editor

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৬, ২০২০

গোয়াইনঘাটে মুষলধারে বৃষ্টিপাতের কারনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

গোয়াইনঘাটে মুষলধারে বৃষ্টিপাতের কারনে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত

7

গোয়াইনঘাট প্রতিনিধি :

মঙ্গলবার মধ্যরাত থেকে আজ বুধবার দুপুর পর্যন্ত টানা বৃষ্টিতে গোয়াইনঘাটের অনেক এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত করার পাশাপাশি সড়কে কমেছে যান চলাচল ।

3

যানবাহন চলাচলে ও কর্মকর্তা-কর্মচারীদের অফিস-আদালতের যেতে সৃষ্টি হয়েছে প্রতিবন্ধকতা। কৃষিক্ষেত্রে খেটে খাওয়া দিনমজুর মানুষ ঘরবন্দী অলস সময় পার করছেন। রেকর্ড পরিমাণ বৃষ্টির কারণে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষেরা আজ যেন অঘোষিত ছুটি পেয়েছন। ব্যবসায়ীরা রীতিমত দোকানপাট খুলতে পারছেন না।

ব্যবসায়ী শাহিন আহমদ বলেন, দোকানে আসার জন্য রাস্তায় যানবাহন না পাওয়া দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। অনেকক্ষণ অপেক্ষার পর অনেকটা কাকভেজা হয়ে দোকানে এসেছেন। কিন্তু অবিরাম বৃষ্টিতে ঠিকমতো দোকান খুলে বসতে পারছেন না, বৃষ্টির জন্য ক্রেতাও নেই।

আকাশের বাঁধভাঙ্গা বৃষ্টিতে আর উজান থেকে নেমে আসা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে গোয়াইনঘাটের রুস্তমপুর, তোয়াকুল ও নন্দিরগাঁও ইউনিয়নের হাওরের নিম্নাঞ্চল। পাহাড়ি ঢলে আর অবিরাম বৃষ্টির পানিতে খাল-বিল নদী-নালা টইটুম্বুর। নদীপারে ও হাওরের অনেক ঘরবাড়িতে পানি উঠেছে।

7

নিম্নাঞ্চলের অনেকটা ফসলি জমি তলিয়ে গেছে। রুস্তমপুর ইউপি চেয়ারম্যান সাহাবুদ্দিন সিহাব জানানম আকষ্মিক বন্যায় রাস্তার কিনারে পানি তলিয়ে গেছে ইউনিয়নের প্রায় বেশিরভাগ ফসলি জমি।

7

নন্দিরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস কামরুল হাসান আমিরুল বলেন, নন্দিরগাঁও মানাউরা নওয়াগাঁও কদমতলা দ্বারিরপার সহ আংশিক কিছু গ্রামের লামার সাইটের কিছু ফসলি জমি পানির নিচে রাস্তাঘাটে এখনও নিরাপদ আছে।
চলিতা বাড়ীর বাচ্চু মিয়া বলেন চালিতা বাড়ি স্কুলের উত্তর সাইডে রাস্তার দুই জায়গায় পানিতে বড় ধরনের ভাঙ্গনের সৃষ্টি হয়েছে। ঘরবাড়ি এখনো ঠিক আছে বড় ধরনের ক্ষতির হয় নাই।

6

তোয়াকুল ইউপির কৃষক জহির উদ্দিন ও নন্দিরগাঁও ইউ/পি’র আলাউদ্দীন বলেন, এই বৎসর বারবার বন্যার ফলে কৃষকরা ছিলেন হতাশাগ্রস্থ। প্রায় বেশিরভাগ কৃষক সময় মতো ধানের বীজ বপন করতে পারেন নাই। কৃষকরা ছিলেন ধানের চারা সঙ্কটে। তবুও শেষমেষ ক্ষেতের কোন জমি পতিত থাকে নাই। প্রতি বছর এই সময়ে ছোটখাটো বন্যা হয়, যদি বন্যার স্থায়িত্ব দীর্ঘ না হয় তাহলে ফসলি জমির জন্য ভালো, তবে যেভাবে বৃষ্টি আর বন্যার পানি বাড়ছে এইভাবে বাড়তে থাকলে উঁচু জায়গার অনেক ফসলি জমি তলিয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। তাই কৃষকরা আছেন একটু উদ্বিগ্ন।

Sharing is caring!


আর্কাইভ

June 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

সর্বশেষ সংবাদ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

সুরঞ্জিত সেন হত্যা চেষ্টা মামলায় খালাস পেলেন আরিফ, বাবর ও গৌছ

4 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

জৈন্তাপুরে ‘কাউয়া ফারুক’ সিন্ডিকেট ঘিরে বিস্ফোরক অনুসন্ধান

5 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

শাল্লায় কালনী নদী থেকে আওয়ামী লীগের ঠিকাদার হাবিবের অবৈধ বালু উত্তোলন

5 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

সিলেট সদর উপজেলা তাঁতী দলের আহ্বায়ক কমিটি পুনঃগঠন

6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 4 বুধবার (২৪

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

সিলেট বিভাগ গণদাবি পরিষদের পর্তুগাল শাখার সভাপতি হারুন ও সম্পাদক সানি

1 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবদল রাজপথে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত: মো: কামরুজ্জামান জুয়েল

7 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রুহের মাগফিরাত কামনায় শাহজালাল জামেয়ায় দোয়া মাহফিল

4 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

সৈয়দ নাসির উদ্দীন জেবুল যুক্তরাষ্ট্রে বাফলার সেক্রেটারি নির্বাচিত হওয়ায় অভিনন্দন

4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক

1
6