editor
প্রকাশিত: ১০:৩৫ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
নিজস্ব প্রতিবেদক
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৮ নং তোয়াকুল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লোকমান আহমদের বিরুদ্ধে প্রায় কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ উঠেছে। লোকমান আহমদ তোয়াকুল ইউনিয়নের লাকী গ্রামের আব্দুল ওয়াহিদ ও আলিমা খাতুনের ছেলে। তিনি নিজের নামে সম্পদের পাহাড় বানাতে মা-বাবাকে ধোকা দিয়ে ভাই-বোনদের সিংহভাগ সম্পত্তি নিজেরে এবং তার স্ত্রীর নামে লিখে নিয়েছেন। এমন অভিযোগ করেছেন তার ভাই-বোন।
সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ নেতা সম্পত্তি লোভি লোকমান আহমদ তিনি নিজেই বৃদ্ধ বাবা-মাকে দিয়ে সিংহভাগ পৈত্তিক সম্পত্তি তার নিজের নামে করে নিয়েছেন। এমন অভিযোগ করে তারই আপন ছোট ভাই গোলাম কিবরিয়া বলেন, তিনি আমাদের বড় ভাই হয়ে তোয়াকুল ইউনিয়নের ইছবপুর মৌজার-১৪৫ দাগের (২১ শতক) আমাদের পৈত্তিক ভূমি তাহার নামে রেজিস্ট্রি করে নিয়েছেন। তাহার এমন লোভ দেখে আমার ভাই-বোন ও স্বজনরা হিমশিম খাচ্ছি।
লোকমানের অসুস্থ বাবা-মাকে দেখা শুনা ও তাদের সকল চিকিৎসা খরচ বহন করছেন তারই ছোট ভাই কিবরিয়া। অথচ এই অসুস্থ বাবা-মার কোন খিয়াল রাখেননি তিনি। কিন্তু কি করে এই অসুস্থ বাবা-মাকে ধোকা দিয়ে ভাই-বোনদের সম্পদ নিজের নামে করে নিলেন লোকমান।
সাবেক ইউপি চেয়ারম্যান লোকমানের এমন কান্ডে এলাকা জুড়ো তোলপাড় বিরাজ করছে। তিনি একজন জনপ্রতিনিধি হয়ে ভাই-বোনদের সাথে এমন কাজ করতে পারলেন। শুধু তাই নয় তাদের কিছু ব্যবসায়ীক সম্পত্তি ছিলো। সেই সম্পত্তি কিবরিয়াকে ধোকা দিয়ে তিনি একটি স্বাক্ষর নিয়ে তার নামে করে নিয়েছেন। যার ফলে মানুষ এখন লোকমানকে ভুমি আত্মসাতকারী হিসাবে চিনেননা। তাকে জালিয়াত হিসাবেও এলাকার লোকজন চিনে। এখন সিংহভাগ সম্পত্তি লোকমান তার স্ত্রী নিজের নামে করে নিয়েছেন। বাকি সম্পত্তি গুলো তাদের নামে করে নেওয়ার পায়তারায় লিপ্ত রয়েছে তারা স্বামী-স্ত্রী। বঞ্চিত হয়েছেন ছোট ভাই কিবরিয়া দুই বোন শিরিন ও জাহানারা। এ রিপোর্ট লেখা পর্যন্ত লোকমানের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন তারা।
পৈত্তিক সম্পত্তি হারিয়ে ভাই-বোনরা এখন ভুমি আত্মসাতকারী ও জাল জালিয়াত লোকমানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় উপজেলা প্রশাসনের নিকট আশু হস্থক্ষেপ কামনা করছেন।
4 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট
2 গোয়াইনঘাটের সর্ববৃহৎ সামাজিক সংগঠন গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার ৮৭ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। গত
1 সিলেট জেলা পরিষদের নিজস্ব তহবিল থেকে ২০২৫-২০২৬ অর্থবছরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের অনুকূলে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে। 1
7 বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে সিলেট জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনার
4 স্কলার্সহোম মেজরটিলা কলেজে এসএসসি-২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান বৃহস্পতিবার (১৬ এপ্রিল) কলেজ অডিটোরিয়ামে উৎসবমুখর ও আবেগঘন পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
3 বিশ্ব কণ্ঠ দিবস উপলক্ষে এনজেএল ইএনটি সেন্টার ও এনজেএল ফাউন্ডেশনের উদ্যোগে এক সচেতনতামূলক আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত
7 পরিবেশ রক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এম. এ. মালিক ফাউন্ডেশনের উদ্যোগে খাল পরিষ্কার কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬
4 বাংলা নববর্ষকে ঘিরে বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং নতুন শুরুর উদ্দীপনাকে সাথে নিয়ে পহেলা বৈশাখের সূচনায় সারা বাংলাদেশের ন্যায় সিলেটও