editor

প্রকাশিত: 4:10 PM, January 17, 2021

জকিগঞ্জে রাস্তা প্রশস্ত করতে শিক্ষকের বাঁধা, এলাকায় ক্ষোভ

জকিগঞ্জে রাস্তা প্রশস্ত করতে শিক্ষকের বাঁধা, এলাকায় ক্ষোভ

3

নিজস্ব প্রতিবেদক

6

 জকিগঞ্জের সুলতানপুর ইউনিয়নের ঘেছুয়া গ্রামে এলাকার উন্নয়নের স্বার্থে রাস্তাপ্রশস্তকরণে এক শিক্ষক বাঁধা দিয়ে উদ্যোক্তাদেরকে হয়রানীর অভিযোগ পাওয়া গেছে।
এ নিয়ে এলাকায় চরম ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, গঙ্গাজল-রসুলপুর মূল রাস্তায় সংযোগ করতে ও গোরস্থানে খাটিয়া সহজে নিয়ে যাবার জন্য ঘেছুয়াগ্রামের ৩শ মিটার রাস্তা সরকারের অর্থায়নে উন্নয়নের আশ্বাস দিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান লোকমান উদ্দিন চৌধুরী। সরকারি অর্থায়নে উন্নয়নের জন্য রাস্তা প্রশস্তকরণের পরামর্শ দেন চেয়ারম্যান।
এরপর এলাকার লোকজন শুক্রবার সেচ্ছাশ্রমে গ্রাম্য রাস্তার আশপাশের গাছ কেটে প্রশস্তকরণের কাজ শুরু করেন। কিন্তু এ প্রসস্তকরণে বাঁধা হয়ে দাঁড়ান একই গ্রামের জুনেদ আহমদ নামের এক শিক্ষক। তিনি তার বাড়ির পাশের গাছ কাটার সময় রহস্যজনক আচরণ শুরু করেন এলাকাবাসীর সাথে। একপর্যায়ে থানা পুলিশের কাছে উদ্যোক্তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ নিয়ে এলাকাবাসীও রাস্তা প্রশস্তকরণের বাঁধা দেয়ার অভিযোগে জুনেদ আহমদের বিরুদ্ধে থানা পুলিশের কাছে পাল্টা অভিযোগ দেবার প্রস্তুতি নিচ্ছেন।
এলাকার মুরব্বি কালাম মিয়া বলেন, রাস্তার প্রশস্ত কম থাকার কারণে কেউ মারা গেলে খাটিয়া নিয়ে ঈদগাহে এবং গোরস্থানে যেতে চরম কষ্ট হয়। তাছাড়াও স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা যাতায়াত করে থাকেন ছোট রাস্তা দিয়ে। এ সমস্যা সমাধানে এলাকার লোকজন সম্প্রতি সময়ে উপজেলা পরিষদের চেয়ারম্যানের দ্বারস্থ হন। উপজেলা চেয়ারম্যান রাস্তাপ্রশস্ত করণের তাগিদ দিয়ে উন্নয়নের আশ্বাস দিয়েছিলেন। আশ্বাস পেলে এলাকার লোকজন রাস্তাপ্রশস্ত করণের কাজ শুরু করেন। রাস্তার পাশে থাকা গ্রামের বহুজনের গাছ ও বেড়া কেটে প্রশস্তকরণ কাজ শুরু হয়। রাস্তাটিপ্রশস্ত হলে এলাকার লোকজনের দুর্ভোগ ও লাঞ্চনা দূর হতো। কিন্তু জুনেদ আহমদের রহস্যজনক আচরণে রাস্তার প্রসস্তকরণ কাজে বাঁধা পড়েছে।
এদিকে, শনিবার দুপুরের দিকে এলাকার দেড় শতাধিক লোকজন গ্রামে এক সভা করে রাস্তা প্রশস্তকরণে বাঁধাদানের প্রতিবাদ করেছেন সাধারণ মানুষ। সভা থেকে রাস্তা প্রশস্তকরণে সহযোগিতা চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ ব্যাপারে শিক্ষক জুনেদ আহমদের সাথে কথা হলে তিনি দাবি করে বলেন, রাস্তাপ্রশস্ত করণের অন্যতম উদ্যোক্তা তিনি নিজেই। রাস্তাটির উন্নয়নে অনেক তদবির করেছেন। এখন রাস্তার বরাদ্ধ এসেছে। কিন্তু এলাকার লোকজন রাস্তা প্রশস্তকরণের নামে শত্রুতা করে শুধু তার বাড়ির গাছগুলোই কেটে ফেলেছেন। এ কারণে তিনি দুঃখে থানা পুলিশের কাছে অভিযোগ দিয়েছেন।
এ প্রসঙ্গে জকিগঞ্জ থানার ওসি মীর মো. আব্দুন নাসের বলেন, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে।

S/H(Ripa-5)

7

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী কাওসার হোসেন কোরেশী

1 আসন্ন গোলাপগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন সিলেটের সাবেক ছাত্রনেতা ও যুক্তরাজ্যপ্রবাসী আইনবিদ কাওসার হোসেন

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

এমসি কলেজে ধর্ষণ: সাইফুরের মৃত্যুদন্ড, ৩ জনের যাবজ্জীবন, ৪ জন খালাস

7 সিলেটের ঐতিহ্যবাহী মুরারী চাঁদ (এমসি) কলেজ ছাত্রাবাসে তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধভাবে ধর্ষণের বহুল আলোচিত মামলায় প্রধান আসামি সাইফুর রহমানকে

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

মানুষের মৌলিক অধিকার ও সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: কয়েস লোদী

1 সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এবং সিলেট নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, প্রতিটি নাগরিকের নিরাপত্তা

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

জৈন্তাপুর অপরাধ রাজ্যের সম্রাট কে এই ইন্তাজ আলী?

3 কে এই ইন্তাজ আলী? কি তার আসল পরিচয়? কিভাবে তার উত্থান- এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এখন সিলেটের জৈন্তাপুর উপজেলার

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) মাজারের শত কোটি টাকার লুটপাট

1 সিলেটের আধ্যাত্মিক ঐতিহ্যের প্রতীক হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.)-এর মাজার শরিফকে কেন্দ্র করে গড়ে ওঠা এক বিশাল

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

সিলেটের রাজনীতিতে তৃণমূলের আস্থার প্রতীক কয়েস লোদী

6 সিলেটের রাজনৈতিক অঙ্গনে এক পরিচিত, পরিচ্ছন্ন ও কর্মী বান্ধব নাম রেজাউল হাসান কয়েস লোদী। বর্তমানে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

জমি বিক্রির নামে কোটি টাকা আত্মসাৎ ডেভিল কামালের

5 সিলেট নগরীতে জায়গা বিক্রির নামে ২৯ লাখ টাকা আত্মসাৎ এবং টাকা ফেরত চাইলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

সিলেটে দরগাহ মহল্লা থেকে বৃদ্ধা জরিনা বেগম নিখোঁজ, ৮ দিন ধরে মিলছে না সন্ধান

8 সিলেট নগরীর দরগাহ মহল্লা এলাকা থেকে জরিনা বেগম (৬০+) নামের এক বৃদ্ধা বিগত ৮ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত

1
6