editor
প্রকাশিত: 10:22 PM, May 1, 2026
সিলেটে স্বনামধন্য প্রতিষ্ঠান খান অটোস্ তৃতীয় বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড অর্জন করেছে। গত ২৫ এপ্রিল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত সুজুকি বাংলাদেশের পার্টনার সম্মেলনে সিলেটের খান অটোস্ এর পরিচালক মোশারফ খান কালামের হাতে ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড তুলে দেন র্যানকন গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর রম রউফ চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র্যানকন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ফারহানা করিম, সাউথ এশিয়া, মিডিল ইষ্ট, আফ্রিকা, সুজুকি জাপানের ডিপার্টমেন্ট ম্যানেজার সওটারো সাতো, র্যানকন মটর বাই লিমিটেডের ডিভিশনাল ডিরেক্টর ইমরান জামান খান, এক্সিকিউটিব ডিরেক্টর কাজি আশিকুর রহমান, ন্যাশনাল সেলস্ ম্যানেজার রাশেদুল হাসান, এরিয়া ম্যানেজার রাজিব রহমান প্রমুখ।
সুজুকি বাংলাদেশের ন্যাশনাল টপ সেলস্ এওয়ার্ড গ্রহণ শেষে সিলেটের খান অটোস্ এর পরিচালক, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবী মোশারফ খান কালাম বলেন, এই অর্জন শুধু খান অটোসের নয়, বরং সিলেটবাসীর জন্যও গর্বের বিষয়। ভবিষ্যতেও প্রতিষ্ঠানটি সেবার মান ধরে রেখে আরও বড় সাফল্য অর্জনের লক্ষ্যে কাজ করবে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা ও ভালোবাসাই এই সাফল্যের মূল চালিকা শক্তি। সেই সাথে প্রতিষ্ঠানের দক্ষ ব্যবস্থাপনা ও কর্মীদের আন্তরিক প্রচেষ্টার ফলেই এই অর্জন সম্ভব হয়েছে। তিনি বলেন, আন্তর্জাতিক মানের সেবা প্রদান, গ্রাহক সন্তুষ্টি এবং বিক্রয়োত্তর সেবার উৎকর্ষতার জন্য এই সম্মাননা প্রদান করা হয়। ধারাবাহিকভাবে তিনবার এ সম্মাননা অর্জন করায় খান অটোসের সাফল্যকে ব্যবসায়িক অঙ্গনে একটি মাইলফলক বলে উল্লেখ করেন।
সিলেটের খান অটোস টানা তৃতীয়বারের মতো সুজুকি বাংলাদেশের ন্যাশনাল অ্যাওয়ার্ড অর্জন করায় প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট সকলকে তিনি অভিনন্দন জানান।
5 আক্তার হোসেন: সিলেটের কাজির বাজার এলাকায় পুলিশি নির্যাতন ও মিথ্যা মামলার প্রতিবাদে ফুঁসে উঠেছেন স্থানীয় ব্যবসায়ীরা। বিশেষ করে ভাঙ্গারি
7 স্টাফ রিপোর্টার: সিলেটের সীমান্তবর্তী জৈন্তাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসির নাম ভাঙিয়ে চাঁদাবাজির অভিযোগে আবারও আলোচনায় উঠে এসেছে ফারুক
3 স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইন্তাজ আলীকে ঘিরে
3 স্টাফ রিপোর্টার: সিলেটের পরিবহন খাতের একচ্ছত্র নিয়ন্ত্রণ, বেপরোয়া চাঁদাবাজি, সাধারণ মানুষকে জিম্মি করে ধর্মঘট আহ্বান এবং ২০১২ সালের ঐতিহাসিক
5 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর মদীনা মার্কেট ও আশপাশ এলাকায় মুরগির ব্যবসার আড়ালে অনলাইন জুয়া, তীর খেলা ও মাদকের এক
1 স্টাফ রিপোর্টার : সিলেটে আবারও নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ
6 স্টাফ রিপোর্টার: 4 সিলেট মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশের এক বিশেষ অভিযানে কুমিল্লা পট্টি এলাকার কুখ্যাত জুয়াড়ি অন্তরকে গ্রেফতার
8 বাংলাদেশ চতুর্থ শ্রেণী সরকারি কর্মচারী সমিতি সিলেট কালেক্টরেট শাখা (১৭-২০ গ্রেড)-এর নবগঠিত কমিটির নাম প্রকাশ ও সদ্য নিয়োগপ্রাপ্ত কর্মচারীদের