editor
প্রকাশিত: 11:14 AM, November 24, 2026
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান রিপন। জুলাই আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে দায়ের করা দুটি মামলায় তাঁর আসামি থাকার বিষয়টি সামনে আসায় এ নিয়োগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির শীর্ষ পদে তাঁকে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল।
জানা যায়, মাহবুবুর রহমান রিপন গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ৭ অক্টোবর ২০২৬ তারিখে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামান স্বাক্ষরিত এক পত্রে তাঁকে আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি মনোনীত করা হয়। তাঁর পিতার নাম মৃত মুহিবুর রহমান। তিনি গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজার পোস্ট অফিসের অধীন আঙ্গারজুর মাঝপাড়া গ্রামের বাসিন্দা। তার বাবাও মরহুম মুহিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর সাবেক সভাপতি ছিলেন।
প্রাপ্ত নথি অনুযায়ী, মাহবুবুর রহমান রিপনের বিরুদ্ধে দুটি সিআর মামলা রয়েছে। এর মধ্যে সিআর মামলা নং-২০৫/২০২৪, যার তারিখ ৪ সেপ্টেম্বর ২০২৪ এবং অপরটি সিআর মামলা নং-৪০৯/২০২৫, যার তারিখ ২৪ মার্চ ২০২৫। এসব মামলায় তাঁর আসামি থাকার বিষয়টি স্থানীয়ভাবে আলোচনায় এসেছে।
এদিকে, তাঁর এই নিয়োগের পেছনে সিলেট জেলা বিএনপির উপদেষ্টা ও গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীর সহযোগিতা রয়েছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ উঠেছে। এমনকি মাহবুবুর রহমান রিপনের সংবর্ধনা অনুষ্ঠানেও আব্দুল হাকিম চৌধুরীর উপস্থিতির বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে এ বিষয়ে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি।
এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে কথা হলে তাঁরা বলেন, আঙ্গারজুর আলিম মাদরাসা এলাকার একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি এলাকার শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। এমন একটি প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি নির্বাচনের ক্ষেত্রে ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাবের চেয়ে তাঁর গ্রহণযোগ্যতা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার যোগ্যতা, স্বচ্ছতা ও জবাবদিহিতাকে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
তাঁদের ভাষ্য, যাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তাঁকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উচিত ছিল বিষয়গুলো যথাযথভাবে যাচাই করা। বিশেষ করে জুলাই আন্দোলন-সংক্রান্ত মামলার বিষয়টি সামনে আসায় নিয়োগের স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে। একটি শিক্ষাপ্রতিষ্ঠান যেন কোনো রাজনৈতিক প্রভাব কিংবা ব্যক্তিস্বার্থের কেন্দ্রবিন্দুতে পরিণত না হয়, সে বিষয়েও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদরাসার অ্যাডহক কমিটির মূল দায়িত্ব হওয়া উচিত শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষকদের পেশাগত মর্যাদা নিশ্চিত করা, শিক্ষার্থীদের কল্যাণ এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন। এ ক্ষেত্রে সভাপতির দায়িত্ব পালনকারী ব্যক্তির কাছে নিরপেক্ষতা, দায়িত্বশীলতা ও সর্বজনগ্রাহ্য আচরণ প্রত্যাশিত। তাই এ নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে প্রয়োজনীয় ব্যাখ্যা ও স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তাঁরা।
অন্যদিকে, সভাপতি নির্বাচিত হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেইসবুক নিজের আইডি থেকে দেওয়া এক বক্তব্যে মাহবুবুর রহমান রিপন মাদরাসার সঙ্গে সংশ্লিষ্ট সকল শুভানুধ্যায়ী, গ্রামবাসী ও শিক্ষকবৃন্দের প্রতি ব্যক্তিগত পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, অ্যাডহক কমিটির মেয়াদকালে সবার আন্তরিক সহযোগিতা ও সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আরও সাফল্য অর্জন করবে। এ সময় তিনি মাদরাসার সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন এবং সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
সচেতন মহলের প্রত্যাশা, আঙ্গারজুর আলিম মাদরাসার মতো একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের স্বার্থে নিয়োগসংক্রান্ত সব প্রশ্নের স্বচ্ছ ব্যাখ্যা দেওয়া এবং প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ও উন্নয়ন কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।
প্রবিধানমালা অনুযায়ী সভাপতির ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক শিক্ষিত-শিক্ষানুরাগীর বদলে আন্ডার মেট্রিকদের নামের প্রস্তাব অল্প শিক্ষিত ও আ’লীগের নেতাদের দিয়ে কমিটির
সারাদেশে যখন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও উত্তেজনা বিরাজ করছে এবং সরকার ও প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে, ঠিক সেই সময়ে
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী আঙ্গারজুর আলিম মাদরাসার অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাহবুবুর
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও