admin
প্রকাশিত: 3:04 PM, December 7, 2020
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরে ক্রমবর্ধমান নাগরিকদের চাপ বেড়েই চলেছে। কিন্তু সে অনুযায়ী রাস্তা-ঘাট, ফুটপাত বাড়ছে না। নগরে পায়ে হাঁটার নতুন পথ সৃষ্টি জন্য ময়লা-আবর্জনাবাহী ছড়াগুলো সংরক্ষন ও ছড়ার পাড়ে বসার স্থান সহ ওয়াকওয়ে নির্মান করা হচ্ছে জানালেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
আজ সকালে নগরীর উপশহরের হলদি ছড়া সংরক্ষনে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণ কাজ পরিদর্শন শেষে সিসিক মেয়র বলেন, ছড়া উদ্ধার, সংরক্ষন ও সৌন্দর্য্যবর্ধনের চলমান এসব প্রকল্পের কাজ শেষ হলে নগর আবারও প্রকৃতির কাছে ফিরে যাবে।
এসময় তিনি প্রকল্প সংশ্লিষ্ঠদের দ্রুত কাজ শেষ করার নির্দেশণা প্রদান করেন।
সিসিক মেয়র বলেন, এরই মধ্যে নগরের চা বাগান সংলগ্ন গোয়াবাড়ী-করেরপাড়া এলাকায় কালিবাড়ী ছড়া সংরক্ষণে আরসিসি রিটেইনিং ওয়াল ও ওয়াকওয়ে নির্মাণের ফলে আবর্জনায় দুর্গন্ধ ছড়ানো সেই ছড়াটি এখন নগরবাসীর বিনোদনের অন্যতম স্থানে রূপান্তরিত হয়েছে।
একই প্রকল্পের আওতায় নগরীর শাহী ঈদগাহ টিবি গেইটে সবুজায়ন ও ইতিহাস ঐতিহ্যকে প্রাধান্য দিয়ে গোয়ালীছড়ায় ওয়াকওয়ে ও পার্ক নির্মাণের কাজ চলমার রয়েছে। যেখানে সুপ্রসস্থ ওয়াকওয়ের সীমানা প্রাচীরে সিলেট ও বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সন্বিবেশিত করা হবে বলেও জানান সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
প্রসঙ্গত, সিলেট সিটি করপোরেশনের মধ্য দিয়ে প্রবাহিত প্রধান প্রধান ১১টি ছড়া সংরক্ষণ এবং আরসিসি রিটেইনিং ওয়াল নির্মাণ প্রকল্পের আওতায় এপর্যন্ত ২৫ কিলোমিটার ছড়া সংরক্ষণ ও ৩ কিলোমিটারের অধিক ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে।
বিএমবিএএফ সিলেট বিভাগের সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমান বলেছেন, বিশ্বশান্তি প্রতিষ্ঠা ও বিশ্বব্যাপী মানবাধিকার সুরক্ষায়
সিলেটের অভিজাতদের ক্লাব খ্যাত সিলেট স্টেশন ক্লাব ১৪০ বছর ধরে দাঁড়িয়ে আছে বন্দরবাজারে। পাশেই জেলা পরিষদ। একটু ঘুরলেই জেলা প্রশাসকের
সিলেটে সরকারি ও বেসরকারি এলপিজি গ্যাস নিয়ে সক্রিয় হয়ে উঠেছে একটি অসাধু সিন্ডিকেট। তাদের কারসাজিতে চরম ভোগান্তি ও আর্থিক ক্ষতির
২৫% কমিশন, জালিয়াতি ও দখলদারিত্বের অভিযোগ আওয়ামী লীগ সরকারের ক্ষমতাকালিন সময় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনের ক্ষমতার দাপট
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) নির্বাচনকে সামনে রেখে আধ্যাত্মিক ও প্রবাসী অধ্যুষিত এই নগরে চরম উত্তেজনা বিরাজ করছে, দ্রুত বদলাতে শুরু
বাংলাদেশ আওয়ামী লীগের অন্যতম গুরুত্বপূর্ণ সহযোগী সংগঠন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ। দলের রাজনীতিতে সক্রিয়তা ধরে রাখতে ও মাঠপর্যায়ের কর্মীদের মাঝে চাঙ্গা
যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদকের কুফল থেকে দূরে সরিয়ে খেলাধুলায় উৎসাহিত করার লক্ষ্যে সিলেটের দক্ষিণ সুরমার পারাইরচক এলাকায় যাত্রা
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মোহাম্মদ আব্দুস সালামের নির্দেশনায় সিলেট মহানগরীতে ৫ দিনব্যাপী সুস্বাস্থ্য সেবামূলক কার্যক্রমের ৪র্থ দিন সম্পন্ন