এর সভাপতিতে প্রধান অতিথির বক্তব্যে গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক ডা. আব্দুর গফুর বলেছেন, বিএনপি একটি বৃহৎ রাজনৈতিক দল। সরকারের সীমাহীন জুলুম নিপীড়ন সত্ত্বেও বিএনপি স্বমহিমায় গৌরবোজ্জলভাবে ঠিকে আছে। বিএনপিতে নেতৃত্বের প্রতিযোগিতা আছে কিন্তু প্রতিহিংসার স্থান নেই।
তিনি বলেন, শক্তিশালী তৃনমূল ছাড়া দলকে সুসংগঠিত করা সম্ভব নয়। তাই সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে ত্যাগী ও সক্রিয়দের সমন্বয়ে শক্তিশালী তৃনমূল বিএনপি গঠনের কাজ চলছে। গোলাপগঞ্জে প্রতিটি শাখায় দলকে সুসংগঠিত করতে আমাদের সর্বাত্মক আন্তরিক প্রচেষ্ঠা অব্যাহত রয়েছে। সকল ভেদাভেদ ভুলে বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন গড়ে তুলতে শহীদ জিয়ার সৈনিকদের মাঝে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক নুর উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত বর্ধিত সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধ্য থেকে বক্তব্য রাখেন গোলাপগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন, নোমান উদ্দিন মুরাদ,মনিরুজ্জামান উজ্জ্বল,হেলালুজ্জামান হেলাল, মামুনুর রশীদ মামুন, মশিকুর রহমান মহি, রুহেল আহমদ চেয়ারম্যান, আতাউর রহমান উতু, মহিউস সুন্নাহ চৌ নার্জিস, গোলাম কিবরিয়া, রিপন আহমেদ মাষ্টার, আব্দুল আহাদ, আনহার উদ্দিন, যুবদল নেতা রাহাদ চাকলাদার, জাসাস নেতা আমির হোসেন, ছাএদল নেতা সুমেল, ফাহিম চৌধুরী, শাহান আহমদ, সুহেদ আহমদ সহ ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।-বিজ্ঞপ্তি
2 * পতিতালয়ে বিক্রির হুমকি, বিদ্যুৎ-পানিহীন মানবেতর জীবন স্টাফ রিপোর্টার: সুনামগঞ্জের ছাতক উপজেলার ছৈলা আফজালাবাদ ইউনিয়নের কৃষ্ণনগর হাউলী গ্রামে এক
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরের টিলাগড় এলাকায় সাধারণ মানুষের কাছে মূর্তিমান আতঙ্কের নাম জুনেদ আহমদ ওরফে ‘ইয়াবা জুনেদ’। রাজনৈতিক ছত্রছায়ায়
5 স্টাফ রিপোর্টার: সিলেটের পাঠানটুলাস্থ তারাপুর চা বাগান এলাকায় মাদকের স্বর্গরাজ্য গড়ে তোলার অভিযোগ উঠেছে জগন্নাথ রায় ও রঞ্জন মুদি
1 লিভারজনিত জটিলতায় মারা গেছেন কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। শনিবার (১৬ মে) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তার
8 সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছানাকান্দিতে ঘুরতে গিয়ে গোসলে নেমে নিখোঁজ হওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক
5 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার কথা বিবেচনা করে বাজার দর
2 সিলেট-৬ (বিয়ানীবাজার-গোলাপগঞ্জ) আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, বিয়ানীবাজারের উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে আমাদের সবাইকে দলমত নির্বিশেষে
3 স্টাফ রিপোর্টার: যুক্তরাষ্ট্রে এক প্রবাসী বাংলাদেশির পরিচয় চুরি (Identity Theft), স্বাক্ষর জালিয়াতি এবং প্রায় ৫০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি