editor
প্রকাশিত: 1:50 PM, September 28, 2020
অনলাইন ডেস্ক:-
চীনে আমদানি করা হিমায়িত খাবারের নমুনা পরীক্ষায় করোনার (কোভিড-১৯) উপস্থিতি পাওয়া গেছে। এমন ঘটনা ধরার পর করোনার ব্যাপক প্রাদুর্ভাব রয়েছে, এসব দেশ থেকে হিমায়িত খাবার আমদানি নিষিদ্ধ করেছে বেইজিং শহর কর্তৃপক্ষ।
এক বিবৃতিতে বেইজিং মিউনিসিপ্যাল কমার্স ব্যুরো বলেছে, বেশ কয়েকবারই আমদানি করা হিমায়িত খাবারের নমুনা পরীক্ষা করে করোনার উপস্থিতি পেয়েছে শুল্ক ও স্থানীয় সরকার কর্তৃপক্ষগুলো। এতে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কার সৃষ্টি হয়েছে। ফলে যেসব দেশে ব্যাপক হারে করোনার সংক্রমণ আছে, সেসব দেশ থেকে হিমায়িত খাবার আমদানি না করতে ব্যুরোর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
যদিও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ সংস্থার (সিডিসি) মতো বেশকিছু স্বাস্থ্য কর্তৃপক্ষ বলেছিল, খাবারের মাধ্যমে করোনাভাইরাস ছড়ানোর আশঙ্কা খুবই কম। এরপরও চীন শুরু থেকেই এ বিষয়ে সতর্ক আছে।
এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের টাইসন ফুডস প্ল্যান্ট থেকে হাঁস-মুরগি আমদানি স্থগিত করে চীন। ওই প্রতিষ্ঠানের ফার্মে সংক্রমণ ছড়িয়ে পড়ার খবর পেয়ে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গত মাসে ব্রাজিল থেকে চীনের শেনজেন শহরে আমদানি করা হিমায়িত মুরগির একটি চালানের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়। এ রকম আরও কয়েকটি ঘটনার পর আমদানি করা খাবারের নমুনা পরীক্ষা কর্মসূচি দেশজুড়ে জোরদার করা হয়।
6 আসছে দিন সমূহে আর কেউ নগদ টাকা বহন করবে না সবার কাছে থাকবে একটি করে কিউ আর কোড। ব্যাংকের
4 বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষাক্ষেত্রে গুণগত মানোন্নয়ন ও আধুনিক শিক্ষাব্যবস্থা
8 সিলেট জেলা যুবদলের নতুন আংশিক কমিটির সভাপতি মকসুদ আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সভাপতি
8 স্বপ্নচূড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সিলেট-এর ২০২৬-২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) অ্যাসোসিয়েশনের উপদেষ্টা এবং গোয়াইনঘাট
4 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণের আগ্রহ ও প্রস্তুতির কথা জানিয়েছেন নোমান আহমদ। এ উপলক্ষে
5 আব্দুর রহমান: 1 সিলেট নগরীর গণপরিবহনের অন্যতম প্রধান বাহন সিএনজিচালিত অটোরিকশা। অফিসগামী মানুষ, শিক্ষার্থী, রোগী ও সাধারণ নাগরিকদের প্রতিদিনের
5 সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ের সামনেই গড়ে উঠেছে কথিত অবৈধ সিএনজি স্ট্যান্ড। আর এই স্ট্যান্ডকে ঘিরে নুরুল আমিন, মামুন, ইয়ামিন
8 জুলাইয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৪ আগস্ট জিন্দাবাজারে ছাত্র-জনতার ওপর সশস্ত্র হামলার অভিযোগ রয়েছে সিলেট মহানগর শ্রমিক লীগের সহ-সাধারণ সম্পাদক