editor
প্রকাশিত: 12:25 AM, November 9, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
গোয়াইনঘাটে পুলিশের বিশেষ অভিযানে ১ বছরের সাজাপ্রাপ্তসহ বিভিন্ন মামলার পলাতক ৮ জন আসামি থানা পুলিশ গ্রেফতার করেছে।
রোববার ভোর রাতে ওসি গোয়াইনঘাট মোঃ আব্দুল আহাদ’র নেতৃত্বে এসআই খালেদ, এসআই আবুল হোসেন, এসআই দেবজিৎ দাস, এসআই জুনেল, এএসআই মোস্তাক, এএসআই সালাহ উদ্দিন, এএসআই মশিউর রহমান, এএসআই সত্যজিৎ তালুকদার সহ বিভিন্ন দলে পৃথক পৃথক ভাবে অভিযান পরিচবলনা করে পলাতক ৮ জন আসমিকে আটক করেন।
আটককৃতরা হলেন উপজেলার মিত্রিমহল গ্রামের মৃত আরফান আলীর পুত্র আব্দুল হান্নান (৪৪), পাঁচপাড়া গ্রামের মৃত আব্দুল জব্বারের পুত্র মইন উদ্দিন (৪৫) ও রহিম উদ্দিন (৪৮), রাউতগ্রামের আব্দুল মালিকের স্ত্রী মারিয়া বেগম (৪৫) ও জালাল উদ্দিনের স্ত্রী রিনা বেগম (২৩), বুগইলকান্দ গ্রামের মৃত কটু মিয়ার পুত্র হারুন অর রশিদ (৩৭) ও সুফি মিয়ার পুত্র আব্দুর রহমান (২৩) এবং মৃত মইন উদ্দিনের পুত্র হেলাল আহমদ (৩০)। রোববার দুপুরে ধৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
ওসি গোয়াইনঘাট মো: আব্দুল আহাদ আসামি আটকের সত্যতা নিশ্চিত করে জানান অপরাধ মুক্ত গোয়াইনঘাট গড়তে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
7 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত
7 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য
1 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা
2 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য
1 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়
7 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য
6 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের
7 প্রযুক্তিনির্ভর ভবিষ্যতের উপযোগী দক্ষতা অর্জন, সৃজনশীল চিন্তা ও সমস্যা সমাধানের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কলার্সহোম মেজরটিলা কলেজে দিনব্যাপী ‘কম্পিউটার প্রোগ্রামিং