editor

প্রকাশিত: 9:22 AM, October 1, 2020

ছাতকে জালিয়াত চক্রের দু’সদস্য গ্রেফতার ১২জনের বিরুদ্ধে মামলা

ছাতকে জালিয়াত চক্রের দু’সদস্য গ্রেফতার ১২জনের বিরুদ্ধে মামলা

6

ছাতক প্রতিনিধি:-
ছাতকে জালিয়াত চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাতে ছাতক শহরের বাগবাড়ী স্কুল এলাকার একটি দোকান থেকে আফতাব উদ্দিন (২৬) নামের জালিয়াতকে আটক করা হয়। সে ছাতক সদর ইউনিয়নের রনমঙ্গল গ্রামের সিরাজ আলীর পুত্র। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীলের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে জালিয়াত চক্রের সদস্য আফতাব উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার স্বীকারোক্তিতে তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তার হেফাজতে থাকা ব্যাংকের ১৫টি পাশ বহি, ১৭টি সাদা ষ্ট্যাম্প, অসংখ্য পর্চা, ভূমি অফিসের ৪টি ভলিয়ম ও ভূমি অফিসের কর্মকর্তাদের ৬টি সীল উদ্ধার করা হয়। এদিকে তার দেয়া তথ্যমতে শহরের ক্লাবরোড এলাকার একটি সীল তৈরির দোকান থেকে দুটি কম্পিউটার পিসিসহ ফয়সল আহমদ (২২) নামের একজনকে আটক করা হয়। এ দোকান থেকে ৩টি জাল মুক্তিযোদ্ধা সার্টিফিকেট ও ৭টি সীল উদ্ধার করা হয়েছে। ফয়সল আহমদ উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের আরশ আলীর পুত্র। উদ্ধারকৃত সীলের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার ভূমি, সাবেক এসিল্যান্ড, সার্ভেয়ার, ইউপি সদস্যা, তসদিককৃত সীলসহ ভূমি অফিসের কর্মকর্তাদের সীল রয়েছে। জালিয়াত চক্রের সদস্য হিমাংশু দাস, আজব আলী, আব্দুল আজাদ, সিরাজ আলী, ইউপি সদস্য মুহিবুর রহমানসহ অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইয়াছিন আহমদ। রাতেই আটক দু’জনকে জিজ্ঞাসাবাদ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম কবির, সহকারী কমিশনার (ভুমি) তাপস শীল, ছাতক থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মিজানুর রহমান। জিজ্ঞাসাবাদে জালিয়াতির ব্যাপক তথ্য বেরিয়ে এসেছে। জাল দলিল-পর্চা তৈরি করে সোনালী ব্যাংক ছাতক শাখা, বাংলাদেশ কৃষি ব্যাংক ছাতক শাখা থেকে দেড়শতাধিক লোকজন প্রায় কোটি টাকা ব্যাংক ঋন নিয়েছে। ঋন দেয়া-নেয়ায় এসব জাল সীল ও পর্চা ব্যবহার করা হয়েছে। এ চক্রের সাথে কৃষি ব্যাংক ছাতক শাখার দু’জন কর্মকর্তাও জড়িত রয়েছেন বলে জানা গেছে। এসব জাল-জালিয়াতির ঘটনায় জড়িত জালিয়াত চক্রের ১২জনের বিরুদ্ধে মঙ্গলবার ছাতক থানায় একটি মামলা (নং২৬) দায়ের করেন ভূমি অফিসের নাজির মোহাম্মদ লাল মিয়া। ছাতক থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায়  রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য সেবায় রোটারি ক্লাব সর্বদা সচেষ্ট: মাহবুবুল হক চৌধুরী

3 রোটারি ডিস্ট্রিক্ট ৬৫, কো-অর্ডিনেটর সিলেট রেডক্রিসেন্ট সোসাইটির সেক্রেটারী মাহবুবুল হক চৌধুরী বলেছেন, তীব্র দাবদাহে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে খেলার মাঠ অপরিহার্য: কয়েস লোদী

4 সিলেট সিটি কর্পোরেশনের ৪নং ওয়ার্ডের মনিপুরী পাড়া খেলার মাঠ সংস্কার করে বৃহত্তর আম্বরখানা এলাকার শিশু-কিশোর ও যুবকদের জন্য উন্মুক্ত

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

কবিতা, গান ও নাটকে নজরুলের মানবিক চেতনার বন্দনা: অধ্যক্ষ মো. ফয়জুল হক

6 জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে সিলেটে বর্ণাঢ্য

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

সিলেট গ্যাস ফিল্ডের টেন্ডারে বাধার অভিযোগ

5 সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেডের (এসজিএফএল) বিভিন্ন বিভাগ ও গ্যাস ফিল্ডের জন্য চালক ও জ্বালানিসহ ভাড়ায় গাড়ি সরবরাহের দরপত্র জমা

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

গরম-লোডশেডিংয়ে বিপর্যস্ত সিলেটের পোল্ট্রি শিল্প

1 তীব্র গরম ও ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত হয়ে পড়েছে সিলেটের পোল্ট্রি শিল্প। প্রচণ্ড তাপমাত্রায় মুরগির স্বাভাবিক বৃদ্ধি ও খাদ্য

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

অনিয়ম ও আর্থিক অস্বচ্ছতায় সিলেটের হযরত শাহপরান (রহ.) মাজার

7 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম প্রধান স্তম্ভ হযরত শাহপরান (রহ.)-এর মাজারকে কেন্দ্র করে গড়ে ওঠা কোটি কোটি টাকার আর্থিক ব্যবস্থাপনায়

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে: মাওলানা সাদিকুর রহমান

6 সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশ বাংলাদেশে যেকোনো জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন ও সংশোধনে ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন খেলাফত মজলিস যুক্তরাজ্য

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

ব্যবসায়ীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ ভূমিকার বিকল্প নেই: আব্দুর রহমান রিপন

5 বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও জেলা ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন বলেছেন, ব্যবসায়ীদের

1
2