admin

প্রকাশিত: 4:00 PM, January 5, 2021

চৌহাট্টায় সড়ক অবরোধের চেষ্টা, ৪ রিকশা চালক আটক

চৌহাট্টায় সড়ক অবরোধের চেষ্টা, ৪ রিকশা চালক আটক

1

নিজস্ব প্রতিবেদক
সিলেট সিটি করপোরেশনের নিষেধাজ্ঞাকে প্রত্যাহারের দাবি জানিয়ে রিকশা শ্রমিকরা চৌহাট্টায় আন্দোলনে নেমে সড়ক অবরোধের চেষ্টাকালে ৪ জন রিকশা চালককে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশের একটি দল। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে ১০-১২ জন রিকশা চালক জড়ো হয়ে সড়ক অবরোধ করতে চাইলে তাদের এই চার জনকে আটক করা হয়। এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে বাকিরা পালিয়ে যান। তবে এসময় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
সিলেট কোতোয়ালি থানার ওসি তদন্ত ইয়াছিন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, সিসিকের নির্দেশনা প্রত্যাহারের দাবি করে ১০-১২জন রিকশা চালক আন্দোলনে নামে চৌহাট্টা এলাকায়। এমন খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ৪ জন রিকশা চালককে আটক করে। এসময় অন্যরা পালিয়ে যায়। পুলিশ সর্তকবস্থায় রয়েছে।
প্রসঙ্গত, সম্প্রতি সিলেট নগরীর চৌহাট্টা-জিন্দাবাজার-বন্দর সড়কে রিকশা ও ভ্যান চলাচল বন্ধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। গত শুক্রবার থেকে নির্দেশনা বলবত হলেও শনিবার থেকে কঠোর অবস্থানে নেমেছে সিসিক। এর পর থেকে নানা ভাবে প্রতিবাদ করে আসছেন রিকশা ও ভ্যান চালকরা। এর প্রেক্ষিতে আজ সোমবার চৌহাট্টায় সড়ক অবরোধের চেষ্টা করেন তারা। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

8

7

Sharing is caring!

সর্বশেষ সংবাদ

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

সিলেটে বিদায়ী পুলিশ কমিশনারকে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার সংবর্ধনা

8 সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলা শাখার পক্ষ থেকে

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

5 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

5 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

5 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

1 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

7 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

6 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 2 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

8 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 3 এই

1
4