editor

প্রকাশিত: 5:06 PM, November 11, 2020

জকিগঞ্জ হয়ে নৌপথে সিমেন্ট যাচ্ছে ভারতে, বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত

জকিগঞ্জ হয়ে নৌপথে সিমেন্ট যাচ্ছে ভারতে, বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত

নিজস্ব প্রতিনিধি

সিলেটের জকিগঞ্জ হয়ে নৌপথে ভারতে রপ্তানি করা হচ্ছে বাংলাদেশি সিমেন্ট। এতে নৌপথে আসামের সঙ্গে সিলেট ও রাজধানী ঢাকার রপ্তানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

গত সোমবার সিলেটের জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন প্রতিষ্ঠার ৭৩ বছর পর এই প্রথম এ স্টেশন হয়ে ভারতে পৌঁছেছে সিমেন্টের একটি চালান। এর মধ্য দিয়ে ভারতের করিমগঞ্জে বাংলাদেশের সিমেন্ট রপ্তানি ও পাথর আমদানির শুভ সূচনা হয়েছে।

জকিগঞ্জ স্থল শুল্ক স্টেশন সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জের প্রিমিয়ার সিমেন্ট কারখানা থেকে এমডি প্রিমিয়ার-৬ নামক সিমেন্টবোঝাই একটি জাহাজ গত রোববার জকিগঞ্জে এসে পৌছে। ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা শেষে পরদিন সোমবার তা জকিগঞ্জের ওপারে আসামের করিমগঞ্জ জাহাজঘাটে নোঙর করে। নৌপরিবহন মন্ত্রণালয় গত ২৮ অক্টোবর থেকে আগামী ২৭ নভেম্বর পর্যন্ত এক মাসের জন্য প্রিমিয়ার সিমেন্ট কোম্পানিকে সিমেন্ট রপ্তানির জন্য প্রাথমিক অনুমতি দিয়েছে। আসামের করিমগঞ্জের কর এন্ড সন্স নামক একটি প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির প্রথম চালান আমদানি করে। চালানে আড়াই হাজার ব্যাগ সিমেন্ট ছিলো।

সিমেন্ট আমদানির মুহূর্তটি ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্বোধনের কথা থাকলেও শেষ পর্যন্ত ভারতের নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা সুনীল কুমার সিং, আইডব্লিএ’র সদস্য (ট্রাফিক) শষি ভুষণ শুক্লা, আইডব্লিউএ’র পরিচালক (গৌহাটি) সুরেন্দ্র সিংসেহ কাস্টমসের উচ্চপদস্থ কর্মকর্তারা তা উদ্বোধন করেন। এ উপলক্ষে জকিগঞ্জ সীমান্তের ওপারে করিমগঞ্জ কাস্টমস ও জাহাজ ঘাটকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়।

বাংলাদেশের আভ্যন্তরিণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, গত ১ নভেম্বর এই চালানটি নারায়ণগঞ্জ থেকে যাত্রা শুরু করে মেঘনা নদী হয়ে আশুগঞ্জ পৌঁছায়। পরবর্তীতে কুশিয়ারা নদী দিয়ে জকিগঞ্জ কাস্টমস হয়ে করিমগঞ্জে নোঙর করে।

সংশ্লিষ্টরা বলছেন, নৌপথে আসামের সঙ্গে রপ্তানি বাণিজ্যের নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এ ধারা অব্যাহত থাকলে বাংলাদেশ থেকে অল্প খরচে ভারতের উত্তর-পূর্বাঞ্চলের বাণিজ্য সুবিধা বিস্তৃত হবে। এতে দুই দেশই উপকৃত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

সর্বশেষ সংবাদ

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

গোয়াইনঘাটে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ৬৫ হাজার টাকা জরিমানা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। গতকাল রবিবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

গোয়াইনঘাটে ব্যাংক লোন ও প্রবাসগমনের প্রলোভনে লাখ লাখ টাকা আত্মসাৎ: জামায়াত নেতাসহ দুজনের বিরুদ্ধে মামলা

সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ব্যাংক লোন পাইয়ে দেওয়া ও বিদেশে লোক পাঠানোর লোভ দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ এবং প্রতারণার অভিযোগে

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে শিক্ষার্থীদের পরামর্শ প্রধানমন্ত্রীর

রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার আগে নিজেদের যোগ্য, দক্ষ ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার জন্য শিক্ষার্থীদের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

কিশোর নির্যাতনের ঘটনায় অভিযুক্ত আ.লীগ নেতাকে বাঁচাতে মরিয়া বিএনপি ও জামায়াত নেতা

সিলেট নগরীর জালালাবাদ থানাধীন হাওলাদারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক কিশোরকে বেদম মারধর ও প্রাণনাশের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

খাদিমনগরে বাড়ছে অনলাইন জুয়ার জাল

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডে উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়ছে অনলাইন জুয়া ও মাদকের বিস্তার। মোবাইল ফোনে সহজে

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদ ও মহানগর তাঁতীদলকে অভিনন্দন জানিয়ে মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস এবং অপরাজনীতির প্রতিবাদ ও বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদলের কোতোয়ালি থানা

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

চোখের চিকিৎসাসেবা নিশ্চিত করতে লায়ন্স পরিবারের উদ্যোগ প্রশংসনীয়: লায়ন রেজাউল হক জুনু

বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন এ.কে.এম. রেজাউল হক জুনু (পিএমজেএফ) বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের চোখের আলো ফিরিয়ে দিতে

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের স্মরণে শোকসভা

সরকারি মদন মোহন কলেজের সহকারী লাইব্রেরিয়ান আবু তাহেরের (৫৬) আকস্মিক মৃত্যুতে কলেজে একটি শোকসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ নভেম্বর) দুপুর