editor
প্রকাশিত: 5:35 PM, November 2, 2020
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদ নামের এক যুবক খুন হয়েছেন। তিনি উপজেলার লেঙ্গুড়া ইউনিয়নের লেঙ্গুড়া গ্রামের জালাল উদ্দীনের ছেলে। গত শুক্রবার রাতে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্তায় তার মৃত্যু হয়। স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা যায়, সবজি তলায় চারা রোপণকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে লেঙ্গুড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় দুই কিশোরীসহ ১০ নারী আহত হয়। এ ঘটনায় ইসলাম উদ্দিনের ছেলে কালা মিয়া বাদী হয়ে গোয়াইনঘাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। যা পরবর্তীতে মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যার নং-৩২ তারিখ ৩০ (১০)২০২০ইং। এরই প্রেক্ষিতে অভিযান চালিয়ে মামলার এজহার নামীয় ৫ জনকে আটক করে গোয়াইনঘাট থানা পুলিশ। আটককৃতরা হলেন, লেঙ্গুড়া গ্রামের মকদ্দস মিয়া (৬০), মছব্বির আলী (৭০), কামরুল ইসলাম (২০) ও রাজীব মিয়া (২০) এবং ফখরুল ইসলাম (২০)। এই পাঁচ জনকে আটকের পর এই ঘটনাকে কেন্দ্র করে বিবাদী পক্ষের লোকজন বৃহস্পতিবার রাতে মামলার বাদী ও স্বাক্ষীদের বাড়িঘরে আবারও হামলা চালায়। তাদের হামলায় সালেহ আহমদসহ নতুন করে বাদী পক্ষের আরো ৭-৮ গুরুতর আহত হন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে সালেহ আহমদ মারা যান। ময়না তদন্ত শেষে আজ শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় সালেহ আহমদের লাশ তার বাড়িতে নিয়ে এসে সামাজিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। এব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল আহাদ বলেন, উক্ত ঘটনায় থানায় রুজুকৃত মামলায় সালেহ আহমদ খুনের বিষয়টি সংযোজন করা হবে। ইতিমধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ঘটনায় জড়িত আসামীদের আটকে পুলিশ তৎপর রয়েছে।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-ক্ষুদ্র ও ঋণবিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স