admin

প্রকাশিত: 1:14 PM, December 7, 2020

ছাতক পৌরসভা নির্বাচনে মাঠে ছয় প্রার্থীর প্রচারণা

ছাতক পৌরসভা নির্বাচনে মাঠে ছয় প্রার্থীর প্রচারণা

ছাতক প্রতিনিধি
আগামী ১৬ জানুয়ারি ছাতক পৌরসভায় নির্বাচন। নির্বাচনকে ঘিরে সম্ভাব্য মেয়র প্রার্থীরা প্রচারণায় নেমেছেন। আনুষ্ঠানিক প্রচারণা শহরজুড়ে কম থাকলেও সরব হয়ে উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যম। এখনো পর্যন্ত ৬ জন প্রার্থীর কর্মী সমর্থক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
এরা হলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের যগ্ম সম্পাদক, ছাতক পৌরসভার বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক পৌরসভার প্রতিষ্ঠাকালীন চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ মজনু ও যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমন এবং বিএনপির রাজনীতির সাথে জড়িত ছাতক উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, সুনামগঞ্জ জেলা বিএনপির নেতা শামছুর রহমান শামছু (বিগত পৌর নির্বাচনে দলীয় প্রার্থী ছিলেন) এবং ছাতক পৌর বিএনপির যুগ্ম আহবায়ক জসিম উদ্দিন সালমান।
১৯৯৭ সালে প্রতিষ্ঠিত ছাতক পৌরসভার ভোটাররা ৫ম নির্বাচনে ভোট দেবেন ১৬ জানুয়ারি। প্রতিষ্ঠার প্রথম দু’বছর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ১১৯৯ সালে এই পৌরসভার প্রথম নির্বাচনে পৌর চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু।
পরবর্তি ২০০৫, ২০১১ এবং ২০১৫ সালে অনুষ্ঠিত পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বর্তমান মেয়র আবুল কালাম চৌধুরী বিজয়ী হন। বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে ২০০৫ সালে পৌর নির্বাচনে বিএনপি প্রার্থী মাহফুজ শিপলু এবং আব্দুল ওয়াহিদ মজনুকে পরাজিত নির্বাচিত হয়েছিলেন আবুল কালাম চৌধুরী। ২০১১ সালে ২য় বারের মতো পৌর মেয়র নির্বাচিত হন তিনি। এসময় তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন যুবলীগ নেতা সাইফুর রহমান চৌধুরী খোকন।
২০১৫ সালে নির্বাচনে দলীয় নৌকা প্রতীক র্ততীয়বারের মতো বিজয়ী হন আবুল কালাম চৌধুরী। বিগত ৪ পৌর নির্বাচনেই মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আওয়ামীলীগ নেতা আব্দুল ওয়াহিদ মজনু। আসন্ন পৌরসভা নির্বাচনেও তিনি প্রার্থী হচ্ছেন বলে শোনা যাচ্ছে। বিগত নির্বাচনে তিনি দলীয় মনোনয়ন পাবার চেষ্টা করেছেন। এবারও তিনি দলীয় মনোনয়ন চাইবেন বলে জানা গেছে।
এছাড়া নতুন মুখ হিসেবে উপজেলা যুবলীগ নেতা আনিসুর রহমান চৌধুরী সুমনও মেয়র পদে প্রার্থী হবেন বলে জানা গেছে। তিনি শহরের বাগবাড়ীর প্রয়াত শিল্পপতি সুনু মিয়া চৌধুরীর পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান চৌধুরী খোকনের ছোট ভাই। পারিবারকি ঐতিহ্য পৌরবাসীর সমর্থন নিয়ে তিনি মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে তাঁর সমর্থকেরা জানিয়েছেন।
বিএনপির মনোনয়নের জন্য ৩ প্রার্থীর নাম শোনা যাচ্ছে। এরমধ্যে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রাশিদা আহমদ ন্যান্সি, পৌর নির্বাচনে বিএনপির প্রার্থী শামছুর রহমান শামছু আবারো দলীয় মনোনয়নে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছেন। ছাতক পৌরসভায় মোট ভোটার ৩০ হাজার ২৭৮ জন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাফুফের ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি ও রক্ষণাবেক্ষণ কমিটিতে সিলেটের কামরুল হাসান শাহীন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ইনফ্রাস্ট্রাকচার, সাস্টেইনেবিলিটি এবং রক্ষণাবেক্ষণ কমিটিতে স্থান পেয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও সিলেট জেলা বিএনপির উপদেষ্টা কামরুল

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য প্রবাসী আশরাফ মিথ্যা মামলা ও অপপ্রচারে হয়রানির অভিযোগ

উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালিয়ে রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্নের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন যুক্তরাজ্যপ্রবাসী আশরাফ হোসাইন। এ ঘটনায়

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জে বালু ব্যবসায়ীর কাছে টাকা দাবি

কোম্পানিগঞ্জ উপজেলায় এক বালু ব্যবসায়ীর কাছে অতিরিক্ত টাকা দাবি, হামলা ও ছিনতাইয়ের অভিযোগে সিলেট মহানগর তাঁতী দলের সাবেক যুগ্ম আহ্বায়ক

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

চালিবন্দরে চার বাসে অগ্নিসংযোগ: গ্রেপ্তার ২

সিলেট নগরের চালিবন্দর এলাকায় পরপর চারটি বাসে অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে, এই

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

সিলেট জেলা প্রশাসন-প্রিন্সিপাল’র ‌পছন্দে মাদ্রাসা কমিটিতে আ’লীগ নেতারা, ক্ষুব্ধ শিক্ষক-অভিভাবক

প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

জকিগঞ্জে বিএনপি নেতার নেতৃত্বে সংগঠিত হচ্ছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা

সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

মামলার আসামি আ.লীগ নেতা মাহবুবুর আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি, এলাকায় সমালোচনা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক