editor
প্রকাশিত: 12:13 PM, July 26, 2026
সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট উপজেলায় সরকারি অনুমোদিত এলাকার বাইরে বিস্তৃত নদীপথে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের অভিযোগ উঠেছে। হাজিপুর, প্রতাপুর, আহারকান্দি, লুনি ও কন্যাজঙ্গল এলাকার পিয়াইন ও ডাউকি নদীতে দিন-রাত ড্রেজার, বোমা মেশিন ও এক্সকাভেটর ব্যবহার করে বালু উত্তোলন চলছে বলে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন।
জেলা প্রশাসনের লিজ চুক্তি অনুযায়ী উপজেলায় ৮৮.৭৮ একর এলাকায় বালুমহাল ইজারা দেওয়া হয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, ইজারার সীমা অতিক্রম করে প্রায় ১১০ কিলোমিটার নদীপথে উত্তোলন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
স্থানীয়দের ভাষ্য, ইজারার শর্ত অনুযায়ী রাতের বেলা বালু উত্তোলন, ড্রেজার বা পাম্প ব্যবহার, নদীতীর ও স্থাপনার ক্ষতি এবং উপ-ইজারা দেওয়া নিষিদ্ধ। কিন্তু বাস্তবে এসব শর্ত মানা হচ্ছে না। ফলে পিয়াইন ও ডাউকি নদীর তীরবর্তী কয়েক কিলোমিটার এলাকায় ভাঙন তীব্র আকার ধারণ করেছে বলে অভিযোগ রয়েছে। ঝুঁকির মুখে পড়েছে বসতভিটা, মসজিদ, কবরস্থান, খেলার মাঠ ও সড়ক অবকাঠামো। বালুমহালের ইজারাদার মেসার্স ভাই ভাই এন্টারপ্রাইজ এবং এর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে স্থানীয় ও জেলা পর্যায়ের প্রভাবশালী ব্যক্তিদের নিয়ে একটি সিন্ডিকেট গঠনের অভিযোগও তুলেছেন ভুক্তভোগীরা।
অভিযোগে বলা হয়েছে, ট্রাক ও নৌকা থেকে নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত রয়্যালটি আদায় করা হচ্ছে, যা নিয়ে এলাকায় একাধিক সংঘর্ষের ঘটনাও ঘটেছে।
এ ছাড়া সম্প্রতি ফাঁস হওয়া একটি কথিত তালিকাকে ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। তালিকায় বিভিন্ন সাংবাদিক, সাংবাদিক সংগঠন ও অন্যান্য ব্যক্তির নামে সাপ্তাহিক অর্থ প্রদানের উল্লেখ রয়েছে।প্রশাসনের ভূমিকাও প্রশ্নের মুখে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, বালুমহালের সীমানা নির্ধারণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়নি এবং মাঝে মাঝে অভিযান চালিয়ে কিছু যন্ত্রপাতি ধ্বংস করা হলেও মূল হোতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা দেখা যায়নি। গোয়াইনঘাটের বাসিন্দা হিফজুর রহমান খান অবৈধ বালু উত্তোলন বন্ধে উচ্চ আদালতে রিট দায়ের ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয় পরিবেশকর্মীরা দ্রুত যৌথ অভিযান, সীমানা নির্ধারণ এবং স্বাধীন তদন্তের দাবি জানিয়েছেন।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) সিলেট জেলা শাখার কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) দ্বি-বার্ষিক মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফল প্রকাশিত হয়েছে। গত ৮ অক্টোবর
সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে সিলেটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট জেলা
প্রয়াত স্বজনের স্মৃতিকে মানবসেবা ও জনকল্যাণের মহৎ উদ্যোগে রূপান্তরিত করার প্রত্যয়ে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ)-সিলেটের ব্যবস্থাপনায় খাদ্য ও শিক্ষাসামগ্রী
বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট মহানগর শাখার উদ্যোগে কোতোয়ালী থানা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮
অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রত্যয়ে সিলেটে প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন স্বপ্নচূড়া
ঐতিহ্যবাহী সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের বার্ষিক অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাতে ক্লাব প্রাঙ্গণে
সুলতান সুমন: রেবুল কুমার দাস (৪৬)। জাতীয় পরিচয়পত্র নং ৯০২৮৯০৪২২২২৫৮। তিনি ছাতক সদর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা।
স্টাফ রিপোর্টার: সিলেটের জৈন্তাপুর সীমান্ত এলাকায় গভীর রাতে কথিত চোরাচালান তৎপরতা বাড়ছে—এমন অভিযোগ উঠেছে স্থানীয় একাধিক সূত্রের কাছ থেকে। তাদের