editor
প্রকাশিত: ১২:৫২ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০
দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন ‘ব্যানকোভিড’কে ভ্যাকসিন ক্যান্ডিডেট হিসেবে তালিকাভুক্ত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শনিবার (১৭ অক্টোবর) গ্লোব বায়োটেকের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।
গ্লোব বায়োটেক লিমিটেডের কোয়ালিটি অ্যান্ড রেগুলেটরি অপারেশন্সের ম্যানেজার ও ইনচার্জ এবং টিকা আবিষ্কার গবেষক দলের সদস্য মোহাম্মদ মহিউদ্দিন বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
এর আগে ৩০ সেপ্টেম্বর দেশীয় প্রতিষ্ঠান গ্লোব বায়োটেকের তৈরি ভ্যাকসিনের বিষয়ে মার্কিন মেডিকেল জার্নাল বায়োআর্কাইভে একটি প্রতিবেদন প্রকাশ হয়।
মোহাম্মদ মহিউদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘আমাদের গ্লোব বায়োটেক আবিষ্কৃত তিনটা করোনা ভ্যাকসিন ক্যান্ডিডেট বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) কর্তৃক স্বীকৃতি পেয়েছে। তাদের যে ল্যান্ডস্কেপ একটা তালিকা আছে, সেখানে। তারা আমাদের তিনটা ভ্যাকসিন ক্যান্ডিডেটকে অন্তর্ভুক্ত করেছে। গত ১৫ অক্টোবর তারা এ অন্তর্ভুক্তি করেছে। গতকাল রাতে বিষয়টি আমরা জানতে পেরেছি।’
অন্যদিকে গ্লোব বায়োটেকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১৫ অক্টোবর আমাদের আবিষ্কৃত তিনটি ভ্যাকসিনকে কোভিড-১৯ এর ভ্যাকসিন ক্যান্ডিডেট তালিকায় অন্তর্ভুক্ত করেছে। ভ্যাকসিন ক্যান্ডিডেট তিনটি হলো D614G variant mRNA vaccine, DNA Plasmid vaccine এবং Adenovirus Type-5 Vector Vaccine। বাংলাদেশের গ্লোব বায়োটেকই বিশ্বের একমাত্র প্রতিষ্ঠান, যাদের সর্বোচ্চ তিনটি ভ্যাকসিনের নাম এ তালিকায় রয়েছে।’
3 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
1 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
2 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
6 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪
2 প্রবাসে সিলেট অঞ্চলের মানুষের অধিকার রক্ষা ও আঞ্চলিক উন্নয়নের দাবিকে বেগবান করতে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ’-এর পর্তুগাল শাখার পূর্ণাঙ্গ
2 জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মো: কামরুজ্জামান জুয়েল বলেছেন, যেকোনো মূল্যে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের
5 সিলেটের অন্যতম দ্বীনি বিদ্যাপীঠ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, সাবেক জাতীয় সংসদ সদস্য (এমপি), বিশিষ্ট ইসলামী
4 আমেরিকার পশ্চিম উপকূলের (ওয়েস্ট কোস্ট) বাংলাদেশী প্রবাসীদের সর্ববৃহৎ ফেডারেশন, বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এঞ্জেলেস (বাফলা) নির্বাচনে সাধারণ সম্পাদক