editor
প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, মার্চ ১৪, ২০২১
অনলাইন ডেস্ক
করোনাভাইরাসে শনাক্ত নতুন রোগী ও মৃত্যু অব্যাহতভাবে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ১৫৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। এদিন মৃত্যু হয়েছে আরও ১৮ জনের।
নমুনা পরীক্ষার হিসেবে শনাক্তের হার ৭ দশমিক ১৫ শতাংশ। মাত্র কয়েক দিন আগেও শনাক্তের হার ছিল ৩ শতাংশেরও কম।
আজ (১৪ মার্চ) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ১৮ জনের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৬ জন। তাদের সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে এ মহামারিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৪৫ জন।
২৪ ঘণ্টায় ২১৯টি ল্যাবরেটরিতে ১৬ হাজার ৫২৮টি নমুনা সংগ্রহ ও ১৬ হাজার ২০৬টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ৪২ লাখ ৬৪ হাজার ৫৫১টি।
রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৩৮৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১১ হাজার ৬৯৫ জন।গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। ১১ মার্চ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ হাজার ৫১৫ জন। এদের মধ্যে পুরুষ ৬ হাজার ৪৪২ জন ও নারী ২ হাজার ৭৩ জন।গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত ১৮ জনের মধ্যে দশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব পাঁচজন ও ষাটোর্ধ্ব ১২ জন রয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১০ জন, চট্টগ্রাম বিভাগে পাঁচজন, রাজশাহী বিভাগে দুইজন এবং বরিশাল বিভাগের একজন আছেন।
অনলাইন ডেস্ক (রিপা-৩)
2 সিলেটের প্রধান বাণিজ্যিক কেন্দ্র কালিঘাটের প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং ‘সিলেট ব্যবসায়ী সমিতি (২০২৫-২০২৮)’ এর নির্বাচিত কার্যনির্বাহী সদস্য মাহবুবুর রহমান জনির
6 গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইন ইউকের ইস্ট লন্ডন শাখার উদ্যোগ ‘অবৈধ ও ঝুঁকিপূর্ণ পথে ইউরোপ/ বিদেশ গমনের
6 বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা এম. ইলিয়াস আলী গুম হওয়ার ১৪ বছর উপলক্ষে
5 সুনামগঞ্জে ধান কাটার সময় বজ্রপাতে পাঁচ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে জেলার তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও
4 বিদেশি বাণিজ্যিক জাহাজগুলোর জন্য খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালিতে অবরোধ জারি করেছে ইরান। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ
1 চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা আগামী ২ জুলাই থেকে শুরু হবে। 8 শনিবার (১৮ এপ্রিল) শিক্ষা
5 সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিয়ানীবাজার জনকল্যাণ সমিতি সিলেটের কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, জনগণের সেবা
2 সিলেট রেড ক্রিসেন্ট নার্সিং কলেজের উদ্যোগে ‘ফুড ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বাদ আসর সিলেটের চৌহাট্টাস্থ রেড ক্রিসেন্ট