editor

প্রকাশিত: 3:19 PM, January 16, 2021

ছাতক পৌর নির্বাচন, নারী ভোটারের উপস্থিতি বেশি

ছাতক পৌর নির্বাচন, নারী ভোটারের উপস্থিতি বেশি

4

সুনামগঞ্জ প্রতিনিধি

 সুনামগঞ্জের ছাতক পৌর সভার নির্বাচনে কড়া নিরাপত্তার মধ্যদিয়ে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে। সকাল ৮টা থেকে নিরবিচ্ছিন্নভাবে ৯টি ওয়ার্ডের ১৯টি ভোট কেন্দ্রের ৭৭টি ভোট কক্ষে চলছে ভোটগ্রহণ।
পৌরসভার চন্দ্রনাথ বালিকা উচ্চ বিদ্যালয়, মন্ডলীভোগ সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাগবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, নোয়ারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়, জামেয়া ইসলামিয়া মাদ্রাসা নোয়রাই, তাতিকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গণক্ষাই রশিদিয়া মাদ্রাসা, , পেপারমিল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে নারী ভোটারদের উপস্থিতি বেশি দেখা গেছে।  প্রিজাইডিং অফিসারদের দেয়া তথ্যমতে দুপুর ১২টা পর্যন্ত প্রায় ৪০ভাগ ভোট কাস্ট হয়েছে।
ছাতক পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়নে লড়ছেন  ছাতক উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান (মহিলা) রাশিদা বেগম ন্যান্সি। আওয়ামীলীগের মনোনিত প্রার্থী আবুল কালাম চৌধুরী নৌকা প্রতিক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন। এছাড়া ৯ ওয়ার্ডে কাউন্সিলর ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন ৪৭জন প্রার্থী লড়ছেন।
নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রতিটি কেন্দ্রেই একজন করে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নেতৃত্বে আছে ভ্রাম্যমান মোবাইল কোর্ট। তদারকি করার জন্য আছেন অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব একদল পুলিশ।
সাদা পোশাকে আছেন ডিএসবি’র কর্মকর্তারা। একজন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট নির্বাচনে সার্বিক মনিটরিং করছেন।
সন্তোষজনক নিরাপত্তা ব্যবস্থা গ্রহনের কথা উল্লেখ করে উপজেলা নির্বাচন অফিসার ফয়জুর রহমান জানান, সুষ্ট ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের জন্য সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে।
ছাতক থানার অফিসার ইনচার্জ শেখ নাজিম উদ্দিন জানান, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের লক্ষ্যে সবগুলো কেন্দ্রে সর্বক্ষণ কঠোর নজরধারী করবে পুলিশ বাহিনী। সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে। তবে কোন কেন্দ্রই অতি ঝুঁকিপূর্ণ নয় বলে তিনি জানান।

4

S/H(Ripa-5)

5

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

6 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

2 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

2 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

8 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

3 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

2 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

3 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

6 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। 2

1
5