editor

প্রকাশিত: ৯:১৩ পূর্বাহ্ণ, অক্টোবর ১, ২০২০

ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

ছাতকে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

8

ছাতক প্রতিনিধি:-
ছাতকে প্রতিপক্ষের হামলায় সামছুল ইসলাম চন্দন(২৬) নামের এক ব্যবসায়ী গুরুতর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত মঙ্গলবার রাতে উপজেলার দোলারবাজার ইউনিয়নের রামপুর ব্রীজ সংলগ্ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। ব্যবসায়ী সামছুল ইসলাম চন্দন একই ইউনিয়নের লক্ষ্মীপাশা গ্রামের মৃত শুকুর আলীর পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়, গোবিন্দগঞ্জ শাহজালাল কম্পিউটার এন্ড ষ্টেশনারীজের সত্ত্বাধিকারী সামছুল আলম চন্দন প্রতিদিনের মতো দোকান বন্ধ রাতে নিজ মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। মোটরসাইকেলের গতি কমিয়ে রামপুর ব্রীজে উঠার সময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ৫-৬ জন যুবক তার উপর হামলা চালায়। তাকে রোহার পাইপ ও রড দিয়ে এলোপাতাড়ী পিটিয়ে গুরুতর আহত করে। এসময় তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বীরদর্পে ঘটনাস্থল ত্যাগ করে। আহত সামছুল ইসলাম চন্দন জানান, হামলাকারীদের সাথে তার পারিবাকি বিরোধ চলে আসছে। তাদের বিরুদ্ধে দায়েরী মামলা আদালতে বিচারাধীন রয়েছে। মামলার আসামী তানভির, রহিম ও সালমানসহ ৫-৬ লোক তার উপর হামলা চালায়। তাকে আহত করে সাথে থাকা ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ব্যাগের মধ্যে নগদ ৩৬ হাজার টাকা, দু’টি ব্যাংকের এটিএম কার্ড ছিল বলে সে জানায়। ছাতক থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) মিজানুর রহমান জানান, ঘটনাটি তার জানা নেই। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেয়া হবে।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের নিন্দা জানিয়েছেন সোহেল আহমদ

6 সিলেট ৩ আসনের সংসদ সদস্য এম এ মালেক কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানিয়েছেন বালাগঞ্জ

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন

2 সিলেট নগরীর পূর্বজিন্দাবাজারস্থ সহির প্লাজা ও খয়রুন প্লাজার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার (৬ জুন) মেট লাইফ ইন্স্যুরেন্স

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সিলেটে হলদে পাখি সম্প্রসারণের লক্ষ্যে জেলা পর্যায়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

8 বাংলাদেশ গার্ল গাইডস্ এসোসিয়েশন সিলেট জেলা ও সদর স্থানীয় এসোসিয়েশন ২০২৫-২০২৬ অর্থবছর বাস্তবায়নে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হলদে পাখি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

ডেঙ্গু প্রতিরোধে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সচেতনতামূলক র‌্যালি

7 দেশজুড়ে ডেঙ্গুর প্রাদুর্ভাব ও প্রকোপ বৃদ্ধি পাওয়ায় সাধারণ মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জনসচেতনতামূলক র‌্যালি করেছে সিলেট উইমেন্স মেডিকেল

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

রোববার থেকে সিলেটে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট

6 ট্রাক শ্রমিক নেতা মো. আবুল হোসেনের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে সিলেটের কোম্পানীগঞ্জে অনির্দিষ্টকালের জন্য পণ্যবাহী পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে ট্রাক-পিকআপ-কাভার্ডভ্যান

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

৭০ লাখ টাকা আত্মসাৎ : সিলেটে চেক জালিয়াতি মামলার আসামি কালাম গ্রেফতার

8 স্টাফ রিপোর্টার: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানা পুলিশের বিশেষ অভিযানে ৭০ লাখ টাকার চেক ডিজঅনার মামলার ওয়ারেন্টভুক্ত

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

যুবদলের কেন্দ্রীয় কমিটিতে অবমূল্যায়িত সিলেটের ‘জুলাই যোদ্ধা’ টিপু : তৃণমূলে ক্ষোভ ও হতাশা

5 স্টাফ রিপোর্টার: জাতীয়তাবাদী যুবদলের সদ্য ঘোষিত পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটিতে স্থান পাননি গত ১৭ বছর ধরে সিলেটের রাজপথ কাঁপানো ত্যাগী

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

উপশহরে আতঙ্কের নাম ‘ডেভিল সুমন’ : একাধিক মামলার আসামি হয়েও প্রকাশ্যে

1 স্টাফ রিপোর্টার: সিলেট নগরীর অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরে আবারও ফিরতে শুরু করেছে পুরনো আতঙ্ক। আওয়ামী লীগ সরকারের আমলে

1
6